ডুমুরিয়ায় ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
ডুমুরিয়া উপজেলার হাসানপুর বাজার ও বরুণা বাজার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের বাজার তদারকিতে ৪টি প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জরিমানার আদেশ প্রদান করেছেন।
জেলা কার্যালয় সুত্রে জানা যায়, হাসানপুর বাজারে তদারকি করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় সালমান মেডিকেল গ্যালারীকে ৩হাজার ও মূল্যবিহীন ওষুধ (ফিজিসিয়ান স্মাম্পল) ও মিথ্য বিজ্ঞাপন দেওয়ায় ইরানী ঔষধালয়কে ৫হাজার এবং অপর আরেকটি অভিযানে বরুণা বাজারে তদারকি করে মূল্য, মেয়াদ বিহীন প্যাকেটজাত খাদ্য পণ্য থাকায় পূজা স্টোরকে ৩হাজার ও ঘি এর বোতলে মেয়াদ, মূল্য, ওজন না থাকা, মূল্য তালিকা না থাকায় বৈশাখী মিষ্টি ভান্ডারকে ৪হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। পরিদর্শনমূলক এই বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন ও স্যানিটারি ইন্সপেক্টর ডুমুরিয়া খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
খুলনা বিভাগে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের বর্ষপূর্তি উপলক্ষে সারা বাংলাদেশে প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি গ্রহন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান গত রবিবার দুপুর ৩:০০ টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন। জাতীয়তাবাদে বিশ্বাসী এমন ছাত্রদেরকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে এই সংগঠনের নেতাকর্মীরা সাধারন ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করে চলেছেন। সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে তৃণমূল থেকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ। সেই ধারাবাহিকতায় নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ শুরু করা হয়েছে। শিক্ষা ঐক্য প্রগতি এই মূলনীতিকে ধারণ করে সকল ছাত্র-ছাত্রীদের ছাত্রদলের পতাকাতলে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ভোট দেওয়ার অধিকারের আন্দোলনে সামিল হয়ে আপোষহীন নেত্রী, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার আহবান জানান নেতৃবৃন্দ। এসময় তরুণ উদিয়মান ছাত্রদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মিজানুর রহমান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি পার্থ দেব মন্ডল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাহবুব মিয়া, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারন সম্পাদক সুলতানা জেসমিন জুঁই। স্বাগত বক্তব্য রাখেন খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। এসময় খুলনা বিভাগের ১০ জেলার এবং খুলনা মহানগরের সুপার ৫ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ কিমিয়া সাদাত।
কপিলমুনিতে ৩ প্রতিষ্ঠানের জমি দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ সভা
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনিতে বিনোদ বিহারী সাধু শিশু বিদ্যালয়, কেকেএসপি ও আনছার ভিডিপি’র কার্যালয় উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে এক সভা সোমবার সন্ধ্যায় স্থানীয় মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় ও অধ্যক্ষ মোঃ মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, সমাজ সেবক এম বুলবুল আহম্মেদ, প্রভাষক রেজাউল করিম খোকন, পাইকগাছা সাংবাদিক জোটের সদস্য এইচ এম এ হাশেম। সভায় স্বনামধন্য ৩ প্রতিষ্ঠানকে রক্ষায় অধ্যক্ষ মোঃ মুজিবর রহমানকে আহবায়ক ও কামরুজ্জামানকে সদস্য সচিব করে কপিলমুনি ভূমি দখল প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
আল্লামা আহমাদ শফীর ইন্তেকালে নগর ইসলামী আন্দোলনের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার দীর্ঘদিনের মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। গতকাল সোমবার গনমাধ্যমে এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে জাতি একজন অভিভাবক হারিয়েছে। তার ইন্তেকালে ইসলামী জগতে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়। আল্লামা শফী রহ. শুধু বাংলাদেশের মুসলিম সমাজের গর্বই ছিলেন না, এই উপমহাদেশের একজন শীর্ষস্থানীয় বুজুর্গ ছিলেন। হযরতের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন, ধৈর্য ধারন করার আহবান এবং মরহুমের সকল খেদমতের উছিলায় জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’আলার দরবারে দোয়া করেন। বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় শূরা সদস্য, নগর সভাপতি মুফতী আমানুল্লাহ, কেন্দ্রীয় শূরা সদস্য নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, মহানগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী ইমরান হোসাইন, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সহ প্রচার গাজী ফেরদাউস সুমন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মোঃ সাইফুল ইসলাম
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরেরর একটি বাঁশের সাঁকোর সাথে গলায় ফাঁস লাগানো প্রভাত কুমার সিং (৩৭) নামের এক ভারতীয় নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রামপাল থানা পুলিশ সোমবার লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত ওই ভারতীয় নাগরিক প্রভাত সিং বিহার প্রদেশের গুরুদাসপুর জেলার বহমনী গ্রামের জনক কুমার সিংয়ের ছেলে। রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম বলেন, রবিবার রাতের কোন এক সময় কেন্দ্রের ভারতীয় ওই নির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, এটি আত্মহত্যা নিশ্চিত। তারপরও বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তিনি আরো বলেন, ওই ভারতীয় নাগরিক মাত্র এক মাস আগে এখানে এসেছে। পারিবারিক কোন বিরোধ আছে কিনা, সেটি ও খতিয়ে দেখা হচ্ছে।
মোড়েলগঞ্জে ৯৩৩ পরিবারে ১৫ দিনেরখাদ্য সহায়তা দিল ওয়ার্ল্ড ভিশন
স্টাফ রিপোর্টার মোড়েলগঞ্জ
করোনা সংকটে কর্মহীন বাগেরহাটের মোড়েলগঞ্জে ৯৩৩টি পরিবারে ১৫ দিনের খাদ্য সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এপি’র উদ্যোগে সোমবার বিকেল ৩ টায় ২০ কেজি চাল, ৩ ধরনের ডাল, চিনি ও তেল বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ইআলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে এসব খদ্যসামগ্রী বিতরণ করেন। ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা লিমা হান্না দারিং, প্রশান্ত নাফাক, ডা. শংকর কুমার শাহা, তপন কুমার মন্ডল ও লাভলি লাকি বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।
বাগেরহাটে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে আহত-২
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ডাক ভিাগের কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকায় খুলনা হতে বাগেরহাট গামী ডাক বিভাগের কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ড্রাইভারের পার্শে^ থাকা মোঃ হাফিজুর রহমান (৪৫) মারাত্মক আহত হয়ে গাড়ীর সিট ও বনাটের সাথে আটকে যায়। এ সময় গাড়ীর ড্রাইভার মোঃ আনিচুর রহমান (৫০) ও আহত হন। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মোঃ শাহাজাহান সিরাজের নেতৃুত্বে ২য় কল ও এ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায়। স্টেশন মাস্টার মোঃ শাহাজাহান সিরাজ অত্যন্ত দক্ষতার সাথে পাওয়ার ইউনিট হাইড্রোলিক এর সাহায্যে দ্রুত আটকে পড়া ব্যক্তিতে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সিনিয়র স্টেশন অফিসারের সাহসিকতা কাজের জন্য স্থানীয় জনগন ধন্যবাদ জানান। ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ড্রাইভার মোঃ আনিচুর রহমানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাটে ৯০ হাজার পরিবারে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রায় ৯০ হাজার পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। রবিবার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে জেলা প্রশাসক মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম জানান, জেলাব্যাপী খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। চলতি বছরের ২য় প্রান্তিকের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। বাগেরহাট জেলার ৮৯৪০২ টি পরিবারের মধ্যে কার্ড প্রতি মাসে ৩০ কেজি করে চাল প্রতি কেজি ১০ টাকা দরে বিতরন করা হবে। প্রতি কেজি চালে বর্তমান বাজার দর অনুযায়ী সরকার প্রায় ৩৫ টাকা করে ভর্তুকি দিয়ে হতদরিদ্রের মাঝে ১০ টাকা দরে চাল বিতরন করছে। বাগেরহাট জেলায় প্রতিমাসে এখাতে ২৬৮২.০৬০ মে: টন চাল প্রয়োজন হবে। কার্ডধারী উপকারভোগিদের মাঝে যাতে সঠিকভাবে সকল প্রকার অনিয়ম ও দূর্নীতি মুক্তভাবে চাল বিতরন করা যায় সে বিষয়ে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগ ব্যাপক সার্বিক তদারকী করছে। ইতোমধ্যে খাদ্যবান্ধব তালিকায় যে সকল ভুয়া, মৃত, স্বচ্ছল ও ভিজিডি কার্ডধারীদের নাম ছিল তা সংশোধন করা হয়েছে। এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলার কয়েকজন কার্ডধারী বলেন গত মার্চ / ২০ মাস হতে আমরা সঠিক সময়ে আমাদের চাল সম্পূর্ণ হয়রানি ছাড়া উত্তোলন করতে পারছি। বাগেরহাট সদরের একাধিক খাদ্যবান্ধব ডিলার জানান,কোন প্রকার হয়রানি ছাড়া চাল উত্তোলন ও যথাযথ বিতরণ করা হচ্ছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মুছাব্বেরুল ইসলাম ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ মজুমদার বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম সুষ্টভাবে চলছে। এ কর্মসূচীর অধীন ডিলারদের যে কোন প্রকার অনিয়ম ও দূর্নীতিমুক্ত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বচ্ছভাবে মহৎ এ কর্মকান্ড পরিচালনার জন্য মতবিনিময় সভা করা হয়েছে। খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: মাহবুবুর রহমান জানান, একই সাথে খুলনা বিভাগে ৬ লক্ষাধিক পরিবারের কার্ডধারীদের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছে। এরআগে স্বচ্ছতার সাথে এ কর্মসূচী পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহন করা হয়। ইতোমধ্যে খাদ্যবান্ধব তালিকায় যে সকল ভুয়া, মৃত, স্বচ্ছল ও ভিজিডি কার্ডধারীদের নাম ছিল তা সংশোধন করা হয়েছে। বিভাগীয় পর্যায় থেকে নিয়মিত তদারকী চলছে বলে তিনি উল্লেখ করেন।
শরণখোলায় হাফেজ ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি !
বাগেরহাট প্রতিনিধি
আজিজুর রহমান (১৫), উপজেলার পুর্ব আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা মৃত.সরোয়ার হোসেনের ছেলে ও আমতলী ইসলামীয়া কামিল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র । গত ৩ মাস পুর্বে আজিজুর হঠাৎ পেটে ব্যাথা অনুভব করেন। তার পর সে স্থানীয় ভাবে কিছু ওষুধ সেবন করেন। এতে ব্যাথা না কমায় পরীক্ষা করে জানতে পারেন তার এ্যাপেন্ডিসাইটিস হয়েছে । টাকার অভাবে চিকিৎসা করাতে বিলম্ব হওয়ায় এ্যাপেন্ডিক্স ফেঁটে যাওয়ার কারনে কিশোর আজিজুর এখন মৃত্যু পথযাত্রী । চিকিৎসকরা জানিয়েছেন ২/৩ লাখ টাকা হলে নুতন করে চিকিৎসায় ভালো হতে পারে আজিজুর । অসুস্থ আজিজুরের মা নাছিমা বেগম বলেন, ওর বাবা সাগরে মাছ ধরত গিয়ে ২০০৭ সালের সিড়রে মারা যান । পরে আমি দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে আমার দিনমজুর পিতা ছোমেদ খানের সংসারে থেকে যাই । অন্য ছেলে ও মেয়েকে তেমন পড়ালেখা করাতে পারি নাই । কিন্তু মৃত্যুর পরে সন্তানের দোয়া পেতে আজিজুরকে আমতলী ইসলামীয়া কামিল মাদ্রাসায় ভর্তি করাই । এতিম হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষ আজিজকে বিনা খরচে পড়ায় । ইতিমধ্যে সে পবিত্র কোরআনের ২৮ পাড়া মুখস্ত করেছেন । আমার মানিককে বাঁচাত বহু টাকার দরকার, এখন সেই টাকা কোথায় পাই । তাই আজিজুরের চিকিৎসার জন্য আমি স্থানীয় ভাবে মানুষের কাছে হাত পেতে সামান্য কিছু টাকা পেয়েছি । এতে আজিজুরকে সুস্থ করা সম্বভ নয় । তাই আমার ছেলেকে বাঁচাতে সরকার সহ দানশীল ব্যাক্তিদের কাছে সাহায্য কামনা করছি। সাহায্য ও যোগাযোগের ঠিকানা ০১৯০৯৯৮০৪২৪।
বাগেরহাটে উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের দৌড়ঝাপ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জেলার শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন। বিশেষ করে ক্ষমতাসীন দলের একাধিক নেতাকর্মী মনোনয়ন পেতে নানাভাবে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্ভাব্য প্রার্থীদের প্রার্থিতা নিয়ে ছবিসহ নানা প্রচারণায় জমে উঠছে। দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অনেক নেতাকর্মী ঢাকায় দলের শীর্ষ পর্যায়ের নেতাদের দৃষ্টি পেতে লবিং গ্রুপিং শুরু করেছেন। তারা ঢাকায় অবস্থানও করছেন। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ বলেন, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আমরা গণবিজ্ঞপ্তি জারি করেছি। ২৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ। ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। বৈধ প্রার্থীগণ ৩ অক্টোবরের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। ২০ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ২০২০ সালের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা গেলে পদটি শূন্য হয়।২০১৯ সালে কোদালিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ভুইয়া মারা গেলে পদটি শুন্য হয়। এছাড়াও একই দিনে জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়ন পরিষদের কোদালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে, মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ড সদস্য এবং রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। শরনখোলা উপ-নির্বাচনে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মরহুম কামাল উদ্দিন আকনের ছেলে মোঃ রায়হান উদ্দিন আকন(শান্ত)। দলীয় মনোনয়ন প্রত্যাশী শান্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদরে ভাতিজা। শরণখোলা উপজেলা যুবলীগের আহবায়ক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন।উদ্যমী এই জনপ্রতিনিধি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা। এর বাইরে রয়েছেন বঙ্গবন্ধুর সমাজকল্যাণ পরিষদ, ঢাকা মহানগর শাখার সভাপতি ও সাবেক ডাকসুর সাবেক সদস্য মোঃ আব্দুল হক হায়দার। শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকন। শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাউথখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন। শরণখোলা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রীনা আক্তার সাগর। এদিকে উপ-নির্বাচনে বিএনপির পক্ষ থেকেও প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে। দলীয় মনোনয়ন পেতে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান। উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ও সাউথখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনে পঞ্চায়েত। এছাড়া রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা এসহাক আলী।
বাগেরহাটে বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয় করা, ভেজাল পন্য বিক্রয়ের জন্য ও মূল্যতালিকা প্রদর্শন না করায় এক বেকারি কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২১সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার বলেন, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয় করা, ভেজাল পন্য বিক্রয়ের জন্য ও মূল্যতালিকা প্রদর্শন না করার মাধ্যমে জনসাধারনের স্বাস্থ্য বা জীবনহানি ঘটানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এক বেকারি কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের খার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় ভ্রাম্যমান আদালতকে সারবিক সহযোগিতা করেন বাগেরহাট জেলা পুলিশের সদস্যগন।
চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার বাখেরগঞ্জ বাজার, পাটরপাড়া ও দানোখালী এলাকায় সংক্রমণ রোগ প্রতিরোধ আইনের ২৫ ধারায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮ টি মামলায় ২ হাজার ৬শ’ টাকা অর্থদন্ডাদেশ দেওয়া হয়। এছাড়া চিতলমারী সদর বাজার থেকে বাখেরগঞ্জ বাজার পর্যন্ত মরা চিত্রা নদীতে অবৈধ ভাবে ভেজাল ও পাটা দিয়ে পানি প্রবাহ বন্ধ করায় ২০টি ভেষাল জাল ও পাটা উচ্ছেদ করেন। এ সময় পাটরপাড়া এলাকায় জুয়া খেলার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করা হয়।
চিতলমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা সাংবাদিকদের জানান, চিতলমারীতে সংক্রামক রোগ প্রতিরোধ আইন বাস্তবায়ন, নদী ও খালে অবৈধ নেট-পাটা উচ্ছেদ, মাদক ও জুয়া প্রতিরোধ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। প্রাথমিকভাবে নদীর পানি প্রবাহ ঠিক রাখার জন্য নেট-পাটা উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এরপরও যদি কেউ নেট-পাটা দেন তবে তাকে আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন।
পেঁয়াজ, ওষুধ, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে খুলনা জেলা ও মহানগর যুব ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
পেঁয়াজ, ওষুধ, চাল-ডাল-তরকারিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ যুব ইউনিয়ন, খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা গতকাল ২০ সেপ্টেম্বর বিকেল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, কৃষি ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, টিইউসি নেতা এস এম চন্দন, রঙ্গলাল মৃধা, সাইদুর রহমান বাবু, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, শাহিনা আক্তার, এড. খান আজফর হোসেন মামুন, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, প্লাবন পাল বাঁধন, জামসিদ হাসান জিকু, শাহ্ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, শেখ মোঃ রাজীব, জয়দেব কুমার বাছাড়, শেখ রবিউল ইসলাম রবি, হরষিত ম-ল, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, নয়ন কুমার দে, মোঃ ফেরদৌস সানা, মিঠুন ম-ল, তানিম মল্লিক প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আকাশচুম্বি, স্বল্প আয়ের মানুষ দিশেহারা। একদিকে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ক্রেতা-সাধারণকে চড়ামূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে হচ্ছে। সরকার-প্রশাসনের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে মধ্যস্বত্বভোগী অসাধু ব্যবসায়ীরা অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে থাকে। সরকার-প্রশাসন নিরব, যা কিছু যৎসামান্য অভিযান হচ্ছে তা আইওয়াশ মাত্র। ভারতের পিঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের কারণে বাংলাদেশের বাজারে রাতারাতি পেঁয়াজের মূল্য বেড়ে গেল। একটিমাত্র দেশ থেকে পেঁয়াজ আমদানীর উপর নির্ভর করার কারণে এ ঝুঁকি। অথচ অন্য অনেক দেশ থেকেই পেঁয়াজ আমদানী করা যেত। সরকারের এহেন নীতি নতজানু ও দুর্বল পররাষ্ট্র নীতি ও বাণিজ্যনীতি। মুক্ত বাজার অর্থনীতির নামে এ লুটপাট বন্ধে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা এ লক্ষ্যে সামাজিক মূল্য নির্ধারণ নীতি প্রতিষ্ঠায় সমাজতন্ত্র-সাম্যবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে বাম-প্রগতিশীল প্রকৃত অর্থে দেশপ্রেমিক রাজনৈতিক বলয়কে শক্তিশালী করার আহ্বান জানান।
পাইকগাছার সোলাদানা ইউনিয়নে বিভিন্ন স্থানে স্টিক লাইট এর শুভ উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে বিভিন্ন স্থানে স্টিক লাইট উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে এ স্টিক লাইটর উদ্বোধন করেন সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক। তিনি ভিলেজ পাইকগাছা দক্ষিন পাড়া কবর স্থান সংলগ্ন রাস্তার উপর, আমুরকাটা হরিচাঁদ মাঠ সংলগ্ন, আমুরকাটা খেয়াঘাট সংলগ্ন রাস্তার উপরে, খাটুয়ামারী ইউনিয়ন পরিষদের সরকারী পুকুর, ভ্যাকটমারী জামে মসজিদ সংলগ্ন রাস্তার উপরে, সোলাদানা মাহবুবর রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা সংলগ্নসহ বিভিন্ন স্থানে রাতের আঁধার আলোকিত করার জন্য স্টিক লাইট এর শুভ উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আবুল কাশেম, ঠাকুর দাশ সরদার, মোঃ আবু সাইদ মোল্যা, মোঃ আব্দুস সবুর, মোঃ আবু বক্কার সিদ্দিক শিকারী, মোঃ আনিছুর রহমান, কল্যাণী রানী মন্ডল, নুরুল ইসলাম সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি।
পাইকগাছায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকার চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার ১০টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৩ হাজার ১২৩ জন কার্ডধারী হতদরিদ্রদের মাঝে ১০ টাকা মূল্যের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে গদাইপুর ইউনিয়ানের নতুন বাজারে ডিলার আমিরুল ইসলামের ঘরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন, সহকরী কমিশনার ভূমি মোহম্মদ আরাফাতুল আলম, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ট্যাগ অফিসার মোঃমিজানুর রহমান, ডল্টন রায়, ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, আব্দুল হাকিম, আজিজুর রহমান, আমিরুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, সঞ্জয় কুমার ঘোষ, পরামান্দ ঢালী প্রমুখ।
মুরগীর ডিম, মাংস ও দুধের পাইকারী বাজার স্থাপনের দাবীতে পোল্ট্রি মালিক সমিতির বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
সম্ভাবনাময় বিকশিত পোল্ট্রি-ডেইরী শিল্পের উৎপাদিত হাঁস-মুরগীর ডিম, মাংস ও দুধের পাইকারী বাজার স্থাপন এখন সময়ের দাবী। ক্ষুধা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও স্বল্পমূল্যে নিরাপদ-পুষ্টিকর আমিষের যোগানদাতা হিসেবে খামারী-ব্যবসায়ীরা ব্যাপক ভূমিকা ও অবদান রাখলেও তাদের দুঃখ-কষ্ট-হাহাকার ক্রমান্বয়ে বাড়ছে। বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিকারে সরকারসহ সংশ্লিষ্টরা নিশ্চুপ। খামারী ও ব্যবসায়ীদের উৎপাদিত পণ্যের পাইকারী বাজার না থাকায় চরম আর্থিক ক্ষতি এবং ভোক্তা সাধারণকে বেশী মূল্য গুণতে হয়। এমতাবস্থায় কেসিসি মেয়র, খুলনার সংসদ সদস্যগণ, জেলা পরিষদ চেয়ারম্যান, কেডিএ চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধি ও দপ্তরকে গুরুত্বপূর্ণ এ বিষয়টি অবহিত ও ব্যবস্থা গ্রহণের জন্য দাবী/আবেদন জানালেও কার্যকর কোনো পদক্ষেপ কোনো সংস্থা ও জনপ্রতিনিধি না নেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জরুরীভাবে খুলনায় পাইকারী ডিম, মাস ও দুধের বাজার তথা কৃষিজ ভিলেজ ও লাইভ স্টক মার্কেট স্থাপনের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেনÑবাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন, খুলনা বিভাগীয় শাখা কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ বেল্লাল হোসেন, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, শেখ রেজানুল ইসলাম, ইলিয়াছ চৌধুরী, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুর রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক সামছুর রহমান বাবুল, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক হারুন-অর রশীদ, নির্বাহী সদস্য শাহ্ জাফর মাহমুদ মেহেতা, মোঃ সালাহ্ উদ্দিন, শ্যামল বিশ্বাস, মোঃ ইনসান আলী, মোঃ আব্দুল আহাদ, মাহবুবুর রহমান মিঠু।
ফুলতলা কৃষি ব্যাংক কর্মকর্তা ঘুষ কেলেংকারী : শান্তনামূলক বদলি
স্টাফ রিপোর্টার
সাম্প্রতিক গণমাধ্যমকর্মীদের ক্যামেরায় ধরা পড়ে খুলনার ফুলতলা কৃষি ব্যাংকের আইও আমিনুল ইসলামের ঘুষ গ্রহণের চিত্র। বিষয়টি নিয়ে খুলনা কৃষি ব্যাংকের মহা ব্যবস্থাপক শফিউল আজমকে জানানো হলে তিনি তাৎক্ষনিক তদন্তে মাঠে নামেন। এছাড়া অভিযুক্ত আমিনুল ও শাখা ব্যাংক ম্যানেজার মুস্তাফিজুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তবে ঘটনার ৭২ ঘন্টা পার হলে দেখা যায় ভিন্ন চিত্র। ঘোলাটে পরিস্থিতি সামাল দিতে কৃষি ব্যাংকের খুলনা বিভাগীয় মহা ব্যবস্থাপক আমিনুলকে তরিঘরি করে সাতক্ষীরা জেলায় বদলি। যেখানে সরকারি বিধি মোতাবেক ঘুষের শাস্তি দন্ডবিধি ১৬১ ধারা মোতাবেক ৩ বছরের কারা দন্ড বা জরিমানার বিধান রয়েছে। সেখানে জনগনের আইওয়াশ করতে খুলনার পাশ্ববর্তী জেলা সাতক্ষীরায় বদলি করা হয়েছে ঘুষ কেলেংকারীর সাথে জড়িত আমিনুল ইসলামকে।
বিষয়টি নিয়ে কথা হয় , কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহা ব্যবস্থাপক শফিউল আজমের সাথে। তিনি জানান, আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে তদন্ত চলছে। ম্যানেজার মুস্তাফিজুর রহমানের বিষয় জানতে চাইলে তিনি আরো বলেন, তদন্ত শেষ না হলে কিছু বলা যাচ্ছে না।
মানবাধিকার কর্মী শেখ ইউনুস আলী জানান, ঘুষ লেনদেনের ভিডিওতে আমিনুলের নিজের স্বীকারক্তি রয়েছে সে ২০ হাজার টাকা ঘুষ নিয়েছেন, এর পরেও কি এমন তদন্ত প্রয়োজন তা নিয়ে প্রশ্ন থেকে যায়। শাহরিয়া খান শান্ত নামে এক ভুক্তভোগি জানান, লোন নিতে গেলে আমিনুলকে ঘুষ দেওয়া লাগে যার সম্মূখীন আমরা সহ গ্রামের অনেক লোক হয়েছে। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বিকালে ফুলতলা কৃষি ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলাম মশিয়ালী গ্রাম থেকে আসা লোন গ্রহীতা মোফাজ্জেল গাজীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় সাংবাদিকদের ক্যামেরায় সে ভিডিও ধারন হয়। বিষিয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ফুলতলা এলাকার মানুষ কৃষি ব্যাংকের এ শাখার বিরুদ্ধে সোচ্চার হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ব্যক্তি তাদের ভোগান্তির বিষয় তুলে ধরেন।
জানাযায়, ফুলতলা শাখার কৃষি ব্যাংকের জন্মলগ্ন থেকেই লোন নিতে গেলেই ব্যাংকের কতিপয় কর্মকর্তাদের গুনতে হয় পার্সেন্টেজ। যদি কেউ ১ লাখ টাকার লোন নিতে আসে তাকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হবে। অর্থাৎ ১০ % হারে ঘুষ দেওয়ার চিরচারিত রেওয়াজ মেনে আসছেন এখানকার কতিপয় দূর্নীতি পরায়ন ব্যাংক কর্মকর্তা । ঘুষ কেলেংকারির সাথে জড়িত সেই সব ব্যাংক কর্মকর্তাদের নামও ইতিমধ্যে উঠে আসছে গণমাধ্যম কর্মীদের কাছে ।
তথ্যমতে, বর্তমান ফুলতলা কৃষি ব্যাংকের ম্যানেজার মুস্তাফিজুর রহমান ২০১৮ সালে যোগদানের পর থেকেই এ ব্যাংকের অনিয়মের চিত্র বৃদ্ধি পেয়েছে। এছাড়া গ্রাহকদের সাথে অশোভনীয় আচারন, সেবা প্রত্যাশীরা ব্যাংকে সকালে আসলে বিকাল পর্যন্ত বসিয়ে রাখে। এমন বিভিন্ন অভিযোগের পাহাড় জমে আছে। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন, আমিনুল ইসলাম ও ব্যাংক ম্যানেজার মুস্তাফিজুরের সাথে যোগসাজস করে ব্যাংকে এই অনিয়মের চাকা সচল রেখেছেন। গিলাতলা থেকে ফরহাদ নামে এক ব্যক্তি ম্যানেজারের সাথে লোনের বিষয় নিয়ে কথা বললে তাকে অপমান করে রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয় ফুলতলা শাখার ম্যানেজার মুস্তাফিজুর রহমানের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। শুধু ফরহাদ নয় , হাজারও গ্রাহকরা সব কাগজপত্র ঠিক থাকা স্বত্তে লোনের মুখ দেখতে পারছে না। আর যারা গোপনে বাধ্য হচ্ছেন ঘুষের টাকা দিতে, শুধু তাদেরই লোন পাশ হচ্ছে। এমন পরিস্থিতি না পাল্টালে সাধারন গ্রাহকদের আস্থা হারিয়ে ফেলবে এ ব্যাংকের প্রতি। তাই মুস্তাফিজুর বা আমিনুল ইসলামের মত কর্মকর্তাদের বিরুদ্ধে আরো কঠোর শাস্তির দাবি জানান ফুলতলাবাসি।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই বৃদ্ধের মৃত্যু
সাতক্ষীর প্রতিনিধি
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় ও সোমবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১০৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩১ জন।
মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার নগরঘাটা গ্রামের মোবারক আলীর ছেলে ইছাহাক আলী (৭০) ও সাতক্ষীরা সদর উপজেলার কামানবায়সা হঠাৎগঞ্জ গ্রামের মৃত বাদল সরদারের ছেলে আকের আলী (৬৭)। মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ইছাহাক আলী রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তির পর সন্ধ্যায় তিনি মারা যান। এদিকে, জ¦র ও শ^াস কষ্টসহ হার্টের সমস্যা নিয়ে গত ১৮ সেপ্টেম্বর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন আকের আলী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনিও মারা যান।
খুলনায় ফারইস্টের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ
স্টাফ রিপোর্টার
খুলনায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কোম্পানীর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। মেয়াদপূর্তির পরও প্রতিষ্ঠানটি বীমার টাকা পরিশোধ করছে না। তিন মাসের মধ্যে সমুদয় পাওনা পরিশোধের বিধান থাকলেও বছর পেরিয়ে গেলেও টাকা পাচ্ছেন না গ্রাহক। অভিযোগে জানা গেছে, খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামের বাসিন্দা মো. কামাল উদ্দিন ২০০৯ সালে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একটি ডিপিএস ও পরের বছর একটি যুগল মেয়াদী বীমা করেন (ডিপিএস নং ০৯০৭০০১৫৭৭)। অনেক কষ্টে তিনি ডিপিএসটির মেয়াদ শেষ পর্যন্ত প্রিমিয়াম জমা দিয়েছেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে যার মেয়াদপূর্তি হয়। কিন্তু অনেক আশা নিয়ে টাকা তুলতে যেয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন তিনি।
গ্রাহক কামাল উদ্দিন অভিযোগ করেন, কয়রা শাখা অফিসে টাকা তুলতে গেলে ৩/৪ মাস দেরি হবে বলে জানানো হয়। এ কারণে তিনি নির্বাহী রশিদসহ সকল ডকুমেন্ট অক্টোবর মাসে খুলনা সার্ভিস সেন্টারে জমা দেন। তাকে বলা হয়েছিল সর্বোচ্চ ৩ মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। তবে প্রায় ১ বছর পার হয়ে গেলেও এখনও টাকা পাননি তিনি। এরই মধ্যে কয়েকবার টাকার জরুরি প্রয়োজন হলে যোগাযোগ করেও কাজ হয়নি।
এদিকে, দীর্ঘদিন পরে চলতি বছরের জুলাই মাসে ম্যাচুরিটি সেকশন থেকে জমাকৃত ডকুমেন্ট হারিয়ে গেছে বলে তাকে জানানো হয়। তখন তিনি যথাযথ নিয়মে নিজ খরচে ডুপ্লিকেট ফাইল তৈরি করে পুনরায় জমা দেন। অফিস থেকে বলা হয় এবার স্পেশালভাবে ঢাকায় পাঠানো হয়েছে। তবে, কবে হাতে পাবেন তার সঞ্চিত টাকা সেটা নির্দিষ্ট করে এখনো বলতে পারছে না কোন কর্মকর্তা। এমনকি আদৌও পাবেন কিনা সেই শঙ্কায় আছেন ভূক্তভোগী গ্রাহক।
ভূক্তভোগী গ্রাহক কামাল উদ্দিন বলেন, কষ্টে সঞ্চিত টাকা যদি বিপদের সময় না পাই তাহলে এই সঞ্চয় করে লাভ কি? বীমার টাকা পেতে জুতার তোলা থাকেনা প্রচলিত এই কথার বাস্তব প্রমাণ পেলাম ফারইস্টে এ বীমা করে।
অপরদিকে, রূপসার ইলাইপুর এলাকার বাবুল ঢালী বলেন, আমি সকল কাগজপত্র দিয়েছি প্রায় ৮/৯ মাস আগে। অফিস থেকে বলেছে সিরিয়াল নম্বর পড়েছে। শুধু তারা আশ্বাস দিয়ে যাচ্ছে। দ্রুত টাকা দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
একইভাবে পূর্ব রূপসা বাগমারা এলাকার গ্রাহক আকলিমার স্বামী জাহিদ হোসেন বলেন, বই জমা দিয়েছি করোনা শুরু হওয়ার আগে। আমাকে চলতি মাসের মধ্যে টাকাটা দেয়ার কথা বলেছে। তবে কতদূর কি হয়, না আসা পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না। এছাড়া, গ্রাহক আ. হাই (বীমা নম্বর ০৯০৭০০১৫৮০), মনোয়ারা খাতুন (বীমা নম্বর ০৯০৭০০১৫৭৯), ছালমা খাতুন (বীমা নম্বর ০৭০০০১৪৭৭০), আকলিমা বেগম (বীমা নম্বর ০৯০৭০০১৭৪৮) ও জেসমিন আরাসহ অসংখ্য গ্রাহকের পাওনা পরিশোধে ফারইস্ট নানা তালবাহানা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে’র খুলনা ডিভিশনাল ইনচার্জ মোস্তফা জামান হামিদী স্বাধীন বলেন, গ্রাহকদের পাওনা পরিশোধের বিষয়ে আমরা কাজ করছি। দ্রুত টাকা পরিশোধ করা হবে। চিন্তা না করার জন্য তাদেরকে বলে দিয়েছি।
বাংলাদেশ উপকূলে লঘুচাপ, মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, জোয়ারে নদীর পানি বৃদ্ধি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র (আবহাওয়া অফিস)। এর প্রভাবে সোমবার সকাল থেকে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দুপুরের জোয়ারে বন্দরের পশুর চ্যানেল ও মোংলা নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। নদীর পানি বাড়ায় শহরের কুমারখালী এলাকায় রাস্তা তলিয়ে গেছে। এছাড়া নদীর পাড়ের নি¤œাঞ্চলের রাস্তা ও বাঁধ উপচে পানি ভিতরে প্রবেশ করছে। থেমে থেমে হওয়া হালকা মাঝারি বৃষ্টিতে বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহণে তেমন কোন প্রভাব পড়েনি। ফলে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
কুয়েটের প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এর বিদায় সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এর চাকুরীর মেয়াদ পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক ভবনের সভাকক্ষে ২১ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবৃন্দ, ডীনগণ, ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, হল প্রভোস্টবৃন্দ, পরিচালকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। বিদায়ী প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এ সময় তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “শিক্ষকদের বেশী করে গবেষণা করতে হবে, এতে বিশ^বিদ্যালয় অবস্থান উন্নত হবে”। তিনি আরো বলেন, “সবসময় বিশ^বিদ্যালয়ের ভালোর জন্য নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করতে হবে”। সভাপতির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, “প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এর মত একজন দক্ষ শিক্ষক, স্পষ্ট ও যুক্তিবাদী মানুষের অনুপস্থিতি কুয়েট সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তার সততা ও একনিষ্ঠতা অনুকরণীয়, তাকে অনুসরণ করলে বিশ^বিদ্যালয় উপকৃত হবে”। এসময় বিদায়ী প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষকে ফুল ও স্মারক সম্মাননা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং উত্তরীয় পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, আইআইসিটি এর প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, আইইপিটি এর পরিচালক প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, সিন্ডিকেট সদস্য ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী, রেজিস্ট্রার জি এম শহিদুল আলম, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তফা সরোয়ার, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ইকরামুল হক, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী হামিদুল বারী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান মিয়া, ফজলুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, ড. এম এ রশীদ হলের প্রভোস্ট প্রফেসর ড. সজল কুমার অধিকারী, পরিচালক (গবেষনা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, পরিচালক (সিআরটিসি) প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক ও প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ। উল্লেখ্য, প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ ১৯৭৮ সালের ২৫ সেপ্টেম্বর কুয়েটে (তৎকালীন খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ) প্রভাষক হিসেবে যোগদান করে অত্র প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন। তিনি অধ্যাপনার পাশাপাশি ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ চাচার বিরুদ্ধে
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে এইচএসসি পরীক্ষার্থী এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এই ঘটনায় বোববার থানায় মামলা করেছেন মেয়েটির পিতা রেজাউল করিম। এরআগে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাজরাকাঠি বেলতলা এলাকা থেকে জোর করে মাইক্রোবাসে তুলে মেয়েটিকে অপহরণ করা হয় বলে অভিযোগ করা হচ্ছে।
অভিযুক্ত মহিদুল ইসলাম হাজরাকাঠি বেলতলা গ্রামের হাবিবুর সানার ছেলে। সে সম্পর্কে মেয়ের পিতার ফুফাতো ভাই। বেলতলা এলাকায় ইটভাটা রয়েছে মহিদুলের।
মহিদুলের সহযোগী অপর আসামিরা হলেন, মশ্মিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক শহিদুল ইসলামের ছেলে সিয়াম হোসেন, বেলতলা এলাকার জুম্মাত আলী সানার ছেলে আব্দুল কাদের ও মোস্তফা হোসেনের ছেলে আশরাফুল ইসলাম। মামলার বাদি রেজাউল করিম বলেন, আমার মেয়ে সাথী এবার রাজগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী। শনিবার বিকেলে বাড়ির পাশের দর্জি লিপির বাড়িতে জামা আনতে যায় সে। সেখান থেকে ফেরার পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে মহিদুল তার অপর তিন সহযোগী সিয়াম, আব্দুল কাদের ও আশরাফুলকে নিয়ে সাথীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে। এখনো মেয়ের কোন খবর পাইনি।
মশ্মিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক শহিদুল ইসলাম বলেন, মহিদুলের সাথে সাথীর আট বছর ধরে সম্পর্ক। সে মেয়েটিকে কলেজে আনা নেওয়া করতো; টাকা পয়সা দিতো। সম্প্রতি মহিদুল বিয়ের প্রস্তাব দিলে মেয়ের বাড়ির সবাই রাজি হয়। কিন্তু মেয়ের মা বিয়েতে অমত দেয়। শনিবার বিকেলে মেয়েটি মহিদুলের সাথে চলে যাওয়ার জন্য পাশের বাড়ি অবস্থান নেয়। সেখান থেকে মহিদুল তাকে তুলে নিয়ে যায়। আমার ছেলে সিয়ামসহ অন্যরা এখনো মহিদুলের সাথে আছে।
মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ বিশ^াস বলেন, এই ঘটনায় মেয়েটির পিতা থানায় এজাহার দিয়েছেন। কিন্তু এখনো মামলা রেকর্ড হয়নি। এই বিষয়ে জানতে মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলামকে একাধিকবার কল করা হয়। তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
সরকার সুবিধাবঞ্চিতদের অর্থসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে: মেয়র তালুকদার আব্দুল খালেক
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সরকার সুবিধাবঞ্চিতদের অর্থসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে। বাড়িতে বসেই তারা মোবাইলের মাধ্যমে অর্থ তুলতে পারছেন। করোনাভাইরাস সংক্রমণ শুরু থেকে নি¤œআয়ের শ্রমজীবী, অসহায় ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। অসচ্ছল, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি সোমবার সকালে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সম্মেলনকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা খুলনা মুক্তিসেবা সংস্থা (কেএমএসএস) এর আয়োজনে করোনাভাইরাস মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার অসহায় ও দুস্থদের ভাতা চালু করেছে। প্রতিবন্ধী ভাতা, বয়ষ্ক, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাভাতা, ভিজিডিকার্ড এবং ভিজিএফকার্ড বর্তমান সরকারের অন্যতম পদক্ষেপ। সীমিত সম্পদের মধ্য দিয়েও দেশের দারিদ্র মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করছে সরকার। করোনাকালে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাড়াঁনোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান সিটি মেয়র।
৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম মোজাফ্ফর রশিদীর রেজার সভাপতিত্বে এসময় খুলনা মুক্তিসেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিটি মেয়র করোনাভাইরাস মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রথম কিস্তিতে দুই হাজার পাঁচশত টাকা করে ৪৯ জনের মাঝে মোট এক লাখ ২২ হাজার পাঁচশত টাকা বিতরণ করেন। পরে মেয়র ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরে দুই হাজার পাঁচশত টাকা করে ৫৬ জনের মাঝে এক লাখ ৪০ হাজার টাকা বিতরণ করেন। এর আগে মেয়র টুটপাড়া গাজী ফুডস এন্ড বেভারেজের উদ্বোধন করেন।
দাকোপে একই সাথে দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন উত্তোলন
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক শেখ মোঃ জাকারিয়া হোসেনের বিরুদ্ধে একই সাথে এমপিও ভূক্ত দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, ২০১০ সনে বাগেরহাটের রামপালে হাজী আরিফ বালিকা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক জাকারিয়া নিয়োগ পান এবং ওই বছর সেপ্টেম্বরে এমপিও ভূক্ত হয়ে সরকারী বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। সেখানে কর্মরত থাকা কালে ২০১৫ সনে খুলনার দাকোপে চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক পদে নিয়োগ পেয়ে ৫ মার্চ যোগদান করেন জাকারিয়া। দীর্ঘ ৪/৫ বছর মাদ্রাসায় অনুপস্থিত থেকে এবং হাজী আরিফ বালিকা মাধ্যমিক বিদ্যালয় জাকারিয়া উপস্থিত থেকে বেতন ভাতাসহ সকল সুবিধা ভোগ করেন। এছাড়া তিনি ওই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে চলতি সনের এপ্রিল পর্যন্ত যশোর শিক্ষা বোর্ডের জে.এস.সি, এস.এস.সি পরীক্ষা কেন্দ্রের হল পরিদর্শক ও বোর্ডের পরীক্ষকের দায়িত্ব পালন করেন। এদিকে বিগত ২০১৯ সনে নতুন এমপিও ভূক্ত তালিকার ৩৫ নম্বর ক্রমিকে চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসাটি স্থান পাওয়ায় অধ্যক্ষকের দৌড়ঝাঁপ শুরু হয়। পরবর্তীতে এমপিও ভূক্ত চুড়ান্ত হলে শিক্ষক প্যাটান পূরনে জাকারিয়ার নাম মাদ্রাসা অধিদপ্তরে পাঠান। এনিয়ে মাদ্রাসার অধ্যক্ষ অজিউর রহমানের বিরুদ্ধে অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন মাদ্রাসায় অনুপস্থিত থেকে কিভাবে জাকারিয়ার নাম এমপিও ভূক্ত হলো এমন প্রশ্ন এলাকার লোকজনের মাঝে ঘুরপাক খাচ্ছে। একদিকে মাদ্রাসার বেতন বিল অনুযায়ী ২টি ঈদ উৎসব ও বৈশাখী ভাতাসহ গত এপ্রিল পর্যন্ত ১০ মাসের বেতন ভাতা চালনা বাজার রূপালী ব্যাংক থেকে উত্তোলন করেন। অন্যদিকে রামপালের হাজী আরিফ বালিকা মাধ্যমিক বিদ্যালয় গত মে মাস পর্যন্ত বেতন ভাতা রামপাল সোনালী ব্যাংক থেকে উত্তোলন করেছেন শিক্ষক জাকারিয়া। এবিষয়ে শিক্ষক জাকারিয়া হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আপনার যা করার তাই করেন। আমি যা করেছি সেটা আপনার দেখার বিষয় নয়। দেখার জন্য অধিদপ্তর আছে। আর সব কাগজ পত্র অধ্যক্ষ এবং ইউএনও স্যারের কাছে দেয়া আছে। যা দেখার ওখান থেকে দেখে নেন।
রামপালের হাজী আরিফ বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিরেন্দ্রনাথ পাল জানান, গত ৩১ মে বেতন ভাতা উত্তোলন করে রিজাইন লেটার দিয়ে চাকরি ছেড়ে চলে গেছেন শিক্ষক জাকারিয়া। চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ অজিউর রহমান প্রথমে বলেন এখান থেকে জাকারিয়াকে কোন বেতন ভাতা দেয়া হয়নি। পরে বলেন ২ লাখ ২৮ হাজার ৪০০ টাকা সরকারী কোষাগারে ফেরত দিয়েছে। দীর্ঘদিন অনুপস্থিতির বিষয় বলেন অনুপস্থিত থাকায় তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। পরে তিনি লিখিত জবাব দেন। নিজের বিরুদ্ধে অর্থ বানিজ্যের বিষয় বলেন তার শত্রু মিত্র থাকায় তারা এমন কথা বলতে পারে বিষয়টি সত্য নয়। দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন জানান, আমার থেকে উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসার অধ্যক্ষ ভালো বলতে পারবে। তাদের কাছে একটু শোনেন। রামপাল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক বলেন মাদ্রাসার টাকা ফেরত দিয়ে তার অফিসে একটি কপি জমা দিয়েছেন জাকারিয়া। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ জানান, শিক্ষক জাকারিয়া অনুপস্থিত থাকাকালে মাদ্রাসার যে বেতন ভাতা উত্তোলন করেছিলো তা কিছুদিন আগে ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে ফেরত দিয়েছেন।
মুজিববর্ষ উপলক্ষে মৎস্যমন্ত্রীর বৃক্ষরোপণ
তথ্য বিবরণী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম সোমবার সকালে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘গ্রিন বেল্ট ফেইজ-২’ প্রকল্পের আওতায় খুলনা জেলায় ১৯ লাখ ২০ হাজার বৃক্ষরোপণের অংশ হিসেবে সার্কিট হাউজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ সময় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, খুলনা প্রেসকাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম আউয়াল হক, মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, খুলনা প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বেনাপোলের শিকড়ি বটতলা থেকে ৩৮৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের শিকড়ি বটতলা নামক স্থান থেকে রোববার রাতে ৩৮৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক মাদক ব্যবসায়ী সাদিকুজ্জামান (২৫) বেনাপোল ভবারবেড় গ্রামের বাবলু মোল্লার ছেলে। আটক ইয়াবার মূল্য ১ লাখ ৯২ হাজার টাকা বলে বিজিবি জানায়। বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, রাত ১১টার দিকে বেনাপোল শিকড়ি বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে ৩৮৪ পিস ইয়াবাসহ সাদিকুজ্জামান কে আটক করা হয়। এ সময় তার শরীরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৩৮৪ পিস ইয়াবা জব্দ করে বিজিবি। বিজিবি জানায়, আটক সাদিকুজ্জামান রুবেলকে মামলা দিয়ে ইয়াবাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
শরণখোলা উপজেলায় নৌকার মাঝি শান্ত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেল প্রায়ত সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিনের পুত্র রায়হান উদ্দিন শান্ত। গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামীলীগ মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নেয়। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা জানায়, গতকাল সন্ধ্যায় গণভবন থেকে ১১টি উপজেলার মধ্যে শরণখোলা উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া এক প্রেস ব্রিফিং এ রায়হান উদ্দিন শান্তের নাম ঘোষণা করেন। ইতিপূর্বে তার পিতা ৩বার শরণখোলা উপজেলার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। গত ০৫ ডিসেম্বর তার মৃত্যুতে শরণখোলা উপজেলার পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হওয়ায় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যানের জেষ্ঠ্য পুত্র রায়হান উদ্দিন শান্তের নাম কেন্দ্রীয় আওয়ামীলীগ মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করেন। রায়হান উদ্দিন শান্ত দলীয় প্রতীক নৌকা পাওয়ায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ সহ দলীয় নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে বিএনপি’র খান মতিয়ার রহমান, জাতীয়পার্টি (এরশাদ)’র থেকে হাবিবুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন।
যশোরে প্রতারক যুবক আটক আদালতে জবানবন্দি প্রদান
যশোর অফিস
বিকাশের এজেন্ট সেজে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করার এক পর্যায় শাওন হোসেন নামে এক প্রতারক এক এজেন্টের কাছে ধরা পড়েছে। সে যশোর সদর উপজেলার ফরিদপুর পূর্ব পাড়ার মোমিনুর রহমানের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। শাওন হোসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুদ্দিন হোসাইনের আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
যশোর শহরের বকচর প্রাইমারী স্কুলের পিছনে শেখ নাছিমের ছেলে শেখ সোহেল বাদি হয়ে রোববার বিকেলে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি বলেছেন,শহরের চৌরাস্তা মোড়স্থ অদূরে মিডটাউন হোটেলের নীচে বিকাশের দোকান রয়েছে। উক্ত দোকান হতে বিভিন্ন ব্যক্তির মোবাইল নাম্বারে বিকাশে লেনদেন করে থাকেন। উক্ত দোকান হতে বিকাশে লেনদেন করা ব্যক্তিরা এসে শেখ সোহেলকে অভিযোগ করেন তার নাম্বার ধরে বিভিন্ন ভাবে একটি চক্র তাদেও নাম্বার দিয়ে বিভিন্ন দোকান হতে সংগ্রহকৃত বিকাশের নাম্বারের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। গত ১১ সেপ্টেম্বর দুপুর ২ টায় যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শেখ সোহেলের চাচা আলমগীর হোসেনের মোবাইল নাম্বারে প্রতারক চক্র কল দিয়ে শেখ সোহেলের পরিচয় দিয়ে টাকা আত্মসাত করে। শেখ শাওন ছাড়াও ওই চক্রের সদস্য রাসেল, রহিমসহ ৪জন বিকাশের নাম্বারে কল দিয়ে আত্মসাত করে। শেখ সোহেলের দোকানের বিকাশের গ্রাহকের নাম্বার সংগ্রহ করে বিভিন্ন সময়ে তাদের কাছে ফোন দিয়ে শেখ সোহেলের পরিচয় দিয়ে টাকা পয়সা আত্মহত্যা করে। গত ২০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় শেখ শাওন উক্ত দোকানে এসে দোকানের এজেন্টের খাতায় গ্রাহকের নাম্বার মোবাইলে ভিডিও ধারন করার সময় শেখ সোহেল দেখে ধরে ফেলে। পরে পুুলিশের সোপর্দ করে মামলা করে। সোমবার ২১ সেপ্টেম্বর দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম শেখ শাওনকে আদালতে সোপর্দ করলে সে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক সাইফুদ্দিন হোসাইনের আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
যশোরে গাঁজা উদ্ধারের ঘটনায় দু’যুবকের বিরুদ্ধে মামলা
যশোর অফিস
চারশ’ গ্রাম গাঁজাসহ যুবক কাজী আব্দুল মমিনসহ দু’জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সে যশোর সদর উপজেলার তরফ নওয়াপাড়া (হঠাৎপাড়া) গ্রামের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় গ্রেফতারকৃত একই এলাকার নারায়ন চন্দ্র সাহা ওরফে নাড়–ু গোপালের ছেলে বাপ্পী সাহাকে আসামী করা হয়েছে। সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই অনুপম রায় জানান, রোববার বিকেলে সোয়া ৫ টায় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার তরফ নওয়াপাড়া (হঠাৎপাড়া) এলাকার মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী আব্দুল মমিনের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৪শ’ গ্রাম ওজন পরিমান গাঁজা উদ্ধার করে। মমিন জানান,উক্ত গাঁজার প্রকৃত মালিক বাপ্পিসাহা। সে তার কাছে গাঁজা রাখতে দিয়েছে।
কোটচাঁদপুরে আপন চাচীর সঙ্গে ভাতিজার অবৈধ সম্পর্ক
মোঃ আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর
নাম তার শিমুল। বয়স ২৮ বছর।পাশাপাশি বাড়িতে থাকার সুবাদে আপন চাচির সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দিন যতই যায় ততই গভীর হয় সেই সম্পর্ক। এক সময় বিষয়টি জানতে পারে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী।
কিন্তু চাচীর সঙ্গে ভাসুরের ছেলের প্রেম কীভাবে মানবে পরিবার। স্বাভাবিকভাবেই পরিবার মেনে নেয়নি। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামে।
ওই গ্রামের বাসিন্দা ভ্যান চালক সিদ্দিকের সাথে খালিগঞ্জ উপজেলার কামিপুর গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে নাসরিন(৩৭)এর সাথে বিয়ে হয়। তাদের ঘরে ২ সন্তানও রয়েছে। সুখেই চলছিল সংসার। কিন্তু আচমকাই ভাতিজা শিমুলের প্রতি দুর্বলতা তৈরি হয় নাসরিনের। চাচীর প্রতি আকৃষ্ট হন ভাতিজারও। পাশাপাশি বাড়িতে থেকেই তাদের মধ্যে শুরু হয় পরকীয়ার অবৈধ সম্পর্ক।
এদিকে গভীরতা বাড়তে থাকে সম্পর্কের। প্রথমে কেউ না বুঝলেও একটা সময় তাদের ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে চলে আসে। তখনই বাধা হয়ে দাঁড়ায় পরিবার, সমাজ। শুরু হয় অশান্তি।
সম্প্রতি কয়েকদিন আগে গৃহবধূ নাসরিন ও ভাতিজা শিমুলের অবৈধ মেলামেশা হাতেনাতে ধরে ফেলে নাসরিনের স্বামী সিদ্দিক। এক পর্যায়ে পরের দিন গ্রাম্য সালিশ বিচারের ব্যবস্থা করলে সেই রাতেই চাচী এবং ভাতিজা দুজনাই রাতের আধারে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য নাসরিনের মোবাইলে কল করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ওহিদুলের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সড়ক দুর্ঘটনায় আহত সংবাদ পত্র হকার্স ইউনিয়নের সদস্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা সংবাদ পত্র হকার্স ইউনিয়নের সদস্য মোঃ আবুল হোসাইন (৩৮) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে খুলনা থেকে সাইকেলে পত্রিকা নিয়ে দৌলতপুরে যাচ্ছিলেন। তিনি বয়রা পাসপোর্ট অফিসের সামনে এলে দ্রুতগামী কভারভ্যান পিছন থেকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুত্বর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। কভারভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আশাশুনিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্ম সংস্থান প্রতিষ্ঠানের সাথে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সংস্থার পরিচালক জয়ন্তি রানী দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সদর স ম সেলিম রেজা মিলন, বুধহাটা ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, শোভনালী প্রভাষক ম মোনায়েম হোসেন প্রমুখ। সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সংস্থার কার্যক্রম ও পরিচিতি তুলে ধরেন প্রজেক্ট কো-অর্ডিনেটর চায়না রানী দাশ। ৩০ জন অংশগ্রহনকারীর উপস্থিতিতে অনুষ্ঠানে সংস্থার এফও মার্ক সরকার ও রীতা মল্লিক উপস্থিত ছিলেন।
আশাশুনিতে নতুন নির্বাচন অফিসারের যোগদান
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলায় নতুন নির্বাচন অফিসার যোগদান করেছেন। আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে নতুন নির্বাচনের আগে অফিসারের যোগদানে সম্ভাব্য প্রার্থীরা নড়াচড়া শুরু করেছেন। নবাগত উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান শিকদার গত ৬ সেপ্টেম্বর আশাশুনিতে যোগদান করেন। এরআগে তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় কর্মরত ছিলেন। আশাশুনিতে দায়িত্বরত নির্বাচন অফিসার সাইফুল ইসলাম বদলী হওয়ায় তদস্থলে তিনি যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি উপজেলার সকল ভোট কেন্দ্র ও পূর্ববর্তী সময়ের নির্বাচনের পরিবেশ-পরিস্থিতিসহ সার্বিক অবস্থা সম্পর্কে খোজখবর নিতে শুরু করেছেন।
আশাশুনিতে আন্তর্জাতিক শান্তি দিবস পালন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে সাইকেল র্যালী, গণস্বাক্ষর ও প্রচার পরিচালনা করা হয়েছে। সোমবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। রূপান্তর পিচ কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে বেলা ১১.৩০ টায় শান্তি রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করে স্বাক্ষর গ্রহণ, অংশগ্রহনকারীদের দিবসের তাৎপর্য ও সিম্বল সম্বলিত টিশার্ট ও মাস্ক পরিধান করান এবং বাই সাইকেল র্যালী। র্যালী উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। পরে অংশগ্রহনকারীরা ব্যানার, প্লাকাট, টিশার্ট ও মাস্ক পরে বাইকেল চালিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে যাত্রা শুরু করেন। সাইকেল র্যালীটি বিভিন্ন সড়ক ও বাজার এলাকা ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
আশাশুনির অধ্যাপক আব্দুল্লাহ’র ইন্তেকাল
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের অধিবাসী অধ্যাপক আবু আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের সন্তান কুষ্টিয়া গড়াই মহিলা কলেজের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবু আব্দুল্লাহ সোমবার সকাল পৌণে ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মরদেহ এলাকার আনা হচ্ছে বলে জানাগেছে।
আশাশুনিতে তাল রোপন উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে সড়কের পাশে তালগাছের ছায়া শোভিত পরিবেশ ফুটিয়ে তুলতে তালের আটি রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিক ভাবে তালের আটি রোপণ করা হয়। স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন দু’দিন ব্যাপী বৃক্ষরোপন (তালের আটি রোপন) কর্মসূচির প্রথম দিনে উপজেলা পরিষদ চত্বরে তালের আঁটি রোপনের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা তালআঁটি রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, বন বিভাগের কর্মকর্তা ও স্বপ্নছোঁয়া পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার দ্বিতীয় দিনে বাকী তালের আটি রোপনের মাধ্যমে ৩০০০ আটি রোপন করা হবে বলে জানাগেছে।
উপ-সহাকরী কৃষি কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় আহত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল ওহাব সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সোমবার সকালে তিনি দুর্ঘটনা কবলিত হন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস এম আব্দুল ওয়াহাব ডুমুরিয়া উপজেলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। চুকনগরের কাছাকাছি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে তিনিও অন্যদের সাথে আহত হন। আহত অনেক যাত্রীকে খুলনা ২৫০ বেড হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার রোগমুক্তি কামনা করা হয়েছে।
সাংবাদিক গাজী মাকুলের পিতার ১ম মৃত্যুবার্ষিকী আজ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা উপজেলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কোষাধ্যক্ষ সাংবাদিক গাজী মাকুল উদ্দীনের পিতা মরহুম গাজী হাবিবুর রহমানের আজ ১ম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজস্ব বাসভবনে আত্মার মাগফেরাত কামনায় সকাল থেকে খতমেকোরআন ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া মাগরিব বাদ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কার্যালয়ে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শিরোমণি ফ্রেন্ডস্ সার্কেলের উদ্যোগে ৮ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শিরোমণি ফ্রেন্ডস্ সার্কেলের উদ্যোগে ৮ দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ২১ সেপ্টেম্বর শনিবার বিকাল সাড়ে ৪ টায় শিরোমণি দক্ষিণ পাড়া সাবেক কওসার মেম্বরের বাড়ীর সংলগ্ন মাঠ প্রা্গংনে অনুষ্ঠিত হয়। টুণৃামেন্টের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ইউপি মেম্বর শেখ আব্দুস সালাম। শিরোমণি ফ্রেন্ডস সার্কেলের তানভির হোসেনের সভাপতিত্বে এবং সবুজের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আম্বিয়া বেগম । বক্তৃতা করেন সরদার হাফিজুর রহমান, ভেমর সরদার, মিয়া কায়জার হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, শেখ ইমদাদুল ইষলাম, মিয়া খালিধ হাসান, নাজমুল হোসেন, সবুজ সরদার, তৌহিদুল, সুমন, শরিফুল প্রমুখ। উদ্বোধনী খেলায় রাকিব রয়েল একাদশ বনাম শিরোমণি কিংস রয়েল মুখোমুখি হয়। খেলায় রাকিব রয়েল একাদশ ১-০ গোলে শিরোমণি কিংস রয়েলকে পরাজিত করে । খেলাটি পরিচালনা করেন মোঃ নাজমুল হোসেন। আজ রবিবার একই স্থানে বিকাল ৪টায় শিরোমণি স্পোর্টিং কাব এবং কিশোর সংঘ একাদশ একে অপরের মুখোমুখি হবে।
খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
সাবেক স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ জামাল উদ্দিন তালুকদারকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়েবুর রহমান কে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি এবং খুলনা বিভাগ ও নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকরামুল হক হেলালকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খুলনা-৩ আসনের কান্ডারী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা স্বেচ্ছা সেবক দলের নেতৃবৃন্দ। যথাক্রমে, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আল আমিন হোসেন, মোল্যা পলাশ, মেহেদী হাসান, লিমন মোল্যা, বিল্লাল হোসেন, মোঃ ইমদাদুল হক, সুমন গাজী, জাহিদুল ইসলাম, মোঃ রনি হোসেন, কামরুল ইসলাম প্রমুখ।
ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের দোয়া মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মাগরিব নামাজ বাদ মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন ইসলামী পাঠাগার পাঞ্জেগানা মসজিদে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মাহাবুবার রহমান ও বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ক্যাপ্টেন আবজাল হোসেন’র আশু রোগমুক্তি কামনায় আয়োজিত মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাঃ উমার আলী। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এসএম মোবারক আলী,শেখ ফিরোজ রহমান,মোঃ লিয়াকত হোসেন,মোল্যা মাহাবুর রহমান,মুক্তিযোদ্ধা সন্তান শিক্ষক মোঃ রাকিবুজ্জামান সরদার,আমিনুর রহমান,রিয়াজুল ইসলাম,মোহাব্বাত মোল্যা,মিজানুর রহমান,সাগর হোসেন,বাবু গাজী,আব্দুস সালাম বাবুসহ অনেকে।
ডুমুরিয়ায় আর্মড পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে গাঁজাসহ সাইফুল শেখ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ধৃত সাইফুল উপজেলার রানাই গ্রামস্থ ওমর শেখের ছেলে। এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। মামলার বিবরনী সূত্রে জানা যায়,খুলনার শিরোমনি ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে শোলগাতিয়া সড়কে এমভিআই নামক ইটভাটা এলাকা থেকে সাইফুল কে আটক করে তল্লাশী চালিয়ে তার কাছে থাকা ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন’র এসআই বিল্লাল হোসেন শেখ বাদি হয়ে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন,মামলা নং-২৪।
বেতাগা পাবলিক লাইব্রেরী নির্মাণ কাজের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে বেতাগা পাবলিক লাইব্রেরী নির্মাণ কাজের শুভ সুচনা ও উদ্বোধন রবিবার সকাল ৭টায় বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের শ্রেষ্ট ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এটির উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, বাজার সমিতির সাধারন সম্পাদক তরুন কান্তি দাশ সহ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক কর্মচারীবৃন্দ।
কেশবপুরে ব্রাকের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে ব্রাকের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের হলরুমে চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের সহযোগীতায় ব্রাকের মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর পলাশের সভাপতিত্বে এবং ব্রাকের মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শংকর রায় চৌধুরির পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্রাকের যশোর জেলার সমন্বয়কারী অমরেশ চন্দ্র দাশ, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার আবুল কাশেম, আটন্ডা এস এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতলেব, কেশবপুর প্রেসকাবের দপ্তর স¤পাদক মশিয়ার রহমান, বিবাহ রেজিস্টার রবিউল ইসলাম, ইউপি সদস্য এম সাইফুর রহমান ও ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন কেশবপুর ব্রাকের এইচ আর এল এস অফিসার আকরাম হোসেন। মতবিনিময় সভায় মানব পাচার, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ মহামারি করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য বক্তরা আহ্বান জানান। #
ফকিরহাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, ইউপি চেয়ারম্যানগন শিরিনা আক্তার, মো: রেজাউল করিম ফকির, কাজি মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, মো: শহিদুল ইসলাম, মো: ইউনুস আলী শেখ, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোসা: মাজেদা খাতুন প্রমূখ।
ফকিরহাটে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন উদ্যোগে সার্বিক স্বক্ষরতা আন্দোলন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা সিস্টেম এবং ভার্চুয়াল ব্লাড ব্যাংক স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এসময় অন্যান্যিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, ইউপি চেয়ারম্যানগন শিরিনা আক্তার কিসলু, মো: রেজাউল করিম ফকির, কাজি মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, মো: শহিদুল ইসলাম, মো: ইউনুস আলী শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার শিকদার, যুব উন্নয়ন অফিসার মো: আমজাদ হোসেন সরদার, অধ্যক্ষ বটু গোপাল দাশ সহ বিভিন্ন কর্মকর্ত, শিক্ষক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ।
ফকিরহাটে মাসিক আইন শৃংখলা কমিটির সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে সোমবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে মাসিক আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এসময় অন্যান্যিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, ইউপি চেয়ারম্যানগন শিরিনা আক্তার কিসলু, মো: রেজাউল করিম ফকির, কাজি মো: মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, মো: শহিদুল ইসলাম, মো: ইউনুস আলী শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার শিকদার, যুব উন্নয়ন অফিসার মো: আমজাদ হোসেন সরদার, অধ্যক্ষ বটু গোপাল দাশ সহ বিভিন্ন কর্মকর্ত, শিক্ষক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ।
অভয়নগরে কৃষকের মাঝে বিনামূল্যে ইদুর মারার যন্ত্র বিতরণ
অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে উপজেলা পরিষদ এর বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) তহবিল হতে প্রাপ্ত অর্থ দ্বারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদে মাঝে বিনামূল্যে ইদুর মারার যন্ত্র বিতরণ করা হয়। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় আরোও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইয়েদা নাছরিন জাহান, উপজেলা যুবউন্নয় কর্মকর্তা আঞ্জুমনোয়ারা সহ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক কৃষকেরা।
ফুলতলায় স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
ফুলতলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা শাখার সভাপতি শেখ তৈয়মুর রহমানকে কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহসভাপতি নির্বাচিত করায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, ফুলতলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান রনি, সিনিয়র যুগ্ন আহবায়ক টিটো জমাদ্দার, যুগ্ন আহবায়ক আলমগীর শেখ, আব্বাস উদ্দিন, হুমায়ুন মোল্যা, শাহজান সরদার, সাঈদ সরদার, সোহাগ খাঁন, মফিজ সরদার, জাহিদ খাঁন, রসুল শেখ, শফিকুল ইসলাম প্রমুখ।
দেবহাটায় জুম কাউডে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় জুম কাউডে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় সভায় জুম কাউডের মাধ্যমে দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন জুম কাউডের মাধ্যমে সভায় অংশগ্রহন করেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও দেবহাটা প্রেসকাবের কক্ষের তালা ভাঙ্গার বিষয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় বলে সভার একটি সূত্র জানায়।
দেবহাটা প্রেসকাবে তালা ভাঙ্গার বিষয়ে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসির নিকট অভিযোগ
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা প্রেসকাবে তালা ভেঙ্গে অবেধ অনুপ্রবেশের বিষয়ে দেবহাটা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসির নিকট অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে দেবহাটায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগন সম্মিলিতভাবে এই অভিযোগগুলো দায়ের করেন। অভিযোগপত্রে সাংবাদিকগন উল্লেখ করেছেন, দেবহাটা প্রেসকাবের নামে বরাদ্দকৃত অফিস কক্ষটি উপজেলা পরিষদের জায়গা এবং উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত। বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকদের বিভাজনের কারনে উক্ত প্রেসকাবের ভবনটি প্রশাসনের মধ্যস্থতায় তালাবদ্ধ করা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে কতিপয় সাংবাদিক নামধারী ব্যক্তিরা আমাদেরকে না জানিয়ে কথিত এক কমিটি গঠন করে গত ১৯-০৯-২০২০ ইং তারিখে সকাল ১০ টার দিকে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কায়দায় উক্ত প্রেসকাবের তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে। বিষয়টি সাংবাদিকগন আইনের প্রমি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের সুনজর কামনা করে প্রকৃত সাংবাদিক যাচাই বাছাই পূর্বক সকলের মতামতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে সাংবাদিক নেতৃত্ব নির্বাচিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কয়রায় গিলাবাড়ী ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং ইউটলেট উদ্বোধন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে গিলাবাড়ী বাজারে ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় ফিতা কেটে আধুনিক প্রযুক্তি নির্ভর এ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এক আলোচনা সবা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জিএম কফিল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এশিয়া ব্যাংকের ডিএম মোস্তফা কামাল, কয়রা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও কয়রা প্রেস কাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, ব্যাংকের সহকারি রিলেশনশীপ অফিসার রাজু ভট্রা চার্জ ও আজিম সরদার, সরেজমিন গবেষনা বিভাগ কয়রার বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, মহেশরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএম ইব্রাহীম, অধ্যক্ষ্য মিজানুর রহমান, প্রধান শিক্ষক আঃ সামাদ সাংবাদিক শাহজাহান সিরাজ, আশরাফুল, আবুল কাশেম, নিয়াজ মাখদুম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঝিনাইদহে অসহায় দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দারিদ্রসীমার নিচে বসবাসকারী ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের তিনটি গ্রামের ৪০ জন অসহায় দুস্থ্য নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। দুুপুরে সদর উপজেলার টিকারী বাজারে কৃষক বন্ধু সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ ছাগল বিতরণ করা হয়। এসময় কৃষকবন্ধু সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক আবু সাইদ শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসকাবের সহ-সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, স্থানীয় নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই বদিউর রহমান ও এ এস আই সেলিম রেজাসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন সাড়া প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক শহিদুল ইসলাম বাবু। বক্তারা বলেন, সুবিধাভোগি নারীরা ছাগল পালন করে আত্ম কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্রতা দুর করাসহ তাদের পরিবার আর্থিকভাবে স্বচ্ছল হবে। সংস্থা প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবাই সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে আসছে।
কালীগঞ্জ-গান্না সড়ক, হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে ৩ দিন আগের নির্মাণ হওয়া রাস্তার আস্তর
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ-ডাকবাংলা সড়কের ২৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে পিচ। ২৩ কিলোমিটার এ সড়ক নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে সোমবার সকালে দেখা গেছে, ২৩ কিলোমিটার সড়কের মধ্যে ৪ কিলোমিটার রাস্তায় পিচ ঢালাই দেওয়া হয়েছে। ঢালাইয়ের পাঁচদিনের মাথায় কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর এলাকায় প্রায় আধাকিলোমিটার রাস্তার পিস ঢালাই উঠে যাচ্ছে, সরে যাচ্ছে খোয়া। স্থানীয়রা সড়কের পিচ-খোয়া হাত দিয়েই উঠিয়ে ফেলছে।
জানা গেছে, পিএমপি প্রকল্পের অধীন ঝিনাইদহের ডাকবাংলা বাজার-কালীগঞ্জ সড়কের ২৩ কিলোমিটার মজবুতিসহ ওয়ারিংকোর্সের কাজ চলছে।
খুলনার ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কাজটির প্রকৃত ঠিকাদার। তবে বাস্তবে কাজটি করছেন স্থানীয় ঠিকাদার মিজানুর রহমান মাসুম। এ সড়কটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা।
এলাকাবাসী জানায়, পাঁচদিন আগে পিস ঢালাই দেওয়া হয়েছে নতুন এ সড়কটিতে। কিন্তু নি¤œমানের সামগ্রি দিয়ে কাজ করায় পিস ঢালাইয়ের পাঁচদিনের মাথায় উঠে যাচ্ছে পিস এবং সড়কটির মাঝে মাঝে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ব্যাপারে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহম্মদ জিয়াউল হায়দারের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এরপর ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া পাওয়া যায়নি তার।
শৈলকুপায় সামাজিক দল পরিবর্তন করায় হামলায় আহত-৫
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সামাজিক দল পরিবর্তন করায় অপর পক্ষের হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। সোমবার সকালে শৈলকুপার বড়বাড়ী বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানায়, বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের কর্মকান্ডে বিরক্ত হয়ে ও তার নির্যাতন থেকে বাঁচতে রোববার সন্ধ্যায় ওই গ্রামের আনোয়ার শেখ ও মুকাব্বের হোসেনের নেতৃত্বে ৫০/৬০ আওয়ামী লীগ কর্মী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুলের সামাজিক দলে যোগদান করে। এতে ক্ষিপ্ত হয়ে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে তার কর্মীরা মাঠে কাজ করা অবস্থায় আনোয়ার শেখসহ কয়েকজনের উপর হামলা চালায়। আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালীগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে এনামুল হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এনামুল কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে এবং ওই গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
নিহত এনামুলের বাবা মোক্তার হোসেন জানান, রাতে আমাদের সাথে ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১টার দিকে ছেলের কান্নার শব্দ শুনে উঠে দেখি বিছানায় সাপ। সাপে এনামুলের হাতে কামড় দিয়েছে। এরপর ছেলেকে স্থানীয় এক ওঝাঁর কাছে নিয়ে ঝাঁড়ফুক করার সময় সোমবার ভোর রাতে মারা যায়।
খুলনার তৈয়েবুর, জামাল ও হেলাল কে মূল্যায়ন করায় স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানিয়ে জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের যৌথ বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত ১৪৯ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটিতে খুলনার তিন গৌরব খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান ও নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জামাল হোসেন তালুকদার কে সহ-সভাপতি এবং নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল কে সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমান, সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল ও বিএনপি’র তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যৌথভাবে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী, সহ সভাপতি খান জুলফিকার আলী জুলু, মোস্তফা উল বারী লাভলু, শেখ আলী আজগর, যুবদল সভাপতি এস এম শামীম কবির, শ্রমিকদল সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, যুবদল সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, ওলামাদল আহবায়ক আলহাজ্ব হাফেজ মাও. ফারুক হোসেন, জাসাস আহবায়ক সাইদুজ্জামান খান, স্বেচ্ছাসেকবদল সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, শ্রমিকদল সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন, ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহিলাদল সাধারন সম্পাদক এ্যাড. সেতারা সুলতানা, মৎস্যজীবীদল সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম, ওলমাদল সদস্য সচিব হাফেজ মাও. নজরুল ইসলাম, জাসাস সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ, হাফিজুর রহমান, অধ্যাপক আইয়ুব আলী, মতিউর রহমান বাচ্চু, মিরাজুর রহমান মিরাজ, খান আইয়ুব আলী, রফিকুল ইসলাম বাবু, মাসুদ জমাদ্দার, আরিফুর রহমান, শফিকুল ইসলাম শফিক, আবু মুসা, হাবিবুর রহমান হবি, আব্দুল মালেক, মাসুম বিল্লাহ, খান আনোয়ার হোসেন, শেখ ইউসুফ আলী, ইলিয়াস মল্লিক, শেখ আব্দুর রহমান, হিরাঙ্গীর হোসেন হিরু, হিরু মোড়ল, প্রমূখ।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র সহ-সভাপতি ডাঃ আলতাফ হোসেনের মৃত্যুতে শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, খুলনা জেলা শাখার সহ-সভাপতি, দৌলতপুর, মোল্লার মোড় ‘আল-আমিন ফার্মেসী’র স্বত্বাধিকারী ডাঃ এইচ এম আলতাফ হোসেন (৮০) গতকাল ২০ সেপ্টেম্বর রবিবার রাত ৯টায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…..রাজিউন)। আজ জোহরবাদ নামাজে জানাজা শেষে গোয়ালখালি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডাঃ এইচ এম আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করে এবং তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, খুলনা জেলা শাখার সভাপতি ডাঃ এস এম সৈয়দ হোসেন, সহ-সভাপতি ডাঃ এম এ রশিদ, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ মাহফিজুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক ডাঃ এইচ এম আবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক ডাঃ রিয়াজুল কামাল, ডাঃ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ জহুরুল হক, অর্থ সম্পাদক ডাঃ এস এম এমদাদুল হক, দপ্তর সম্পাদক ডাঃ এ জেড এম কামরুল হাসান, প্রচার সম্পাদক ডাঃ মোঃ হোসেন আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ ফজলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ডাঃ সৈয়দ আলী হাফিজ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক শেখ আলতাফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আকতার, তথ্য ও গবেষণা সম্পাদক মাওঃ ডাঃ এম এ জামান আজাদী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ মাওঃ সাইদুর রহমান, নির্বাহী সদস্য আলহাজ্ব ডাঃ তারেুল আলম চৌধুরী, ডাঃ মোঃ অহিদুর রহমান সরকার, ডাঃ মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, ডাঃ সুজিত ঢালী শান্ত, ডাঃ সরদার আবু ইছা, পাইকগাছা উপজেলা সভাপতি ডাঃ আনোয়ার হোসেন ও বটিয়াঘাটা উপজেলা সভাপতি ডাঃ গোলাম হোসেন প্রমুখ।
দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ছাত্রলীগের আওতাধীন ০৩ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষিরা)
বাংলাদেশ ছাত্রলীগ ০৩ নং সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের আওতাধীন ০৩ নং ওয়ার্ড ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ০১ বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে । উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ০৩ নং সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাঈন হোসেন,দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকরাম মাহমুদ, ০৪ নং নওপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির আহমেদ রাজু,বাংলাদেশ আওয়ামী তরুণলীগ দেবহাটা উপজেলার সাধারণ সম্পাদক আবু রায়হান, সাবেক ০৩ নং সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোমিন সহ মোস্তাফিজুর, নয়ন,শাফিউল্লাহ,সুমন সহ অনেকে। সভাপতি ,এস ডি রাসেল রাণা ,সহসভাপতি ,আলমামুন ,সাধারণসম্পাদক ,লিটন সরদার যুগ্ম সাধারণ সম্পাদক ,চঞ্চল হোহেন সাংগঠনিক সম্পাদক ,রিদয় হোসেন যুগ্ন সাংগঠনিক সম্পাদক ,আসমাউল হোসেন দপ্তর সম্পাদক ,ফয়সাল হাসান প্রচার সম্পাদক ,সাঈদ সরদার । সদস্য হারুন সরদার ,আল আমিন , তুহিন হোসেন।











































