Home Lead খুলনাঞ্চল পত্রিকার সংবাদের জেরে: নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপচার্যের পদত্যাগ

খুলনাঞ্চল পত্রিকার সংবাদের জেরে: নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপচার্যের পদত্যাগ

37


স্টাফ রিপোর্টার
অবশেষে দৈনিক খুলনাঞ্চলে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডে অভিযুক্তদের পদত্যাগের দাবির প্রকাশিত সংবাদের কারণে অবশেষে উপাচার্য ড. শেখ এনায়েতুল বাবর পদত্যাগ করেছেন শনিবার।
শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। রেজিস্ট্রার ড. শাহিদা খানমের পদত্যাগসহ অন্যান্য দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্তদের পদত্যাগ ও শাস্তির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ক্যাম্পাস এলাকা উত্তপ্ত রয়েছে।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সিনিয়র সচিব বরাবার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এনায়েতুল বাবর তার পদত্যাগপত্র পেশ করেন। তিনি পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণে বিষয় উল্লেখ করেন।
কিন্তু শিক্ষার্থীদের দাবি বর্তমান ভিসি সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও ট্রাস্টি বোর্ডের সদস্য তৌহিদুল ইসলাম আজাদের লোক ছিল। বর্তমানেও এই ভিসি, রেজিস্ট্রারসহ কয়েকজন ফ্যাসিস্ট সরকারের ধারাবাহিকতা বজায় রেখে চলছিল। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানসহ সকল কর্মকান্ড নানা জটিলা সৃষ্টি হয়। এ সকল অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা
অবস্হান নেয়ায় প্রথমে উপাচার্য পদত্যাগ করতে বাধ্য হয়েছে বলে শিক্ষার্থীরা দাবি করেন। তারা দৈনিক খুলনানচল পত্রিকার ব্যাপক প্রশংসা করেন। উপাচার্যের পদত্যাগপত্রটি হুবহু তুলে ধরা হলো।
আপনার জ্ঞাতার্থে অবহিত করছি যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপ-সচিব ডক্টর মোঃ ফরহাদ হোসেন স্বাক্ষরিত ২৪/০১/২০২৪ ইং তারিখের ৩৭,০০,০০০০,০৮,১১.০০১.২০১৫-২৭ নং স্মারকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী আমাকে ৪ বছরের জন্য নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি র উপচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়। বর্তমানে ব্যক্তিগত কারনে দ্বায়িত্ব পালনে আমি আর ইচ্ছুক নই।
অতএব আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করতে মহোদয়ের মর্জি হয়। প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর(উপাচার্য) নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনা, বাংলাদেশ। আন্দোলনরতদের জীবননাশের হুমকির প্রতিবাদে সব সেমিস্টারের পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এ দিকে গতকাল শনিবারও রেজিস্ট্রারসহ অন্য দের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।
বর্তমানে এই বিশব্বিদ্যালয়ের প্রশাসনিক, শিক্ষক- কর্মকর্তাদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে ট্রাস্টি বোর্ডের দ্বৈত চেয়ারম্যান দাবিদার দুই জন। বিশব্বিদ্যালয় এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।