Home আঞ্চলিক খুলনা নগরীতে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদসহ আটক ২

খুলনা নগরীতে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদসহ আটক ২

72


স্টাফ রিপোর্টার
নগরীর সদর থানাধীন স্টেশন রোড সংলগ্ন বার্মাশীল রোড এলাকায় অভিযান চালিয়ে ৩২৫.৫ লিটার মদসহ দু’মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রবিবার (১৩ জুলাই) বিকালে নিয়মিত তল্লাশিতে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন, খুলনা জেলার রূপসা ধানাধিন দূর্জনীমহল গ্রামের আব্দুর রহিম মোল্লর ছেলে রফিকুল ইসলাম (৩০) ও খালিশপুর ধানাধিন কাশিপুর এলাকার মোক্তার মোল্যা (৪১)।
অভিযানে নেতৃত্ব প্রদানকারী লেঃ কমান্ডার এম রাশাদ মাহমুদ অংকন জানান, ঘটনাস্থল থেকে দুইজন বিক্রেতাকে আটক করা হয়েছে। রাতে তাদেরকে চোলাই মদসহ খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় খুলনা থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, সন্ধ্যায় যৌথ বাহিনীর সদস্যরা চেলাই মদসহ দু’জন ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।