Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

31

রূপসায় ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার 

রূপসা উপজেলার পালের বাজার ও সেনের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের বাজার তদারকিতে ৮টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জরিমানার আদেশ প্রদান করেছেন।

জেলা কার্যালয় সুত্রে জানা যায়,  রূপসা উপজেলার পালের বাজারে  তদারকি করে মূল্যবিহীন ওষুধ (ফিজিসিয়ান স্মাম্পল) রাখায় মদিনা ফার্মেসীকে ৩হাজার টাকা, সুমাইয়া ফার্মেসীকে ৫হাজার টাকা, জনকল্যান ফার্মেসীকে ২হাজার টাকা, মূল্যবিহীন বিদেশী কসমেটিকস রাখায় হৃদয় ভ্যারাইটিজকে ৩হাজার টাকা, রাজ দ্বীপ ভ্যারাইটিজকে ২টাকা এবং  অপর আরেকটি অভিযানে সেনের বাজার তদারকি করে মূল্যবিহীন বিদেশী কসমেটিকস রাখায় আকবর স্টোরকে ২,০০০/-, মেয়াদ উত্তীর্ণ  প্যাকেটজাত খাদ্য পন্য থাকায় হান্নান স্টোরকে ১হাজার টাকা, লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ২হাজার টাকা  প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। পরিদর্শনমূলক এই বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের তলিগাছা গ্রামের  দবির উদ্দিন সরদার এর ছেলে আকবর আলী সরদার (৪৫)।

র‌্যাব-৬ জানায়, গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভবানীপুর গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় রুস্তম মাওলানা মোড় থেকে এককেজি গাঁজাসহ আকবর আলী সরদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

বেনাপোলে র‌্যাবের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ২১ সেপ্টেম্বর গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় পশ্চিম পাড়ার মো. ফজলুল হক ওরফে বাবু হাওলাদারের ছেলে মো. খানজাহান আলী ওরফে স্বজন হাওলদার (২৫)। 

র‌্যাব-৬ জানায়, ২১ সেপ্টেম্বর যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় ফজলুল হক বাবু এর বসত বাড়ির সামনে থেকে  ২২০পিস ইয়াবসহ স্বজন হাওলদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

নানা জটিলতায় ্ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম বিঘিœত

যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি : বিশেষ সভা নিয়ে কালক্ষেপণ

স্টাফ রিপোর্টার

দিঘলিয়া উপজেলার ৬নং যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের বিরুদ্ধে ইউনিয়নের সদস্যদের দূর্নীতি ও অনিয়মের লিখিত অভিযোগের সত্যতা পেয়েছে তদন্তে নিযুক্ত কর্মকর্তা। অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেলেও ইউনিয়ন পরিষদ আইনের ৩৯(৫) এর উপ-ধারা ৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহনে চলছে কালক্ষেপন। চেয়ারম্যানের কর্মকান্ডে ইউনিয়নের প্রায় সকল সদস্যের অনাস্থা এবং পরবর্তি জটিলতায় ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম বিঘœ সৃষ্টি হচ্ছে।

যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের বিরুদ্ধে  আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায়‘‘ জমি আছে ঘর নাই’’ প্রকল্পে অনিয়ম, ভিজিডি কার্ডসহ সরকারি অনুদানের তালিকায় অনিয়ম, ইউনিয়নের হোল্ডিং ট্যাক্রা , ট্রেড লাইসেন্স বিক্রয়, জমি নিবন্ধন সহ বিভিন্ন আয়ের উৎস থেকে প্রাপ্ত অর্থের কোন হিসাব সদস্যদের না দেওয়ায় এবং ব্যস্ততা দেখিয়ে অ-দাপ্তরিক স্বাক্ষর ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে সরকারি কাজ করানোসহ বিভিন্ন অভিযোগে ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যসহ মোট ১২জন সদস্যের মধ্যে জি এম এনামুল কবির এবং মাহফুজা বেগম ছাড়া ১০জন ইউপি সদস্য একযোগে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার  কাছে গত ৪/৬/২০ তাং লিখিত অনাস্থা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি অবহিত হয়ে ইউনিয়ন পরিষদ আইনের ৩৯(৩)ধারা অনুযায়ী  ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনিছুর রহমানকে গত ২০/৭/২০ তারিখ কারণ দর্শনো নোটিশ দেয়। চেয়ারম্যান শেখ আনিছুর রহমান গত ২৮/৭/২০ নোটিশের জবাব দেন। জবাব সন্তোষজনক না হওয়ায় গত ২৬/৮/২০ তারিখ দিঘলিয়া উপজেলায় উভয় পক্ষের উপস্থিতিতে  চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত লিখিত অভিযোগের শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অভিযোগের আংশিক সত্যতা পাওয়া যাওয়ায়। ইউনিয়ন পরিষদ আইনের ২০০৯ এর ৩৯(৫) ধারা অনুযায়ী নিযুক্ত কর্মকর্তা গত ৮/৯/২০ তারিক সকাল ১১টায় যোগিপোল ইউনিয়ন পরিষদে বিশেষ সভা আহবান করেন। কিন্তু অজ্ঞাত কারণে নির্ধারিত বিশেষ সভা স্থগিত করা হয়। ইউনিয়ন পরিষদ আইনের ৩৯(৫) এর উপধারা ৩ অনুযায়ী ১৫(পনের) কার্যদিবসের মধ্যে নিযুক্ত তদন্তকারী কর্মকর্তা উপস্থিত থেকে প্যানেল চেয়ারম্যান-১ এর সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একমাস হতে চলেছে গতকাল পর্যন্ত এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়নি বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

এ ব্যাপারে দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আলিমুজ্জামান মিলন বলেন, আমি নতুন যোগদান করেছি। দুই দিনে আফিসের সব কিছু এখনও বুঝে নিতে পারিনি। তবে যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যানের বিষয়ে তদন্তের জন্যে একটি চিঠি পেয়েছি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বলেন, অনাস্থা প্রস্তাবের আইনি প্রক্রিয়ার শেষ পর্যায়ে বিশেষ সভা আহবান করা হয়েছিল। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (এসিল্যান্ড) বদলী জনিতকারণে বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়নি। নতুন এসিল্যান্ড যোগদান করেছে তাকে চিঠি দেওয়া হয়েছে প্রস্তাবটির ৩৯ ধারা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ইউনিয়ন পরিষদের প্রায় সকল সদস্য চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের বিরুদ্ধে অনাস্থা প্রদান পরবর্তি জটিলতায় ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম বিগ্ন সৃষ্টি হওয়ায় ইউনিয়ন বাসী তাদের প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে এমনটা এমনটা বলছে ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসা ব্যক্তিগণ।

সরকারি আইনগত সহায়তা প্রদানে এনজিওর ভূমিকা শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনে ইউএসএইড এর প্রোমোটিং পিস এন্ড জাষ্টিজ (পিপিজে) একটিভিটি এর সহায়তায় সরকারি আইনগত সহায়তা প্রদানে এনজিওর ভূমিকা শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ওয়েবিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত। ওয়েবিনারের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন ইউএসএইড এর (পিপিজে) একটিভিটি’র চিফ অব পার্টি চার্লস জ্যাকোসা। ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশনের ভূমিকা ও কাজ এবং আইনগত সহায়তা প্রদানের বিষয়ে সারগর্ভ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংস্থার পরিচালক জেলা জজ মোঃ সাইফুল ইসলাম। সরকারি আইনগত সহায়তা প্রদানে এনজিও’র ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন ব্লাস্টের রিসার্চ স্পেশালিস্ট তাকবির হুদা এবং সহকারী পরিচালক তাপসী রাবেয়া। আইনগত সহায়তা প্রদানে ব্যক্তি বিশেষের ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন ব্র্যাকের হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড সার্ভিসের প্রোগ্রাম হেড শাহরিয়ার সাদাত। অতিথি বক্তা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস লিগ্যাল এইড ডেস্ক এর শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পুনম চক্রবর্তী। মডারেটর ছিলেন মোঃ মোস্তফা কামাল এবং ওয়াহিদা বেগম। অংশগ্রহণকারীরা এই করোনা মহামারীর মধ্যেও ওয়েবিনারের মাধ্যমে সরকারের আইনগত সহায়তার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারেন। ওয়েবিনার শেষে এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বড় বাজার পূজা কমিটির ৯০তম বার্ষিক সাধারণ সভা-২০২০ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১৮ সেপ্টেম্বর, ২০২০ শুক্রবার, রাত ৮টায় শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দির মিলনায়তনে স্বপন কুমার সাহার সভাপতিত্বে খুলনা বড় বাজার পূজা কমিটি’র বার্ষিক সাধারণ সভা-২০২০ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে চ-ী পাঠের পর খুলনা বড় বাজার পূজা কমিটি’র সাবেক নেতৃবৃন্দ ননীগোপাল সাহা, শেখর রায়, গণেশ বণিক, নিতাই সরকার, দেবাশীষ সরকার ভোলাসহ যারা করোনাকালীন সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, তাঁদের আত্মার সদ্গতি কামনায় ঈশ্বরের নিকট ১ মিনিট দাঁড়িয়ে প্রার্থনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার। বিশেষ অতিথি ছিলেনÑসাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ। খুলনা বড় বাজার পূজা কমিটি’র সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন। সাবেক কোষাধ্যক্ষ প্রসিত কুমার সাহা ২০১৯-২০ অর্থ বছরের হিসাব পেশ করলে কণ্ঠভোটের মাধ্যমে হিসাব পাস হয়। বার্ষিক সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেনÑদিলীপ কুমার সাহা, স্বপন সরকার, তপন সাহা, গৌরাঙ্গ সাহা, অসিত বিশ্বাস, দেবী ঘোষ, শরৎ কুমার মুন্ধড়া, সুরেশ কুমার রাম, উজ্জ্বল ব্যানার্জী, রাজ সাহা, অসিত সাহা, মুকেশ রাম প্রমুখ। সভায় আগামী ২০২০-২১ অর্থ বছরের জন্য খুলনা বড় বাজার পূজা কমিটি’র সভাপতি প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুণ রায় শিবু ও কোষাধ্যক্ষ প্রসিত কুমার কুমার সাহাকে নির্বাচিত করা হয়। সভার সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটি গঠন: বিকাশ সভাপতি ও উজ্জল সাধারণ সম্পাদক

খবর বিজ্ঞপ্তি

আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে এক বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয়। সর্বসম্মতি ক্রমে

বিকাশ কুমার সাহা সভাপতি ও উজ্জল ব্যানার্জীকে সাধারণ সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মন্দিরে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি ছিলেন নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার। সভাপতিত্ব করেন বিকাশ কুমার মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক উজ্জল ব্যানার্জী। বক্তৃতা করেন নগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু ও সাবেক সভাপতি গোপী কিষন মুন্ধড়া।

এ সময় দিলিপ সাহা, রতন কুমার নাথ, তপন সাহা, স্বপন সরকার, সুব্রত হালদার তপা, পলাশ সাহা, বিশ্বজিৎ দে মিঠু, সুনীল দত্ত, বাবলু বিশ্বাস, ভবেশ সাহা, বিধান রায়, রাজু শীল, রুপম দে, শুভ সাহা, নিলয় সাহা, হিমেল বসু, রাহুল দত্ত, বাবু শীল, অমিত কুন্ডু, শংকর ঘোষ, সৌরভ হাজরা, অভিজিৎ সাহা, মনোজ রায়, বিশ্বরুপ সরকার, ভাস্কর কুন্ডু, নিতাই রায়, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, সুশান্ত ব্যানার্জী, রুদ্র দত্ত, শিব শীল, শ্রাবণ সরকার, প্রবীর বিশ্বাস , প্রশান্ত ঘোষ এবং খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় ছাত্র-ছাত্রীদের মাঝে  শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

খান নাজমুল হুসাইন,সাতক্ষীরা

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের “বিশেষ এলাকার উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা” (পার্বত্য চট্রগ্রাম ব্যবতীত) কর্মসুচির আওতায় সাতক্ষীরার ক্ষুদ্র- নৃগোষ্ঠীভুক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, ফিংড়ি ইউপি চেয়ারম্যান সামছুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি এমপি রবি এ সময় বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে তিনি খুদ্র-নৃগোষ্ঠীভূক্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদানের এই উদ্যোগ গ্রহন করেছেন। অনুষ্ঠান থেকে সদর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ৩০ জন শিক্ষার্থীর মাঝে বরাদ্দকৃত ৩০টি বাইসাইকেল ও ৬৮ জন শিক্ষার্থীকে দুই হাজার দুই শত টাকা করে শিক্ষাবৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খুদ্র-নৃগোষ্ঠীর সভাপতি মোখলেছুর রহমান।

মোংলায় উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় দি হাঙ্গার প্রজেক্ট’র সচেতনতামুলক মতবিনিময় সভা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র জুলফিকার আলী সমাজের উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় করণীয়র পাশাপাশি কিভাবে সুন্দরবনের সুরক্ষায় কাজ করা যায় তা নিয়ে চিন্তা ভাবনার করার জন্য দি হাঙ্গার প্রজেক্টের প্রতি আহবাণ জানান। কারণ হিসেবে তিনি আরো বলেন, সুন্দরবন আমাদের সকল ধরণের প্রাকৃতিক দুর্যোগে আগলে রাখে। সেই বনে গাছ কাটা, পশু নিধন, বিষ দিয়ে মাছ মারা ও ডাকাতিসহ নানা অপরাধমুলক কর্মকান্ড চলে আসছে। এসব বন্ধ করতে হলে বন নির্ভরশীলদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, তাহলে এ ধরণের অপরাধ কমানো সম্ভব হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পৌরসভার প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো; আলাউদ্দিন, ৮নং ওয়ার্ড কাউন্সিল খোরশেদ আলম ও সাংবাদিক জসিম উদ্দিন। উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলায় সচেতনতামুলক এ সভায় দি হাঙ্গার প্রজেক্টের ব্রেভ প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ রবিউল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা কোঅর্ডিনেট হাফিজুর রহমান, মোংলা উপজেলা কোঅর্ডিনেটর মিজানুর রহমান ও মোংলা পৌরসভা এবং চাঁদপাই ইউনিয়ন কোঅর্ডিনেটর নয়ন মন্ডল উপস্থিত ছিলেন। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ডোবা নালায় ভরা সোনাডাঙ্গা বাস টার্মিনাল, সংস্কারের উদ্যোগ নেই কেডিএ’র

স্টাফ রিপোর্টার

বাস মালিক, শ্রমিক ও চালকদের দুর্ভোগের অপর নাম সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল। টার্মিনালের ভেতরে বাস রাখার জায়গাগুলো ডোবা নালায় পরিণত হয়েছে। জায়গামত গাড়ি পার্কিং করতে পারেন না চালকরা। ফলে নগরীর যত্রতত্র পার্কিং করতে হচ্ছে তাদের। ভবনগুলো হয়েছে পড়েছে ঝুঁকিপূর্ণ। মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বলছেন, তদারকির দায়িত্বে থাকা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, খুলনা থেকে বিভিন্ন জেলায় যাতায়াতকারী বাস মিনিবাস পার্ক করা হয় সোনাডাঙ্গা বাস টার্মিনালে। দীর্ঘদিন সংস্কারের অভাবে টার্মিনালটি এখন দুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। টার্মিনালের মূল চত্ত্বরটিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। একটু বৃষ্টিতেই জমে হাঁটু পানি। কখনও কখনও বাস আটকে গেলে তা তুলতে প্রয়োজন হয় ক্রেনের। এছাড়াও বাস টার্মিনালের প্রধান দুটি ভবন ভগ্নদশা। একটি ভবন একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এসব কারণে বাস চালকরা টার্মিনালে পার্ক না করে প্রধান সড়কের পাশে রাখছেন। এতে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, কেডিএ বর্তমানে ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। আমি ১৩ বছর ধরে এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছি। এই সময়ের মধ্যে কমপক্ষে ৩০ বার কেডিএকে লিখিতভাবে জানিয়েছি টার্মিনালটি সংষ্কারের জন্য। তারা সে দাবি কখনই কানে তোলেনি। বাস চালক, শ্রমিক ও মালিকরা কেডিএর নিকট জিম্মি হয়ে পড়েছে। তিনি বলেন, টার্মিনালের মূল অংশে বাস রাখার কোন উপায় নেই। বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময়ে তা ডোবায় পরিণত হয়। কিছু জায়গায় কেডিএ ইটের সোলিং দিয়ে উঁচু করেছে সেখানে ১০/১২টি গাড়ি রাখা যায়। বাকি জায়গা ব্যবহার অনুপযোগী। টার্মিনালের পাশে বাইপাস সড়কের ভগ্নদশা উল্লেখ করে তিনি বলেন, সড়কটির সংরক্ষনের দায়িত্ব কেডিএ’র। এ সড়কটি বর্তমানে ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে বাস চলাচলেও অঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে। ফলে উভয় সংকটে পড়েছে বাস সংশ্লিষ্ট ব্যক্তিরা।

খুলনা আন্তঃ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এখন বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। সেবার মনোভাব কমিয়ে তারা অর্থ আয়ের দিকে নজর দিচ্ছে। বাস টার্মিনালের দিকে নজর দিলে সেটি বোঝা যায়। টার্মিনালের দক্ষিণ পাশের ভবনটি ঝুঁকিপূর্ণ। উত্তর পাশের ভবনটি জরাজীর্ণ। দোকানগুলোর সামনে কোন রাস্তা নেই। সাধারণ মানুষ চলাচল করতে পারে না। অথচ প্রতিমাসেই তারা অর্থ পাচ্ছে। তিনি বলেন, এ টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে প্রায় হাজার খানেক গাড়ি বের হয়। গাড়ি প্রতি ৩০-৫০ টাকা দিতে হয় কেডিএ কে। কিন্তু সে হিসেবে সেবার মান একেবারেই নেই। আমরা একাধিকবার কেডিএ কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি। তারা শুধু আশ্বাস দেয়।

বাসে চালক মোঃ নাসিম খান জানান, এ টার্মিনালের মধ্যে গর্ত আর গর্ত। মাঝে মাঝে আমাদের বাস সারতে এখানে আসতে হয়। কিন্তু আসলেই ভোগান্তি। টার্মিনাল ঠেলে লেদেও সামনে যেতেই গলদঘর্ম হতে হয়।

খুলনা-কয়রা রুটের বাস চালক মোঃ ওমর আলী জানান, টার্মিনালে কোন মতে বাস ঢোকাতে পারলেও বের হতে আরও কষ্ট। অনেক চালক তাই বাধ্য হয়ে রাস্তার ওপরেই গাড়ি রাখছে। করার কিছুই নেই।

কেডিএ সূত্র জানিয়েছে, ১৯৮২-৮৩ সালে ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নগরীর সোনাডাঙ্গায় আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। প্রকল্পটি নির্মাণ কাজ শেষ হয় ১৯৮৫ সালে। পরবর্তীতে ১৯৯৬-৯৭ সালে আরও ১ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে টার্মিনালটি মৌলিক সুযোগ সুবিধা বাড়ানো হয়। প্রকল্পের মধ্যে থাকে টার্মিনাল ভবন, টিকিট কাউন্টার, রেস্ট হাউজ, ড্রেন, ক্যান্টিন, যন্ত্রপাতি বিক্রয় স্থান নির্মাণ ও গাড়ি পার্কিং ব্যবস্থা। তবে সময়ের পরিক্রমায় এসব অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। অনুপাতিরহারে গাড়ির সংখ্যাও বাড়ছে। তবে সে অনুযায়ী সুযোগ সুবিধা বাড়েনি।

কুয়েটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কণ্যাণ তহবিলে অর্থ প্রদান

খবর বিজ্ঞপ্তি

করোনা ভাইরাস মহামারির কারণে দেশের অতি দরিদ্র জনগোষ্ঠীর সাহায্যের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কণ্যাণ তহবিলে প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক, খুলনার কার্যালয়ে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর পক্ষে রেজিস্ট্রার জি এম শহিদুল আলম খুলনার জেলা প্রশাসক  মোহাম্মদ হেলাল হোসেন এর নিকট ১০,০০,০০০.০০ (দশ লক্ষ) টাকার চেক হস্তান্তর করেন।

পাইকগাছায় মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ১২জন মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে এক ইউপি সদস্য ৭৮ হাজার টাকা আত্মসাৎ  করেছেন। মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছে। উপজেলা নির্বাহী অফিসার তিন সদস্যের কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।

উপজেলার লতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য বিশ্বজিৎ শীল। তিনি ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ১২ জন মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে ৭৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ হয়েছে। মঙ্গলবার ৮ জন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। অভিযোগকারী অমিত বিশ্বাস জানান, তার বাবা নারায়ন বিশ্বাস মারা গেলে মেম্বর বিশ্বজিৎ চেক ও ভাতার বই নিয়ে নেয়। এর  মধ্যে ৯ হাজার করে নিয়েছে উর্মিলা সরকার, উর্মিলা মন্ডল, নারায়ন বিশ্বাস, বেহুলা মন্ডল, বাসন্তি সরকারদের, ৬ হাজার করে নিয়েছে শাহাজান সরদার, আছিরন বিবি, শেফালী সরকার, শোভা রানী সরকারদের এবং ৩ হাজার করে নিয়েছে ফুলমতি বেগম, জামিনি মন্ডল ও দ্রপদি রায়দের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে মেম্বর বিশ্বজিতের সাথে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন টাকা তুলেছি, মেরে খেয়েছি, আপনাকে বলব কেন? এ বলে সংযোগ কেটে দেন। এব্যাপারে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সাংবাদিক বদরুল আলমের দুই বোন গুরুতর অসুস্থঃ সুস্থতায় দোয়া কামনা

ফুলবাড়ীগেট(খুূলনা) প্রতিনিধি

দৈনিক নওয়াপাড়া পত্রিকার খানজাহান আলী থানা প্রতিনিধি ও খানজাহান আলী থানা প্রেস কাবের সদস্য সাংবাদিক বদরুল আলম মনুর দুই বোন গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। বড় বোন ঢাকার মধ্যবাড্ডার মৃত আব্দুল জলিলের স্ত্রী লাইলী বেগম(৬২) ঢাকার সিএমএইচ হাসপাতালের আ্ইসিইউতে রয়েছে এবং মেঝ বোন যশোর ক্যান্টনমেন্ট কলেজের প্রফেসর মিজানুর রহমানের স্ত্রী নুর জাহান ব্গেম(৫৫) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাংবাদিক বদরুল আলমের দুই বোনের পরিবারের পক্ষ থেকে  সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। সাংবাদিক বদরল আলম মনুর দুই বোনের সুস্থতা কামনায় বিবৃতি জানিয়েছেন খানজাহান আলী থানা এলাকায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

বেনাপোল স্থল বন্দরের রপ্তানি গেট থেকে ২টি ট্রাক ও বিপুল পরিমান মাদক সহ ২ জনকে আটক করেছে বিজিবি

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে ১১ বোতল মদ, ৬ বোতল ফেনসিডিল, ৭০ গ্রাম গাঁজা ও ২টি ট্রাকসহ দুই ট্রাক ড্রাইভারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার দুপুরে বেনাপোল স্থল বন্দরের রপ্তানি গেট এলাকা থেকে ট্রাক দুটি সহ তাদের আটক করা হয়। আটক   ট্রাক সহ মাদক দ্রব্যের মূল্য ২৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটককৃতরা হলো, মাদারীপুর জেলার সদর থানার থানডলি এলাকার নুর হোসেনের ছেলে কবির হোসেন (৪৩) ও একই এলাকার সালামতের ছেলে কিবরিয়া (২৫)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারতে রপ্তানি পণ্য নিয়ে যাওয়া দুটি ট্রাক সেদেশে পণ্য খালাশের পর বাংলাদেশে ফেরার সময় গাড়িতে করে মাদক নিয়ে আসছে। এমন খবরে রপ্তানি গেট এলাকায় ট্রাক দুটি তল্লাশি করে ১১ বোতল মদ, ৬ বোতল ফেনসিডিল ও ৭০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ সময় ঢাকা মেট্রো ট-২২-০৫ ৮৭ ও ঢাকা মেট্রো ট-২২-১৫৯০ ট্রাক দুটি ও ট্রাকের ড্রাইভারদের আটক করা হয়। বিজিবি আইসিপি সুবেদার আরশাফ আলী জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মোড়েলগঞ্জে গরুর খাদ্যে দুর্বৃত্তদের আগুন, অভিযোগ দায়ের

এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জের পল্লীতে শত্রুতাবসত কৃষক নূরুল হক হাওলাদার(৬০) এর খড়ের গাদায় অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কৃষক নূরুল হক হাওলাদারের পরিত্যক্ত বাড়িতে খড়ের গাদায় অগ্নিসংযোগ করে ৩০ হাজার টাকার ক্ষতিস্বাধন করেছে প্রতিপক্ষ।

এ ঘটনায় ওই কৃষকের স্ত্রী বিউটি বেগম বাদি হয়ে একই গ্রামের প্রতিবেশী মৃত. আব্দুল কাদের ঘরামির ছেলে মনির ঘরামির বিরুদ্ধে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক নূরুল হক হাওলাদার কান্নাজড়িত কন্ঠে বলেন, রাতে জাল তুলতে এসে দেখতে পাই আগুন জ¦লছে তাৎক্ষনিক ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর  চেষ্টা করেন। এ সময় টচ লাইটের আলোতে মনির ঘরামিসহ ২-৩ জন লোক দৌড়ে পালিয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে আমার খড়ের গাদায় এ অগ্নিসংযোগ করা হয়েছে। বছরের ৮টি গরুর গো-খাদ্য মিটিয়ে খড় বিক্রি করি প্রায় ৩০ হাজার টাকা। এ ঘটনায় তিনি ন্যায় বিচারের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কয়রায় স্কুল পড়ুয়া ব্রাম্মনের কন্যাকে অপহনের ১২ দিন পর ও উদ্ধার হয়নি

কয়রা প্রতিনিধি

দরিদ্র ব্রাম্মন পরিবারের স্কুল ছাত্রী তনুশ্রী (১৪) কে জোর পূর্বক অপহরণ করার ১২ দিন পরে উদ্দার করতে পারিনি কয়রা থানা পুলিশ। ঘটনাটি কয়রা উপজেলার আমাদী গ্রামে এবং এই ব্যপারে কয়রা থানায় ও একটি অপহরণ মামলা হয়েছে। জানা গেছে, আমাদী গ্রামের ব্রাম্মন তুষার কান্তি রায়ের ৮ম শ্রেণী পড়–য়া কন্যা তনুশ্রী রায় ১০ সেপ্টেম্বর সকাল ৭ টায় পাশের বাড়ীতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ২ টি মোটর সাইকেলে থাকা ৪ যুবক অস্ত্রের মুখে জোর পূর্বক মোটর গাড়ীতে তুলে নিয়ে যায়। এ ব্যপারে পরদিন ১১ সেপ্টেম্বর তনুশ্রীর পিতা ব্রাম্মন তুষার কান্তি বাদী হয়ে কয়রা থানায় একটি মামলা করেন যরি নং-৬ । এ বিষয় তনুশ্রীর পিতা জানান, তার কন্যা জায়গীর মহল মাধ্যমিক বিদ্যালয় ৮ম শ্রেনীর ছাত্রী এবং সে প্রতিদিন সকালে পাশে এক শিক্ষকের বাড়ীতে প্রাইভেট পড়তে যায়। তিনি বলেন, একই গ্রামের মালেক গাইনের পুত্র আমিনুর (২২) ও তার কয়েকজন বন্ধু তনুশ্রীকে কুপ্রস্তাব দিয়ে আসিতেছে। আমি বিষয়টি জানার পর আসামী আমিনুরের চাচা আমাদী ইউপি চেয়ারম্যান আমীর আলী গাইন ও তার আত্মীয় স্বজনকে জানাই। কিন্তু তারা কোন ব্যবস্থা না নেওয়ায় আমিনুর আমার ১৪ বছরের কন্যাকে অস্ত্রের মুখে প্রাইভেট পড়তে যাওয়ার সময় জোর পূর্বক অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। অতঃপর আমি কয়রা থানায় মামলা করলে তদন্তকারী কর্মকর্তা উদ্ধারের চেষ্টা করছেন জানান। এবং আসামী পক্ষ ক্ষমতাসীন দলের প্রভাবশালী হওয়ায় আসামীরা বিভিন্ন ভাবে আমার পরিবারের উপর হুমকী দিচ্ছে। এ সম্পার্কে পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসএই মিন্টু জানান, তদন্তের স্বার্থে অনেক কিছু গোপন রাকা হয়েছে। তবে খুব শীঘ্রই তনুশ্রী উদ্ধার হবে এবং আসামী প্রেপ্তারের জোর চেষ্টা চলছে। এ বিষয় আসামী পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে মোবাইলে পাওয়া যায়নি।

সিনেমা হলে অনৈতিক কাজ, পাঁচ জনের সাজা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে পূরবী সিনেমা হলে অনৈতিক কাজের সময় হাতেনাতে দুই নারী ও দুই পুরুষসহ এক দালালকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে থানায় সোপর্দ করে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী আদালত পরিচালনা করে এই সাজা দেন। এসময় সিনেমা হলটি সিলগালা করে দিয়েছেন তিনি।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বালিয়াডাঙা খানপুর গ্রামের কালিপদ দাসের ছেলে মহাদেব দাস, বাকোশপোল গ্রামের জাবের মোল্লার ছেলে মনিরুল ইসলাম, মোবারকপুর গ্রামের আজগর আলীর স্ত্রী সুমি খাতুন, কেশবপুরের বড়েঙ্গা গ্রামের মুক্তার মোল্লার ছেলে অজিয়ার মোল্লা ও যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের আবজাল হোসেনের মেয়ে সুসমিতা খাতুন। এদেরমধ্যে মহাদেব পূরবী সিনেমা হলের ম্যানেজার। সে দালাল সেজে সিনেমা হলে খরিদ্দার আনার কাজ করে। আদালত মহাদেবকে ছয় মাস ও বাকি চারজনকে তিনমাস করে সাজা দিয়েছে। এদিকে পূরবী সিনেমা হলে অভিযান চালানোর আগে অনৈতিক কাজের অভিযোগে বাজারের মধুমিতা সিনেমা হলে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। তখন আদালতের উপস্থিতি টের পেয়ে সিনেমাহলে উপস্থিত সবাই পালিয়ে যান। তার আগে মঙ্গলবার বেলা ১১ টার দিকে পৌরশহরের তাহেরপুর এলাকায় আল আমিন পার্কে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে পার্কের মালিক আব্দুর রহমানকে দশ হাজার টাকা জরিমানা করে আদালত। পৃথক এসব অভিযানে সঙ্গীয় ফোর্স নিয়ে থানার এসআই হাসান উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী অভিযান ও সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইন্দুরকানীতে মোবাইল কোর্টে তিন ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি

ইন্দুরকানীতে মোবাইল কোর্টে মাধ্যমে তিন ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার ইন্দুরকানী সদর বাজারে পিরোজপুর জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক মোঃ শাহ সোয়াইব মিয়া এর নেতৃত্বে ভোক্তা অধিকার আইনে মা মেডিকেল হল,কহিনুর ফার্মেসী,পরশমনি মেডিকেল হল ৩ ঔষুধ ব্যবসায়ীকে ৯হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়। পিরোজপুর জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক মোঃ শাহ সোয়াইব মিয়া বলেন, ইন্দুরকানী সদর বাজারে ৩টি ঔষুধ ব্যবসায়ী দোকানে মেয়াদ উর্ত্তীন ঔষুধ থাকার কারনে জরিমানা করা হয়েছে।

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় অভিযান চালিয়ে  অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার সন্ধ্যায় বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথি জানান, বাগআঁচড়া বাজারে অবৈধ কারেন্ট জালের হাট বসেছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ জালগুলো বাগআঁচড়া বাজারে পাশে অবস্হিত স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।  জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ডুমুরিয়ায় অষ্টম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় পিতার উপর অভিমান করে পূজা সানা (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার শিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়,উপজেলার মাগুরখালী ইউনিয়নের শিবনগর এলাকার সুখেন সানার ৮ম শ্রেণী পড়–য়া কন্যা পূজা রানী ঘটনার রাতে বাড়ীর সবার অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।ড

ডুমুরিয়ায় নারী উন্নয়ন ফোরামের ত্রৈ-মাসিক সভা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর’র অপরাজিতা প্রকল্পের আয়োজনে উপজেলা নারী উন্নয়ন ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেল্পমেন্ট কো-অপারেশন এন্ড বাংলাদেশের সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী কবিতা রানী বিশ্বাস। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্যদেন মঞ্জুয়ারা বেগম,শ্যামলী সরকার,জাহানারা বেগম,কুলসুম বেগম,তুলসী মন্ডল,আবেদা বেগম,স্বরসতি মন্ডল,আফরোজা সুলতানা,প্রমিলা সরকার প্রমূখ। সভা শেষে নারী সদস্যদের নায্য দাবি আদায়ের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করেন।

ডুমুরিয়ায় চুরির অভিযোগে ছেলেকে না পেয়ে বৃদ্ধ পিতাকে মারপিট

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় চুরির অভিযোগে ছেলেকে না পেয়ে বৃদ্ধ পিতাকে পিটালেন হেলাল তরফদার নামের এক প্রভাবশালী। এ ঘটনায় উপজেলার মঠবাড়িয়া এলাকার ভুক্তভোগি বৃদ্ধ আজিবর সরদার বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার আটলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকার আজিবর সরদারের ছেলে আলি আকতার সরদার দক্ষিণ চুকনগর এলাকার হেলাল তরফদারের নলকূপ স্থাপনে শ্রমিকের কাজ করে আসছিল। এমতবস্থায় চুরির অভিযোগ এনে আকতারকে বিবাদি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই হেলাল। অভিযোগটি মিথ্যা প্রমানিত হওয়ার পরও আকতারের পরিবারে অহেতুক ভাবে মোটা অংকের টাকা দাবি করা হয়। তারই জের ধরে ছেলেকে না পেয়ে বৃদ্ধ পিতাকে পেয়ে বেপরোয়া মারপিট করেন প্রভাবশালী ওই হেলাল। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় একই রাতে ৫টি গরু চুরি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় একই রাতে দুই কৃষকের গোয়ল ঘরের দরজা ভেঙ্গে ২ লক্ষাধিক টাকা মূল্যের ৫টি গরু চুরি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার বয়ারসিং এলাকায় এ ঘটনা ঘটে। বয়ারসিং এলাকার ক্ষতিগস্থ কৃষক শিশির সরদার ও স্বপন মন্ডল জানান,প্রতিদিনের ন্যায় তারা গরুগুলি নিজ গোয়াল ঘরে রেখে ঘুমান। সকালে উঠে দেখা যায় গোয়াল ঘরের দরজা ভেঙ্গে শিশির সরদারের ৩টি ও স্বপন মন্ডলের ২টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।

মন্ত্রীর মায়ের মৃত্যুতে আ’লীগ মন্ত্রী মেয়র এমপিদের শোক

খবর বিজ্ঞপ্তি

মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. স. ম. রেজাউল ্ইসলামের মা মজিদা বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ………….. রাজেউন)। দীর্ঘদিন স্ট্রোকে আক্রান্ত অসুস্থ্য হয়ে নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টায় চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমাকে পিরোজপুরে তার গ্রামের বাড়ি তাঁরাবুুনিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে সোমবার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. স. ম. রেজাউল ্ইসলামের মা মজিদা বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্র্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর ্আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়য়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

অনুরুপ বিবৃতি দিয়েছেন, বার কাউন্সিলের সদস্য এ্যাড. পারভেজ আলম খান, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কে এম ইকবাল।

॥ শেখ হেলাল উদ্দিন এমপি’র শোক ॥

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. স. ম. রেজাউল ্ইসলামের মা মজিদা বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃৃতি দিয়েছেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

॥ সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এমপি’র শোক ॥

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. স. ম. রেজাউল ্ইসলামের মা মজিদা বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

॥ এস এম কামাল হোসেনের শোক ॥

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. স. ম. রেজাউল ্ইসলামের মা মজিদা বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

দৌলতপুর থানা আ’লীগ নেতা মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

 দৌলতপুর থানা আওয়ামী লীগ নেতা রানা পারভেজ সোহেলের ভাই সৌরভ হোসেন সোহাগ (৪৯) এর নামাজে জানাযা রাত ১০টায় দৌলতপুর ৫নং ওয়ার্ডের ঈদগা চত্বরে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে আঞ্জুমান রোডে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর ্আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, নুর ইসলাম বন্দ, শেখ সৈয়দ আলী, মোজাম্মেল হক হাওলাদার, শহীদুল ইসলাম বন্দ, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, মফিজুর রহমান হিরু, মো. হারুন অর রশীদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে রানা পারভেজ সোহেলের ভাই সৌরভ হোসেন সোহাগের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্র্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর ্আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়য়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

সৌরভ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

খবর বিজ্ঞপ্তি

দৌলতপুর থানা আওয়ামী লীগ নেতা সৌরভ হোসেন সোহাগকে কূয়াকাটায় হত্যা করা হয়েছে। তাকে হত্যার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন নিরীহ মানুষ কূয়াকাটায় বেড়াতে যাওয়ায় পরে তাকে উদ্দেশ্যমূলক ভাবে হত্যা করা হয়েছে। সোহাগের হত্যাকারীদের অবিলম্বে  গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের জন্য সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্র্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর ্আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়য়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এর চূড়ান্ত অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে আ’লীগের কৃতজ্ঞতা প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এর খসড়া আইনের চুড়ান্ত অনুমোদন দিয়েছেন মন্ত্রীসভা। গতকাল সোমবার মন্ত্রীসভার এক বৈঠকে এই অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়ায় মন্ত্রীসভার সকল সদস্য সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

কেশবপুরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর আয়োজিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাব ইসলাম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।বিচারক মন্ডলী উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান,প্রভাষক হারেন্দ্রনাথ বিশ্বাস,প্রভাষক নাজমুল হোসেন, মাহবুবুর রহমান টুলু, খাইরুল বাশার। অন্যান্যদের মধ্যে ছিলেন শিক্ষক প্রবীর দত্ত , আব্দুস সাত্তার,উদয় সিংহ প্রমুখ। এ প্রতিযোগিতায় দশটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক  জোটের পক্ষ থেকে দুই সাংবাদিককে সম্মাননা প্রদান

কেশবপুর প্রতিনিধি,

কেশবপুর প্রেসকাব এর দ্বি-বার্ষিক নির্বাচনে সাংস্কৃতিক ও সংবাদ কর্মী উৎপল দে (যুগ্ম সাধারণ সম্পাদক ১)  ও শেখ শাহীন (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক) নির্বাচিত হওয়াই কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় খেলাঘর আসর কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডাক্তার গোলাম মোস্তফা। সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু। বক্তব্য দেন যশোর জেলা আসাফোর সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্মিথ, খেলাঘর আসরের আহ্বায়ক আব্দুর মজিদ, বিআরডিবির চেয়ারম্যান মদন সাহা অপু,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি ইন্দ্রজিৎ হালদার, কোষাধ্যক্ষ অলোক বসু বাপী, দপ্তর সম্পাদক মজ্ঞুরুল ইসলাম ডবলু,  অনুভূতি প্রকাশ করেন সাংবাদিক শেখ শাহীন ও সাংবাদিক  উৎপল দে।

বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এ্যডভোকেসী সভা

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে এক এ্যডভোকেসী ও পরিকল্পনা সভা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল। স্বাস্থ্য পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি,এম আলমগীর কবির, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন ম-ল, উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ডাঃ অভিজিৎ মল্লিক, আঃ হাদী সরদার প্রমূখ। সভায় আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২০ পর্যন্ত পক্ষকাল ব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান দেওয়া হয়।

বটিয়াঘাটায় সুদখোরদের ফাঁদে পড়ে বহু গরীব অসহায় মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটায় এনজিওর পাশাপাশি সুদখোর দাদন ব্যবসায়ীদের ফাঁদে পড়ে গ্রামের গরীব অসহায় মানুষ সর্বশান্ত যাচ্ছে। সূত্রে প্রকাশ, উপজেলার ৭টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে এক শ্রেনীর সুদ ব্যবসায়ী সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা সুদের ব্যবসা করে অসহায় সাধারন মানুষকে সর্বসান্ত করে দিচ্ছে। যেখানে দেশের সর্বোচ্চ ব্যাংক বাংলাদেশ ব্যাংক সহ সকল ব্যাংকে সঞ্চয়পত্র ক্রয় করলে ১লক্ষ টাকায় সর্বচ্ছ সুদের হার ৭শত থেকে ৮শত টাকা । সেখানে গ্রামের সুদ ব্যবসায়ীরা অসহায় মানুষদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের ফাঁদে ফেলে ফাঁকা ষ্ট্যাম্প ও ফাঁকা ব্যাংক চেক নিয়ে লাক্ষে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা করে সুদ আদায় করছে। আর সুদের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে উক্ত ফাঁকা ষ্ট্যাম্প ও ফাঁকা ব্যাংক চেক দিয়ে আদালতে মামলা ও পুলিশ দিয়ে অমানসিক নির্যাতন চালাচ্ছে। অনেক ভূক্তভোগী নির্যাতন সহ্য করতে না পেরে ভিটেমাটি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। অনেকে আবার আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানা যায়। জলমা ইউনিয়নে অনেক সুদ ব্যবসায়ী সুদের টাকার বিনিময়ে ভূক্তভোগীর বসত বাড়ীসহ জমিজমা লিখে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে আমীরপুর ইউনিয়নের নাম প্রকাশ না শর্তে একাধিক ভূক্তভোগী এ প্রতিবেদকে জানান, নারানখালী গ্রামের মৃতঃ ফজর আলীর ছেলে ইমরান শেখ দীর্ঘ দিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে লাক্ষে ১০ হাজার টাকা করে সুদ আদায় করে আসছে। ইমরানের সুদের ফাঁদে পড়ে বহু গরীব অসহায় মানুষ সর্বশান্ত হয়ে গেছে। সুদের টাকা দিতে না পারায় অনেক ভূক্তভোগীর সুদের পরিবর্তে  স্ত্রীকে তার হাতে তুলে দিতে হয়। বর্তমানে এ ভাবে ইমরানের চার জন স্ত্রী হয়েছে বলেও জানায়। সবমিলিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অসহায় মানুষদের সুদের ফাঁদে ফেলে নিঃস্ব করে দিচ্ছে। এ ব্যাপারে উপজেলা অসহায় মানুষ সুদখোরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের রোগিকে এন্টিভেনম প্রয়োগের শুরুতেই সাফল্য

ঝিনাইদহ প্রতিনিধি

সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপাসহ অন্যান্য উপজেলাতেও সাঁপের কামড়ে রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে শৈলকুপা উপজেলায় গত দু’মাসে সাঁপের কামড়ে প্রায় ১১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার রাতেও উপজেলার সাতগাছি গ্রামে সুমাইয়া (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের সুজাল মন্ডলের মেয়ে ও সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। রাতে ঘুমন্ত অবস্থায় তাকে বিছানা থেকে সাঁপে কামড়ায়। পরে ওঝার কাছে নিয়ে গেলে ঝাড়ফুক করার এক পর্যায়ে অবস্থার অবনতি হলে শৈলকুপা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তথ্য অনুসন্ধ্যানে জানা যায়, শৈলকুপার হরিহরা, নাকোইল, তামিনগর, ভাটইসহ বেশ কয়েকটি গ্রামে নারী-পুরুষ ও শিশুসহ গত দু মাসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বল জানা গেছে। যাদেরকে সাঁপে কামড়ে তাদের বেশীর ভাগ রোগীই হাসপাতালে নেওয়ার আগে ওঝার বাড়িতে ঝাড় ফুক করতে করতে মারা গেছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা এবং জেলা বিএম এ এর সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল মামুন জানান, সাঁপে কামড় দিলে এখন থেকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা পাবেন রোগীরা। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষাক্ত সাঁপের দংশনের রোগীদের এন্টিভেনম প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধলহরাচন্দ্র গ্রামের হেকমত শেখের ছেলে নুরুল ইসলাম শেখ সাপের কামড়ে অসুস্থ্য হলে তাকে এন্টিভেনম প্রয়োগ করে চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হয়েছে। তাই এখন থেকে সাঁপের কামড়ের রোগীকে আর ওঝার নিকট না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসার আহব্বান জানান এই কর্মকর্তা।

ফকিরহাটে ডিসি”র বিভিন্ন ফসলের বীজ চারা বিতরণ

ফকিরহাট প্রতিনিধি

মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমি চাষের মাধ্যমে পতিত জমির সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ/চারা বিতরণ ও রোপন করা কর্মসুচীর আওতায় বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন ফসলের বীজ/চারা বিতরণ ও রোপন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১টায় লখপুর ইউনিয়নের বল্লবপুর শুকলাল মোড়ে অর্ধশতাধিক কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ/চারা বিতরণ ও তাল গাছের বীজ রোপন করেন প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক মুঃ মামুনুর রশীদ। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা তন্ময় কুমার দত্ত, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার দাশ, ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির, কৃষক আব্দুল গফ্ফার মোড়ল ও জয়দেব বিশ^াস সহ বিভিন্ন কৃষকগন উপস্থিত ছিলেন।

ফকিরহাটে ফ্রিল্যান্স ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে স্বাস্ব্য সুরক্ষা বিধি মেনে আনুষ্ঠানিক ভাবে ফ্রি-ল্যান্স ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক মুঃ মামুনুর রশীদ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেইনার লাতিকুল খবির প্রিন্স, নাহিদুল ইসলাম প্রমূখ। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, একাডেমিক সুপারভাইজার মোঃ আসুদুজ্জামান, প্রোগ্রাম অফিসার শাহিনা আক্তার, ইউজিডিপি এর ইউডিএফ দিপংকর কুমার মল্লিক সহ অন্যান্যরা।

ডাক্তার না কসাই ?

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর হাসপাতালের কনসালটেন্ট (অর্থোপেডিক সার্জারী) ডাঃ মোঃ মনিরুল ইসলাম এর প্রতারণার স্বীকার হয়ে হাফিজুর রহমান নামে এক রোগী সর্বশান্ত হয়ে পড়েছে। ৬ মাস চিকিৎসা শেষে অপারেশন করার প্রতিশ্রুতি দিয়েও অবশেষে তা না করে বিভিন্ন অজুহাতে তালবাহানা শুরু করে। একপর্যায়ে অপারেশন না করে তাকে হাসপাতাল থেকে বিতাড়িত করে দেয়। হাফিজুর রহমান শৈলকুপা উপজেলার বিষ্ণুদিয়া গ্রামের দিয়ানত আলীর ছেলে।

ভুক্তভোগি হাফিজুর রহমানের পিতা মোঃ দিয়ানত আলী শেখ অভিযোগ করে বলেন, আমার ছেলে মোটর সাইকেল এক্সিডেন্ট করার পর ঝিনাইদহ ফিরোজ ডায়াগষ্টিক সেন্টারে ডা. মোঃ মনিরুল ইসলামের তত্বাবধানে দীর্ঘ ৬ মাস চিকিৎসা দেওয়া হয়। তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলতে থাকে। ডাক্তার বলে যদি প্রাইভেট কিনিকে অপারেশন করাতে হয় তাহলে ৩৬ হাজার টাকা ব্যায় হবে। সরকারি হাসপাতালে করলে ২৬ হাজার টাকা লাগবে। আমাদের অর্থ সংকট থাকায় ঝিনাইদহ সদর হাসপাতালে অপারেশনের জন্য আমার ছেলেকে ১০ সেপ্টেম্বর ভর্তি করা হয়। এ কারণে ওই ডাক্তার ক্ষিপ্ত হয়ে হুমকি দেয় হাফিজুর রহমানের অপারেশন কোথায় কিভাবে হয় সেটি আমি দেখে নেব। ডাক্তারের এই হুমকি দেওয়ার পর তিনি সদর হাসপাতালের তত্বাবধায়ককে বিষয়টি জানান। ঘটনাটি জানানোর পর তত্বাবধায়ক ওই ডাক্তারকে ডেকে অপারেশনের জন্য অনুরোধ করে। কিন্তু দুঃখের বিষয় হলো সে অনুরোধ উপেক্ষা করে ক্ষমতা বলে আমার ছেলেকে অপারেশন না করে অন্যত্র পাঠানোর চেষ্টা করে। তখন আমি নিরুপায় হয়ে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার আমার ছেলেকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায়। তিনি আক্ষেপ করে আরো বলেন, সরকারি হাসপাতালে যদি মানুষ সেবা না পায় তাহলে কোথায় গিয়ে সেবা পাবে। তিনি ডাক্তারকে কসাইয়ের সাথে তুলনা করেন। পাশাপাশি একজন চিকিৎসকের এহেন নেক্কার জনক আচরণের সুবিচার দাবি করেন তিনি।

ঝিনাইদহ সদর হাসপাতাল কমিউনিটি সাপোর্ট কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক পৌরসভার চেয়ারম্যান আনিছুর রহমান খোকা বলেন, ঝিনাইদহের ফিরোজ ডায়াগষ্টিক সেন্টারে ডা. মোঃ মনিরুল ইসলামের তত্বাবধানে হাফিজুর রহমান দীর্ঘ ৬ মাস যাবৎ চিকিৎসা নেয়। পরে অপারেশনের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের সুপারেন্টেডেন্ট এর সাথে কথা বলে সকলের পরামর্শক্রমে সদর হাসপাতালে হাফিজুর রহমানকে চলতি মাসের ১০ সেপ্টেম্বর ভর্তি করা হয়।পরে সুপার সাহেব সর্বশেষ জানালেন ওই ডাক্তার বাইরে অপারেশন করতে চেয়েছিল। এখানে অর্থকড়ির ব্যাপার আছে। তিনি আরও জানান, ডাঃ মোঃ মনিরুল ইসলাম সুপাররেন্টেডেন্ট সাহেবকে কথা দিয়েও তিনি আদোব রক্ষা করলো না। সর্বশেষ তিনি রেফার্ড করে দেওয়ার হুমকি দিয়ে বলেন, কে করে এই রোগীর চিকিৎসা সেটি আমি দেখবো !

এব্যাপারে ঝিনাইদহ সদর হাসপাতালের কনসালটেন্ট (অর্থোপেডিক সার্জারী) ডাঃ মোঃ মনিরুল ইসলাম রাগান্বিত কন্ঠে বলেন, হাফিজুর রহমান নামের রোগিকে আমি কোন চিকিৎসা দেয়নি। তাকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে হবে। আমার কাছে এ রোগীর কোন চিকিৎসা নেই।

কোটচাঁদপুর উপজেলা বিএনপির মতবিনিময় সভা, তারেক রহমানের হস্তক্ষেপ কামনা

মোঃ আশাদুল ভূঁইয়া কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে (২১শে সেপ্টেম্বর)সোমবার বিকাল ৫ টার দিকে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বলুহর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক কুশনা চেয়ারম্যান গোলাম ফারুখ, বলুহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা আলমগীর হোসেন খাঁন , মনিরুল ইসলাম মন্টু, বিএনপি নেতা বজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি কামরুজ্জামান সিদ্দিক, বিএনপি নেতা আবুল হোসেন বাবু, আজমল হোসেন, নাজিম উদ্দিন,  তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশাদুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা মিজানুর রহমান মজনু, যুবদল নেতা মনোয়ার হোসেন আল-আমিন, রকিব হাসান রিকন, ছাত্রদল নেতা হুমায়ুন কবির ভূঁইয়া হিরা, উপজেলা শ্রমিকদল আহবায়ক হাফিজুর রহমান খোকন, শ্রমিকদল সদস্যসচিব আব্দুর রহমান শিমুল,  উপজেলা মৎসজীবি দলের আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব আজিম হোসেন, সিনিয়র যুগ্ন-আহবায়ক আতিয়ার রহমান, বিএনপি নেতা আইচ উদ্দিন (মেম্বর) বিএনপি নেতা বজুলুর রহমান (মেম্বর), আব্দুল মজিদ (মেম্বর), মোশারফ হোসেন, যুবদল নেতা কামাল হোসেন সহ বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় কোটচাঁদপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করার জন্য  জেলা বিএনপির উদ্দেশ্যে আহবান জানানো হয়।

ইতোপূর্বে জেলা বিএনপি কর্তৃক ৪১ সদস্য বিশিষ্ঠ কমিটি ফেসবুকে পক্ষপাতীত্ব করে একতরফা এবং দির্ঘদিনের নির্যাতীত নেতা কর্মিদের বাদ দিয়ে কমিটি ঘোষনা করা হলে গত ১১/০৩/২০২০ তারিখে একযোগে চার জন যুগ্ন-আহবায়ক সহ সর্বমোট ১৫ জন পদত্যাগ করে, আগামীদিনের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মন্জু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ড, কেন্দ্রীয় বিএনপির দপ্তর, ঝিনাইদহ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির আহবায়ক, সদস্যসচিব বরাবর পদত্যাগ পত্র জমা দিয়ে, দির্ঘদিনের নির্যাতিত এবং ত্যাগী সৎ কর্মিবান্ধব ননেতাকর্মী  নিয়ে কমিটি ঘোষনা করার  ব্যাবস্থা গ্রহনের জন্য দাবী জানানো হয়। পরবর্তী সময়ে সারাবিশ্বে করোনা ভাইরাস জনিত কারনে দির্ঘদিন রাজনৈতিক কর্মকান্ড বন্ধ ঘোষনা করা হলে বিষয়টি নিয়ে আর কোনো পদক্ষেপ গ্রহন করেননি। রাজনৈতিক কর্মকান্ড  শুরু হওয়ার প্রেক্ষিতে অদ্য সভা থেকে  পুনরায় উপরোক্ত বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীদিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হস্তক্ষেপ গ্রহন কামনা করা হয়।

কেন্দ্রীয় তিন নেতাকে যুবদলের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে খুলনার তিন নেতা পদ লাভ করায় তাদেরকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা যুবদল সভাপতি শামীম কবির এবং সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ। এক বিবৃতিতে যুবদল নেতারা স্বেচ্ছাসেবক দল নেতাদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এর মাধ্যমে দীর্ঘদিন যাবৎ খুলনার রাজপথে আন্দোলন সংগ্রামে তাদের অবদানের স্বীকৃতি অর্জিত হয়েছে। নতুন কমিটি আগামীদিনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোসহীন ভুমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন। উল্লেখ্য, স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে মোঃ জামাল হোসেন তালুকদার কেন্দ্রীয় সহ সভাপতি, শেখ তৈয়েবুর রহমান বিভাগীয় সহ সভাপতি এবং মোঃ ইকরামুল হক হেলাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মহেশপুরে দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মানে অনিয়ম ও দূর্নীতি : সরকারী অর্থ লোপাট

শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহনির্মাণ’ প্রকল্পের ঘর নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।  নির্মান কাজে নিন্ম মানের ইট ,বালি ও সিমেন্টের মিশ্রনে ফাঁকি দিয়ে সরকারি অর্থ লোপাট করা হয়েছে বলে উপজেলা নির্বহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন বরাদ্ধ পাওয়া নির্মানাধীন বাস গৃহের এক মালিক।

মহেশপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে জানা গেছে, উপজেলার মান্দার বাড়িয়া ইউনিয়নের হুদাশ্রীরামপুর গ্রামে দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রতিটি বাসগৃহের জন্য সরকার ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা বরাদ্ধ করে। নিয়ম অনুযায়ী ১ নং ইট দিয়ে নির্মান কাজ করার কথা। এজন্য সংশ্লিষ্ট বাস গৃহের জন্য একজনকে সভাপতি ও এক জনকে সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট তদারকি কমিটিও করা হয়। বরাদ্ধকৃত অর্থে একটি রান্নঘর বিশিষ্ট দুই রুম ও আলাদা বাথ রুম নির্মান করা হবে। সরেজমিনে  দূর্যোগ সহনীয় বাসগৃহ বরাদ্ধ পাওয়া হুদাশ্রীরামপুর গ্রামের মমিনুর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায় নানা অনিয়মের চিত্র । বাসগৃহ নির্মানে নিন্মমানের উপকরণ ব্যবহারের কারেনে উঠে যাচ্ছে পলেস্তার,দেয়ালে দেখা দিয়েছে ফাটল,পচা কাঠ দিয়ে সাওয়া হয়েছে টিন । বাসগৃহ বরাদ্ধ পাওয়া মমিনুর রহমান স্থানীয় চেয়ারম্যান ও এ প্রকল্প বাস্তবায় কমিটির সভাপতি শফিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমি গরিব মানুষ এবং আমার প্রতিবন্দি ছেলের জন্য এ ঘড়টি পেতে চেয়ারম্যানকে ২০ হাজার টাকা দিতে হয়েছে। বাসগৃহ নির্মান কাজের শুরু থেকেই নাম্বার  বিহিন পুরাতন ইট দিয়ে কাজ শুরু করে। এসময়  প্রতি বস্তা সিমেন্টের সাথে ১৬ কড়া বালু মিশিয়ে  দেয়ার গাথার পরের দিন দেয়াল ধসে পরে। পরের দিন তারাহুরো করে আবারো সে দেয়াল গাথা হয়। নিয়ম বর্হিভূত কাজ করতে নিশেধ করলে ঘরের টাকা ফিরে যাবে এবং  এভাবেই কাজ হবে বলে হুমকি দেয় চেয়ারম্যান। ইন্জিনিয়ারকে এ বিষয়ে একাধিকবার বললেও তিনি কোন কর্নপাত করেননি বলে জানান মমিনুর রহমান । তিনি আরও বলেন বাসগৃহ নির্মান সামগ্রী আনতেও ভাড়ার টাকা তাকেই গুনতে হয়েছে।

মমিনুর রহমান বলেন এখনো ঘড়ে উঠতে পরলাম না,এখনিই ঘড়ের মেঝের পলেস্তর উঠে যাচ্ছে, বিভিন্ন যায়গায় দেয়ালে ফাটল দেখা দিয়েছে,কয়েক দিন আগে হালকা বাতাসে ঘড়ের চাল উড়ে গিয়েছিলো চেয়ারম্যানকে জানালে রাগানিত্ব ভাষায় নিজের ঘড় নিজে ঠিক করে নিতে বলেন তিনি। মমিনুর দীর্ঘ নিশ্বাস ছেড়ে বলেন এমন ঘড়ের দরকার ছিলো না, মাটির ভাঙ্গা ঘড়েই না হয় থাকতাম প্রতিবন্দি ছেলে বউকে নিয়ে। তবে ইউপি চেয়ারম্যান শফিদুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন মমিনুর রহমানের সাথে আমান মনোমানিল্যর কারনে ২০ হাজার টাকা দেওয়ার মিথ্যা কথা বলছে। এবং ঘুর্নিঝড় আম্ফানের কারনে ঘড় নির্মানে কিছু ত্রুটি হয়েছে, যা ঘড়ের চাবি বুঝে দেওয়ার আগে ঠিক করে দেওয়া হবে। উপ সহকারী প্রকৌশলী বেনজামিন বলেন, কাজের কিছু অনিয়ম হয়েছে যা লেখার চেয়ারম্যানের বিরুদ্ধে লেখেন। আমি একাধিকবার চেয়ারম্যানকে নিয়ম অনুসারে কাজ করতে বলেছি কিন্তু তিনি শোনেননি। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ঘরের  মেঝের পলেস্তার উঠে যাচ্ছে এবং দেয়ালে ফাটল ধরেছে । নিয়ম অনুযায়ী  মজবুত করে  ঘর নির্মাণ  করলে হয়তো মমিনুরকে এই ঘড় নিয়ে বিপাকে পরতে হতো না। তারা আরও বলে ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সরকারের টাকা লুটপাট করে খাচ্ছে কিছু ব্যক্তি । প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মেহেরুন নেছা বলেন, আমি ছুটিতে আছি এ বিষয়ে কিছু বলতে পারবো না। কর্মস্থলে থাকলে হয়তো দেখা যেত। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ বিষয়ে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

কয়রায় গিলাবাড়ী ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে গিলাবাড়ী বাজারে ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় ফিতা কেটে আধুনিক প্রযুক্তি নির্ভর এ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এক আলোচনা সবা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জিএম কফিল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এশিয়া ব্যাংকের ডিএম মোস্তফা কামাল, কয়রা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও কয়রা প্রেস কাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, ব্যাংকের সহকারি রিলেশনশীপ অফিসার রাজু ভট্রা চার্জ ও আজিম সরদার, সরেজমিন গবেষনা বিভাগ কয়রার বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, মহেশরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএম ইব্রাহীম, অধ্যক্ষ্য মিজানুর রহমান, প্রধান শিক্ষক আঃ সামাদ সাংবাদিক শাহজাহান সিরাজ, আশরাফুল, আবুল কাশেম, নিয়াজ মাখদুম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

”কেএমএসএস খুলনা ডিআইসি’র আয়োজনে এইচআইভি/এইডস্ প্রতিরোধ বিষয়ক সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত”

খবর বিজ্ঞপ্তি

গতকাল লাইট হাউস কনসোর্টিয়াম-এর আওতায় দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট, আইসিডিডিআর,বি-এর অর্থায়নে হেলথ সার্ভিস প্রোভাইডার, ধর্মীয় নেতা, আইনজীবী, সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সিবিও রিপ্রেজেন্টেটিভদের নিয়ে কেএমএসএস-এর উদ্যোগে স্কুল হেলথ কিনিক সম্মেলন কক্ষে সকাল ১১.০০টায় এইচআইভি/এইডস ্প্রতিরোধ বিষয়ক সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ-এর সভা পতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আইনাল হক সহকারী পরিচালক জেলা সমাজ সেবা, খুলনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা হালিম বেবী-কাউন্সিলর(সংরক্ষিত) কেসিসি,খুলনা।

খালিশপুর সাব ডিআইসি ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম-এর পরিচালনায় সভায় শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন আফরোজা আক্তার মঞ্জু, নির্বাহী পরিচালক, কেএমএসএস। কেএমএসএস, খুলনা ও খালিশপুর ডিআইসি’র কার্যক্রমের অগ্রগতি মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন মোঃ বজলুর রহমান, ডিআইসি ম্যানেজার খুলনা। প্রধান অতিথি বলেন-আমি এমএসএম জনগোষ্টিকে খুব কাছ থেকে দেখেছি। এরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত তাই আমি সরকারী   হাসপাতাল গুলোতে সিভিল সার্জন মহোদয়ের নেতৃত্বে এমএসএম ও হিজড়াদের জন্য একটি স্বাস্থ্য কর্ণার করার জন্য দাবি জানান এবং সভাপতি মহোদয় এমএসএম ও হিজড়াদের মানবাধিকার ও নিরাপদ যৌনকাজ, এইচআইভি/এইডস্-এরঝুঁকি হ্রাসকরা, তাদের মানবাধিকার ও মর্যাদা’র বিষয় গুলি তুলে ধরেন। অতিথি বৃন্দ আরো বলেন- সমাজে অনেক লোক এখন ও এইচআইভি/এইডস্- এর ভয়াবহতা সম্পর্কে অবগত নয় বিধায় তাদেরকে সচেতন করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম বৃদ্ধি করার জন্য সুপারিশ করেন। সভায় বাংলাদেশসহ বিশ্বে বর্তমান এইচআইভি সংক্রমনের অবস্থা ও এর সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করা হয়। উচ্চ ঝুঁকিপূর্ন জনগোষ্টি এমএসএম ও হিজড়াদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের জীবিকা নির্বাহের জন্য বিকল্প কোন উৎস তৈরী করার জন্য আহবান জানানো হয়।

উক্ত অবহিতকরণ কর্মশালায় সার্বিক ভাবে সহযোগিতা করেন শুভ্র স্যান্নাল, মোঃ সোহানুর রহমান সবুজ, পিয়ার এডুকেটর এবং এ্যাসোসিয়েটগণ।

তালায় আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে কাজের বিনিময়ে অর্থ প্রদান

ইলিয়াস হোসেন, তালা 

তালায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে কাজের বিনিময়ে অর্থ কর্মসূচীর আওতায় তিন ধাপে ৩ লক্ষ ৮২ হাজার ৮ শত টাকা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। উপজেলার তেঁতুলিয়া, খলিলনগর ও তালা সদর ইউনিয়নের উপকারভোগিদের মাঝে উক্ত অর্থ বিতরণ করা হয়।  রবিবার (২০ সেপ্টেম্বর) দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ সাইকোন আম্পান রেসপন্স-২০২০ প্রজেক্টের আওতায় কাজের বিনিময়ে অর্থ কর্মসূচীর শেষ ধাপের অর্থ বিতরণ করা হয়। তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী সরকারী প্রাথমিক বিদ্যালয়, খলিলনগর ইউনিয়নের পূর্ব খলিলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তালা সদর ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের  কার্যক্রম সম্পন্ন হওয়ার পর স্ব-স্ব কার্যক্রমের স্থানে এই অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি অসীম কর্মকার, উত্তরণ এর প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন, উত্তরণের হেদায়েত উল্লাহ মুকুল ও রাহুল দেসহ  উপকারভোগীরা  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাইকোন আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ টি পরিবারের প্রত্যেককে প্রতিদিন ৩০০ টাকা হারে ২২ দিনের কাজের জন্য ৬ হাজার ৬ শত টাকা প্রদান করা হয়। উপকারভোগীদের মধ্যে ৩৮ জন নারী ও ২০ জন পুরুষের মাঝে উক্ত অর্থ বিতরণ করা হয়েছে।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাই ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য বাবু পঙ্কজ দেবনাথ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনায় গতকাল  ২২শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মীর বরকত আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এমএ নাসিম এর পরিচালনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলের খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ বিশেষ অতিথি ছিলেন। এসময়, সাবেক যুবলীগ নেতা মোঃ মনিরুজ্জামান সাগর, সাবেক ছাত্র নেতা ও আওয়ামী লীগ নেতা শেখ ফারুক হাসান হিটলু, ড. সাইদুর রহমান, গোলাম রাব্বানী টিপু, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচএম আসাদুজ্জামান রাসেল, সাস্বেচ্ছাসেবক লীগের গোলাম মাওলা টিংকু, মোঃ মিজানুর রহমান জিয়া, মোঃ জিলহাজ হাওলাদার, মোঃ হাফিজুর রহমান লিটন, শেখ ইদ্রিস আলী, আহম্মেদ ফিরোজ ইব্রাহীম তন্ময়, মোঃ কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কামাল, ইসমাইল হোসেন ঈমন, শেখ আব্দুল্লাহ মেজবা, আশরাফুল আলম বাবু, শেখ সাহিদুল ইসলাম সাইদ, শেখ রায়হান, শফিকুল ইসলাম অভি, আামিরুল ইসলাম বাবু, লিমন মোর্শেদ, শেখ রায়হান উদ্দিন, উজ্জ্বল মন্ডল, এনামুল সিকদার, এ্যাড. আল হাসান, মোঃ হাবিবুর রহমান, সুমন বৈরাগী, আসাদুজ্জামান বনি,  সোহেল মিয়া, বিবেক রায়, আসাদুজ্জামান মুরাদ, সেলিম আহম্মেদ, মামুন রেজা, শেখ রাশেদ, সাকিব হাসান, হাফেজ আশিকুর রহমান, নাঈম দওয়ান, শেখ জিল্লুর রহমান, মোঃ ইমরান, মোঃ আনোয়ার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম ইকবাল, কাজী জায়নুল ইসলাম, মতিয়ার রহমান, মোস্তফা কামাল, সোহেল রানা, নাসির হোসেন,  বেলাল হোসেন, মোঃ আনিস ঠাকুর, আজগর আলী, সহিদুল ইসলাম, রাহাত আলী মোড়ল, মিজান শেখ, সওকত হোসেন, মোঃ ময়না, আঃ গফফার প্রমুখ্য।

কচুয়া প্রেস কাবের সাধারণ সম্পাদকের সাথে অসৌজন্যমুলক আচরন; মোড়েলগঞ্জ প্রেসকাবের নিন্দা

আরিফুল ইসলাম আরিফ, মোড়েলগঞ্জ

বাগেরহাটের কচুয়া প্রেস কাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদের সাথে অসৌজন্যমুলক আচরন ও দেখে নেওয়ার হুমকির দেওয়ায়। মোড়েলগঞ্জ প্রেস কাবের নিন্দা। বিবৃতিদাতারা হলেন প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সহ-সভাপতি নজরুল ইসলাম শরীফ, গণেশ পাল, সহ-সাধারণ সম্পাদক জামাল হোসেন বাপ্পা ও অর্থ ও দপ্তর সম্পাদক এম. পলাশ শরীফ। এ সময় সাংবাদিক কাজী সাইদুজ্জামান সাইদের সাথে অসৌজন্যমুলক আচরন ও দেখে নেওয়ার হুমকিদাতা কচুয়া সদর ইউনিয়নের সচিব দেবাশিষ মল্লিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, সম্প্রতি কাজী সাইদের সাথে অসৌজন্যমুলক আচরন ও তাকে দেখে নেয়ার হুমকি দেন ইউনিয়ন পরিষদের সচিব দেবাশিষ মল্লিক। পরে এ ঘটনার বিচার চেয়ে বাগেরহাটের  জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা হয়।

কাদাকাটিতে আওয়ামীলীগ নেতা মন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কাদাকাটিতে আওয়ামীলীগ নেতা, ইউপি চেয়ারম্যান প্রার্থী ও মিত্র তেঁতুলিয়া হাই স্কুলের সভাপতি মন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে মেইন সড়কে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধার সন্তান আ’লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা শিশু ও নারী নির্যাতন মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাবেক মেম্বর সাইদুর রহমান সানা, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুল মজিদ সরদার, সাবেক ছাত্রলীগ নেতা মাছুম বিল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রীপন মন্ডল, সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সায়েদ ফকির, মুন্তাজ গাজী, শাহাদাৎ গাজী, মেম্বার ও আ’লীগ নেতা আয়ুব আলি, বাজার বণিক সমিতির সভাপতি লুৎফর রহমান, মেম্বার জহির উদ্দিন, আব্দুল সানা, তাসলিমা খাতুন, নাছিমা খানম, ফাতেমা আক্তার, রওশনারা খাতুন প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মন্টুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল দীর্ঘদিন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় ওই মহালটি সংঘবদ্ধ হয়ে মেয়ে বয়সী এক কন্যা শিশুকে দিয়ে মন্টুর বিরুদ্ধে ১২ই সেপ্টেম্বর তেতুলিয়া মাদুর ব্যবসায়ীর শিশু কন্যা ধর্ষণের অভিযোগ করে ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা মামলা দায়ের করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বক্তাগণ সঠিক তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উন্মোচন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, অবিলম্বে মন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে আরও আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। মানববন্ধন শেষে বাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।

বুধহাটায় মোবাইল কোর্ট মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটায় এক চিহ্ণিত মাদক ব্যব্সায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে বুধহাটার নওয়াপাড়া গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর সাতক্ষীরার উপ পরিচালক বিজয় কুমার মজুমদারের নেতৃত্বে মঙ্গলবার সকালে নওয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মনোরঞ্জন বিশ^াসের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী গোবিন্দ বিশ^াসকে (৩৩) তার বাড়ি থেকে আটক করেন। এসময় তার বাড়ি থেকে বিদেশী মদ উদ্ধার করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা ঘটনাস্থানে পৌছে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৪২/১ ধারায় গোবিন্দকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আশাশুনিতে পিপিজি ফলোআপ মিটিং অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে পিপিজি ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় রিপোর্টার্স কাব কার্যালয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়। পেভ এর উপজেলা সমন্বয়কারী আব্দুস সামাদ বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। সভায় আশাশুনি প্রেসকাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, পেভ এ্যাম্বাসেডার এস কে হাসান, দীপন কুমার ও গোলাম মোস্তফা, সদস্য এম এম সাহেব আলি, আনিছুর রহমান বাবলাসহ অন্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ এবং শান্তি ও সম্প্রীতিময় সমাজ গঠনে পেভ সদস্যদের করণীয়তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী ২ অক্টোবর অহিংস দিবস পালন ও একটি ফলোআপ মিটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মরহুম মাওঃ শাহ্ আহমাদ শফী (রহঃ)-এর জন্য মাগফিরাত কামনা

খবর বিজ্ঞপ্তি

গত ২০ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনার নেতৃত্বে রূপসা কাজদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে বাদ মাগরিব শতবর্ষী আলেমে দ্বীন মাওঃ শাহ্ আহমাদ শফী (রহঃ)-এর রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির পক্ষে মোঃ আলী জিন্নাহ’র আমন্ত্রণে মোঃ শাহজাহান ও মোঃ শহীদুল্লাহ’র তত্ত্বাবধানে দোয়া ও জিয়াফাত মাহফিলে সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র উপদেষ্টা উপাধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক মিঞা, আহ্বায়ক আলহাজ্ব মাঃ ইব্রাহীম ফয়জুল্লাহ, সদস্য সচিব উপাধ্যক্ষ মাওঃ ডি এম নূরুল ইসলাম, পরিচালনা পরিষদের সদস্য অধ্যক্ষ মাওঃ শফি উদ্দিন নেছারী, হাফেজ মাওঃ খলিলুর রহমান, হাফেজ মাওঃ শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত থেকে আলোচনা পেশ করেন। আলোচকগণ বলেন, একজন আলেমের মৃত্যু জগতের মৃত্যু। আলেমদের মৃত্যুর মাধ্যমে একদিন ইলমেদ্বীন শেষ হয়ে যাবে। আলেমদের মর্যাদা দিতে হবে। তাঁদের জন্য দোয়া পড়তে হবে। অনুষ্ঠান শেষে কাজদিয়া অঞ্চলের বিশিষ্ট আলেম মরহুম মাওঃ হেদায়াতুল্লাহ, মাওঃ মোঃ ইসহাক শিকদারসহ সকল বিদেহী আত্মার মাগরেফাত কামনা করে দোয়া করা হয়।