স্টাফ রিপোর্টার
দক্ষ নেতৃত্ব, নৈতিকতা, শিশুসুরক্ষা ও জলবায়ু সচেতনতার এক ব্যতিক্রমধর্মী কর্মশালা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রঙমহল ফর ইয়ুথ’। রঙমহল নেক্সজেন: লিডারশিপ, কমিউনিকেশন এণ্ড ক্লাইমেট ট্রেনিং- শিরোনামে শুক্রবার নগরীর রূপান্তর প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল নেতৃত্ব বিকাশ, সংগঠনের কার্যকর ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবার নৈতিকতা, শিশু সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষ করে তোলা।
রঙমহলের প্রতিষ্ঠাতা ও শিশু সুরক্ষা কর্মী মোঃ আলভী শেখের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
কর্মশালায় কমিউনিকেশন ও মিডিয়া রিপোর্টিংয়ে বিষয়ে প্রশিক্ষণ দেন দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, লিডারশীপ ও ভলান্টিয়ার এথিকস বিষয়ে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের এসোসিয়েট ট্রেইনার মোঃ আবিদ হোসেন আপন, ক্লাইমেট চেঞ্জ ও লোকাল ভলনারেবিলিটি বিষয়ে ক্লাইমেট অ্যাকটিভিস্ট মৌসুমি রায় রুম্পি ও যারীন তাছনিম।
কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। ফলে তাদের যোগ্য, দক্ষ ও প্রতয়ী হয়ে গড়ে উঠতে হবে। সামাজিক সংকট, সমস্যা কাটিয়ে দেশ ও দেশের মানুষের জন্য নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণে শুরুতেই ব্যাপক সাড়া পাওয়া যায়। এতে ৫৭ জন আবেদনকারীর মধ্যে বাছাইকৃত সেরা ২০ জন তরুণ ও যুবক অংশগ্রহণের সুযোগ পান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। রঙমহল ফর ইয়ুথ আশাবাদী,এই প্রশিক্ষণ ভবিষ্যতে অংশগ্রহণকারীদের সামাজিক নেতৃত্ব, সংগঠন পরিচালনা ও জলবায়ু সচেতনতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সহায়তা করবে।











































