Home বিনোদন বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন মারিয়া মিম

বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন মারিয়া মিম

22


স্টাফ রিপোর্টার

শোবিজ অঙ্গনের আলোচিত নাম মারিয়া মিম। ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী তিনি। সিদ্দিক ও মিমের সংসারে এক পুত্রসন্তান থাকলেও ২০১৯ সালে আলাদা হয়ে যান এই দম্পতি। এরপর থেকে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বেশ আলোচনায় তিনি। বিচ্ছেদের পর নতুন প্রেমে এ অভিনেত্রী। একাধিকবার স্বীকার করেছেন প্রেমের কথা। তবে, প্রেমিকের নাম প্রকাশ করেননি। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে আবারো জানালেন প্রেমিকের কথা। সেইসঙ্গে জানালেন বিয়ের পরিকল্পনাও। মারিয়া মিম বলেন, বাংলাদেশে তো এমন কোনো ছেলে নাই যে, পছন্দ করার মতো কেউ আছে! কিন্তু যখন দেশের বাইরে যাই, তখন সবার দিকে হা হয়ে তাকিয়ে থাকি। এত সুন্দর সুন্দর ছেলে। মনে হয় বিয়ে করে ফেলি, এই টাইপের। টাকাওয়ালা মানুষকে দরকার উল্লেখ করে মিম বলেন, টাকা তো লাগবেই। চলতে গেলে টাকা লাগবেই। ভালোবাসা আসলে কী, আপনি এমন একটা ভালো ছেলেকে বিয়ে করলেন কিন্তু কিছুদিন পর সে চিট করলো আপনার সঙ্গে। তো এর থেকে বেটার আপনি টাকাওয়ালা কাউকেই বিয়ে করেন। কান্নাকাটি করতে হবে যেহেতু বিএমডব্লিউ, রোলস রয়েসে বসেই কান্নাকাটি করেন। নিজের প্রেমিক প্রসঙ্গে মিম বলেন, আমার প্রেমিকের যথেষ্ট টাকা আছে। সো, ওকে চেঞ্জ করে আরেকজনকে বিয়ে করতে হবে এ রকম কিছু না। সো আমরা ফিউচারে বিয়েও করতে পারি। মানে বিয়ে করবো। ইতালির কালচারেই বিয়ে হবে। তবে, রিসিপশন হবে বাংলাদেশে। বিয়ের সাজসজ্জায় লেহেঙ্গা পরবেন বলেও জানান মিম।