Home আঞ্চলিক মোংলায় ৩০০ পরিবারের মাঝে নৌবাহিনীর সহায়তা প্রদান

মোংলায় ৩০০ পরিবারের মাঝে নৌবাহিনীর সহায়তা প্রদান

10

খবর বিজ্ঞপ্তি

খুলনা, ২১ সেপ্টে¤¦র ২০২০ সোমবার   জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে দরিদ্র, অসহায় ও অসুস্থ লোকজনের মাঝে খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ মানবিক সহায়তা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়াও উপকূলীয় জেলাসমূহে করোনা এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বানৌজা মংলা কর্তৃক ঘাঁটির পার্শ্ববর্তী এলাকার ৩০০টি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, মুড়ি ও গুড় বিতরণ করা হয়। দরিদ্র জনগণ এসব সহায়তা পেয়ে নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।