Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৫

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৫

3

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৮ লিটার দেশীয়  তৈরী চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর আলমনগর নুরানিয়া জামে মসজিদ এর ডান পার্শ্বে রেলওয়ে জমির বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে 

শুকুর আলী শাওন (২৫), ৫নং মাছঘাট এলাকার বাদশা খাঁর ছেলে মো. মিলন হোসেন (২৮), খালিশপুর দূর্বার সংঘ কাব এলাকার আব্দুল আলিম এর ছেলে   মো. অনিক হাসান (২১), খালিশপুর নয়াবাটি গোলচত্বর এলাকার মো. খলিল এর ছেলে মো. আলাউদ্দিন (২০) ও  দৌলতপুর  দেয়ানা শেখ পাড়ার ইসমাইল শেখ এর ছেলে মো. ছাব্বির শেখ (২০)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ২৩ পিস ইয়াবা ও ৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ৪টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।