Home আঞ্চলিক খুলনা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন: সন্দেহের তীর স্বর্ণ ব্যবসায়ীর দিকে

খুলনা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন: সন্দেহের তীর স্বর্ণ ব্যবসায়ীর দিকে

65

স্টাফ রিপোর্টার।।

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে নগরীর নিরালা কাঁচা বাজারের পাশে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ওই যুবক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে।

পুলিশ জানায় জাকির জাকির নিরালা আবাসিক এলাকায় বসবাস করতেন। আজ রাতে নিরালা সাবেক কাঁচাবাজারের পিছন থেকে পেট ধরে দৌড়িয়ে পুরাতন ফার্নিচার ব্যবসায়ী জাকিরের দোকানের সামনে এসে পড়ে যায়। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ভিকটিমের পিঠে দুই জায়গা এবং নাভির গোড়ায় ছুরি দিয়ে আঘাত করে।

উল্লেখ্য জনৈক স্বর্ণকারের কাছে কিছু স্বর্ণের গহনা বেচাকেনার টাকা নিয়ে মতবিরোধ সৃষ্টি হলে এ সংক্রান্তে খুলনা থানায় একটি জিডি হয়েছিল বলে জানা যায়, এই ঘটনা নিয়ে জনৈক স্বর্ণ ব্যবসায়ী ও জাকিরের মধ্যে প্রায়ই তর্ক বিতর্ক হুমকি ধামকি লেগেই ছিল। বিশ্বস্ত সূত্রে জানা যায় এই ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে।