Home বিনোদন পরকীয়া সন্দেহে স্ত্রীর গায়ে ছুরি, হাসপাতালে অভিনেত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীর গায়ে ছুরি, হাসপাতালে অভিনেত্রী

25

বিনোদন ডেস্ক।।
পরকীয়ার সন্দেহে দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালক মঞ্জুলা শ্রুতি ছুরিকাঘাতের শিকার হয়েছেন স্বামী অমরেশের হাতে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর হনুমন্তনগর এলাকায়, গত ৪ জুলাই।

এক সপ্তাহ পর ঘটনাটি প্রকাশ্যে এসেছে। কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মঞ্জুলা ‘অমৃতধারা’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান। প্রেমের সম্পর্কের পর প্রায় ২০ বছর আগে তিনি অমরেশকে বিয়ে করেন। তাদের রয়েছে দুই সন্তান।

জানা যায়, দাম্পত্য কলহ ও তিক্ত সম্পর্কের জেরে গত তিন মাস ধরে স্বামীর কাছ থেকে আলাদা ছিলেন মঞ্জুলা। ভাইয়ের সঙ্গে বসবাস করছিলেন তিনি। এর আগে স্বামীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে থানায় অভিযোগ করেছিলেন শ্রুতি।

সম্প্রতি সম্পর্ক মিটমাট করে ১১ জুলাই (বৃহস্পতিবার) একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা। পরদিন ১২ জুলাই সন্তানরা কলেজে গেলে অমরেশ স্ত্রীকে আক্রমণ করেন। প্রথমে গোলমরিচ ছুড়ে চোখে মারার পর, ছুরি দিয়ে পাঁজর, থাই, ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। এরপর শ্রুতির মাথা দেওয়ালে আছড়ে মারেন।

গুরুতর আহত অবস্থায় মঞ্জুলাকে ভর্তি করা হয় ভিক্টোরিয়া হাসপাতালে। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার পর অমরেশের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।