Home Lead দশদিনেও ধোয়াশা কাটেনি যুবদল নেতা মাহবুব হত্যাকান্ডের : অধরা পরিকল্পনাকারী ও ঘাতকরা

দশদিনেও ধোয়াশা কাটেনি যুবদল নেতা মাহবুব হত্যাকান্ডের : অধরা পরিকল্পনাকারী ও ঘাতকরা

86


স্টাফ রিপোর্টার||
নগরীর যুবদল নেতা মো: মাহাবুবুর রহমান মোল্লা হত্যাকাণ্ডের ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো মুল হত্যাকারী ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করতে পারেনি ভুক্তভোগীরা অভিযোগ করেছে। তারা বলেছেন, পুলিশ ও একটি অদৃশ্য শক্তি মামলা ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে।
সর্বশেষ গ্রেপ্তারকৃত চার আসামীর পক্ষে সংবাদ সম্মেলনের পরই অদৃশ্য ইশারায় গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যরা তাদের অভিযোগের কিছু অংশ মৌখিকভাবে প্রত্যাহার করার আবেদন কররেন সংবাদমাধ্যমে। তবে কয়েকটি সংবাদমাধ্যম প্রকাশিত সিসি ফুটেজের মোটরসাইকেল আরোহী তিনজনকে দেখানো হয় তারা কেউই গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ না বলেও দাবি করা হয়েছে। সব মিলিয়ে স্থানীয়দের দাবি যুবদল নেতা মাহাবুব হত্যাকাণ্ড নিয়ে পুলিশ ও একটি স্বার্থনেষী মহলের অশুভ চক্রান্ত চলছে।


নিহত মাহাবুবের পিতাসহ নিকট আত্মীয় ও এলাকাবাসীর অভিযোগে জানাগেছে, মাহাবুব হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রভাবিত করতে মরিয়া হয়ে উঠেছে একটি পক্ষ। তারা বলেন, ইতিপূর্বে মাহাবুবের সাথে মাদকসহ রাজনৈতিক কারনে বেশ কয়কজনের সাথে বিভিন্ন সময় ঝগড়া বিবাদসহ মারামারির ঘটনাও ঘটেছে। এ সকল ঘটনায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে ও প্রতিপক্ষের দ্বারা মাহাবুবের বিরুদ্ধে প্রায় ৫/৭ টি মামলা দায়ের করা করে। বর্তমানে মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।


এদিকে মহেশ্বরপাশার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মানুষ জানান, গ্রেপ্তারকৃত দুই দিনমজুর ও এক ছাত্রকে পুলিশ কোন স্বার্থনেষী মহলের ইশারায় তাদেরকে মাহাবুব হত্যা মামলায় আটক করেছে।
একাধিক প্রতিবেশী ও মাহাবুবের পিতাসহ তাদের পরিবারেরও অভিযোগ, পুলিশ প্রকৃত হত্যাকারীদের ও মূল পরিকল্পনাকারী কাউকে এখনো কোন আইনশৃঙ্খলা বাহিনী চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি।


সুত্রের দাবি, মাহাবুবকে হত্যাকারীদের আইনশৃঙ্খলা বাহিনী অশুভ ইশারায় আড়াল করছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত নেই বলে গ্রপ্তারকৃতদের পরিবারসহ স্থানীয় একাধিক মানুষের অভিযোগ। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অপরাগতা আড়াল করতে একটি নাটক মঞ্চস্থ করেছে মাত্র। তারা আইনশৃঙ্খলা বাহিনীর এই কর্মকাণ্ডে নিন্দা, প্রতিবাদে ও ক্ষোভ প্রকাশ করেছেন। থানা পুলিশের ভুমিকায় মহেশ্বরপাশাবাসীরা চরম আতংকে ভুগছেন।


এ দিকে ইতিমধ্যে গ্রেপ্তারকৃতদের পরিবারকে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য নানা রকম ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ উঠেছে। এতে তারা পরিবার পরিজন নিয়ে শংকিত রয়েছেন। পুলিশের শেখানো কথা রিমাণ্ডে প্রকাশ করার জন্যও পরিবারের সদস্যদের চাপ দেয়া হয়েছে। পুলিশ দায়সারাভাবে দুইজন দিনমজুর ও পলিটেকনিকের একছাত্রকে মাহাবুব হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দেখিয়েছে। যাতে করে মাহাবুবের প্রকৃত হত্যাকারী ও মুল পরিকল্পনাকারীরা অতীতের সকল হত্যাকাণ্ডের মতোই রহস্য আড়ালে থেকে যাচ্ছে।
মাহাবুবের পিতা আব্দুল করিম মোল্লা বলেন, তার সন্তান নানা রকম ষড়যন্ত্রের শিকার ছিল। তার সন্তানকে কোন মাদককাণ্ডে হত্যা করা হয়নি। তবে তিনি কোন দলের নাম প্রকাশ না করলেও আবার একটি প্রভাবশালী দলের ব্যাপারে সন্দেহের কথাও স্বীকার করতে দ্বিধা করেননি। যার অডিও এবং ভিডিও রয়েছে আমাদের সংরক্ষণে।


তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থার উদাসীনতা ও গাফিলতির অভিযোগ করেন। পুলিশ আসল হত্যাকারী ও মুল পরিকল্পনাকারীদের সনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি বলেও অভিযোগ করেন এই পিতা।
তার একই সুরে মহেশ্বরপাশার বাজারের ও পশ্চিম পাড়া এলাকার একাধিক ব্যক্তি। তারা বলেন, এলাকার মুরব্বি ও বড়দের মানুষের প্রতি মাহাবুবের বেশ সমিহ ছিল।


অপরদিকে মাহবুব হত্যার ঘটনায় নিরীহ ব্যক্তিদের ধরে আসামী করার প্রতিবাদে খুলনা প্রেসক্লাব শনিবার দুপুর ৩টায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহবুব হত্যার আসামী কাজী রায়হানের স্ত্রী কামরুন নাহার কেয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন আসিফ মোল্লার স্ত্রী সাদিয়া আফরিন, ইমন হাওলাদারের মাতা মনিরা খাতুন।


ভুক্তভোগীরা বলেন, কতিপয় মিডিয়া ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মোটরবাইকের তিনজনের যে ছবিটি ভাইরাল হয়েছে সেই ছবিটির একজনও আমাদের স্বামী বা সন্তান বা গ্রেপ্তারকৃতরা কেউ নন। পুলিশ তাদেরকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছে। মাহবুব হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত এই তিনজনের কেউ জড়িত নয়।
অবশ্য তারা নিজেরাই স্বীকার করেন, কাজী রায়হান, আসিফ মোল্লা ও ইমন হাওলাদারগনের নামে পূর্বে অস্ত্র মামলা সহ একাধিক মামলার আসামী ছিল। তবে তারা মাহাবুব হত্যার সাথে জড়িত নয়। পুলিশ প্রকৃত হত্যাকারীদের এখনো আটক করতে পারেনি বলে তারা অভিযোগ তোলেন।