Home বিনোদন ‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকে’

‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকে’

11


স্টাফ রিপোর্টার

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে ডুবে পুরো দেশ। এবার এ ঘটনা সইতে না পেরে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছেন পরীমনি। তাকে ভর্তি হতে হয় এভারকেয়ার হাসপাতালে।

আজ দুপুরে এক ফেসবুক পোস্টে পরীমনি লিখেন, আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকর ভাবে আছে সেটা এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপ ভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে এডমিশন নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ……।