Home খেলাধুলা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গান-বাজনা বন্ধ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গান-বাজনা বন্ধ

11


স্পোর্টস ডেস্ক

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। তবে গতকাল মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশকিছু পদক্ষেপ নিয়েছে।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হয় সন্ধ্যা ৬টায়। তার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় শোক ও দোয়া চেয়েছেন দেশ দুটির ক্রিকেটাররা।

মাইলস্টোনে হতাহতদের স্মরণে আজ কালো আর্মব্যান্ড পরিধান করে মাঠে নামবেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা। এ ছাড়াও রাষ্ট্রীয় শোকের দিনটিতে বিসিবি সকালে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে। এছাড়া স্টেডিয়ামসহ বিসিবির সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, খেলার শুরুতে এক মিনিট নীরবতা পালন এবং ম্যাচের মাঝে গান-বাজনা বন্ধ থাকবে।