ঢাকা অফিস
দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫০১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৮ এবং অন্যান্য অপরাধে গ্রেপ্তার ৪৮৩ জন। সোমবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে একনলা বন্দুক, বিদেশি পিস্তল ও গুলিসহ অন্যান্য অপরাধের কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।











































