Home আঞ্চলিক নাতনি বিয়ে দিতে গিয়ে দাদা জেলে

নাতনি বিয়ে দিতে গিয়ে দাদা জেলে

43

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় নাতনির বাল্যবিয়ে আয়োজনের দায়ে তার দাদা মোতালিব ম-লকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম সোহেল মারুফ এ দ- দেন। সাজাপ্রাপ্ত মোতালিব ম-ল ভেড়ামারায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ফারাকপুর এলাকার মৃত মফিজ উদ্দিন ম-লের ছেলে। ইউএনও সোহেল মারুফ জানান, ফারাকপুর এলাকার আবুল কালাম আজাদের মেয়ের (১৬) বাল্যবিয়ের আয়োজন করে তার দাদা মোতালিব। খবর পেয়ে সেখানে গিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এছাড়া কনেকে বাড়িতে রাখা ও বিয়েতে সার্বিকভাবে সহযোগিতা করার দায়ে কনের চাচাতো ভাই রায়হানকে (২২) একই আইনে ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে অভিভাবকরা মুচলেকা দিয়ে কনেকে নিয়ে যান।