Home স্বাস্থ্য সম্পর্ক রঙিন রাখতে কিছু সূক্ষ্ম বিষয়ে নজর দিন

সম্পর্ক রঙিন রাখতে কিছু সূক্ষ্ম বিষয়ে নজর দিন

27

মিলি রহমান।।
বর্তমানে অনেক দম্পতির হাসিমাখা, প্রাণোচ্ছ্বল ছবি কিংবা ভিডিও ভেসে বেড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু বাস্তবে ক্যামেরার আড়ালে, বন্ধ ঘরে চিত্র তার উল্টো। কেবল মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য বা আদর্শ দম্পতি হিসেবে উদাহরণ হতে উপস্থাপন হয় এমন। কাছে গিয়ে নিবিড় পর্যবেক্ষণে হয়তো দেখা যাবে, তাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

একটি সম্পর্ক বিশ্বাস, ভালোবাসা, সম্মান এবং মন খুলে কথা বলার ওপর সুস্থ থাকে। কথা বলাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এমনকী কখনো কখনো অস্বস্তিকর বিষয়ে কথা বলাও জরুরি। এটি সুস্থ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। আপনার বন্ধনকে শক্তিশালী করতে সঙ্গীর সঙ্গে সরাসরি এসব আলোচনা করতে পারেন-

ভারসাম্যপূর্ণ সময় কাটান
সুস্থ সম্পর্কের জন্য একসঙ্গে সময় কাটানো এবং পার্সোনাল স্পেস থাকার মধ্যে সঠিক ভারসাম্য প্রয়োজন। প্রত্যেকেরই একে-অপরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো প্রয়োজন। এর পাশাপাশি আরাম এবং উপভোগ করার জন্য দুজনের পছন্দসই সময় এবং স্থান প্রয়োজন।

এছাড়া দুজনের ব্যক্তিগত স্পেসও আলোচনার মাধ্যমে ঠিক করে নিন। কিছু সময় হয়তো সে একা থাকতে চাইতে পারে। তাই সরাসরি তার কাছ থেকে জেনে নিন যে সে কি আপনার সঙ্গ চাইছে নাকি একা থাকতে চাইছে।

পছন্দ-অপছন্দ সরাসরি জিজ্ঞেস করুন
সঙ্গীকে কিছু প্রশ্ন সহজভাবে জিজ্ঞাসা করতে হবে। আবার নিজের পছন্দ-অপছন্দও জানাতে হবে। যেমন, ‘তোমার কি মনে হয়, আমরা একসঙ্গে যথেষ্ট সময় কাটাচ্ছি?’ অথবা ‘আমাদের কোয়ালিটি টাইম ও পার্সোনাল টাইমের মধ্যে ব্যালান্স থাকছে তো’! কখনও নিজে থেকেই সঙ্গীকে আপনার কমফোর্টের কথা জানাতে পারেন।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
কথা বলার ধরনে সচেতন হোন
প্রতিটি ব্যক্তির কথা বলার নিজস্ব শৈলী এবং পছন্দ আছে। অপ্রয়োজনীয় দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি এড়াতে আপনার সঙ্গী বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে কথা বলতে পছন্দ করে তা জানা জরুরি। তার অপছন্দের বাচন ভঙ্গী বা ভাষা এড়িয়ে চলুন।

সঙ্গীর নিরাপত্তাহীনতায় নজর রাখুন
ঈর্ষা বা নিরাপত্তাহীনতা অবিশ্বাস্যভাবে সম্পর্কের জন্য ক্ষতিকারক। এটি বাড়তে থাকলে বিশ্বাসের খুঁটি নড়বড়ে হতে পারে। যদি আপনি এটি সম্পর্কে খোলামেলা এবং সততার সঙ্গে কথা না বলেন, এতে বাড়বে জটিলতে। সরাসরি জিজ্ঞেস করুন সঙ্গীকে। আলাপ করে সমাধান খুঁজুন। সঙ্গী সম্পর্ক নিয়ে অনিরাপদ বোধ করছে কি না, জানুন।

আর্থিক প্রত্যাশা
অর্থ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনার সামর্থ্য, আপনার ব্যয় করার অভ্যাস এবং উভয়েই যা আশা করেন তা নিয়ে খোলামেলা কথা বলুন। এতে ভুল বোঝাবুঝি কমবে। চলমান আর্থিক পরিস্থিতি সম্পর্কে সঙ্গীকে জানান, মতামত নিন। আর্থিকভাবে উন্নতি করতে দুজনে পরিকল্পনা করুন।

দুজনের খোলামেলা আলোচনা সম্পর্কের ভুল বুঝাবুঝি দূর করে সম্পর্ককে মজবুত করে। তাই নিজের মধ্যে চেপে না রেখে, আলাপ করুন। নিজের মতামত দিন, সঙ্গীর মতামত শুনুন।