Home খেলাধুলা হাসপাতালে এমবাপ্পে

হাসপাতালে এমবাপ্পে

10


স্পোর্টস ডেস্ক

সময়টা খারাপ যাচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করেছে সৌদি ক্লাব আল-হিলালের বিপক্ষে। ওই ম্যাচে খেলতে পারেননি দলের আক্রমণভাগের মূল তারকা কিলিয়ান এমবাপ্পে। এবার হাসপাতালে ভর্তি হতে হলো এই ফরাসি তারকাকে।

আল-হিলালের বিপক্ষে এমবাপ্পে খেলতে পারেননি জ্বরের কারণে। আর হাসপাতালে তাকে যেতে হয়েছে পেটের সমস্যার কারণে। আজ বৃহস্পতিবার রিয়ালের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বমি ও ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত এমবাপ্পেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কিছু পরীক্ষাও করা হয়েছে। সেই অনুয়ায়ী তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাবি আলোনসোর অধীনে নতুন করে সেজেছে রিয়াল। তবে আল-হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করে একটু ধাক্কাই খেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এমবাপ্পের অভাব ভালোভাবেই টের পেয়েছে ক্লাবটি। টুর্নামন্টে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডে আগামী রবিবার মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে খেলবে রিয়াল।