Home আঞ্চলিক খুলনায় গ্রেফতার দু’ছিনতাইকারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

খুলনায় গ্রেফতার দু’ছিনতাইকারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

18

স্টাফ রিপোর্টার 

রূপসা ঘাটের দর্শনার্থীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেফতার দু’ছিনতাইকারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম রিমা- শুনানি শেষে এ আদেশ প্রদান করেছেন।

দু’আসামি হলেন নগরীর নতুন বাজার ওয়াপদা মোকসেদ গলির রফিকের বাড়ির ভাড়াটিয়া মঞ্জুরুল মোমেন ওরফে দিপু শেখের ছেলে আশিকুর রহমান রিংকু (২৩) ও পিরোজপুর কাউখালি থানার শিয়ালকাঠি এলাকার মো. হারুন গাজীর ছেলে আব্দুস ছালাম গাজী (১৯)।  গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমা-ের আবেদন করেছিলেন। মামলার বিবরণে জানা যায়,  ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে রূপসা ঘাটস্থ শ্যানন রিভারভিউ ক্যাফেতে ঘুরতে আসা নগরীর খানজাহান আলী রোডের আব্দুস সাত্তারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪১) তার মামাতো ভাই হাসানুল বান্না সিয়াম (১৮) ও বন্ধু আব্দুর রহমানের (২০) কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ছিনতাইকারী আশিকুর রহমান রিংকু ও ছালাম গাজীকে ধরে গণপিটুনি দেয়। এরপর পুলিশের কাছে সোপর্দ করে। এঘটনায় গতকাল খুলনা থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে যার নং- ২০।