Home খেলাধুলা নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

7


স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ নারী ফুটবল দলকে ২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।


এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।’

তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।