Home আঞ্চলিক গুরুতর অভিযোগে যশোরে পুলিশ কর্মকর্তা বরখাস্ত

গুরুতর অভিযোগে যশোরে পুলিশ কর্মকর্তা বরখাস্ত

16


খুলনাঞ্চল রিপোর্ট।।

ঘুষ নেয়ার অভিযোগে যশোরের চৌগাছা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন সাময়িক বরখাস্ত হয়েছেন। এর আগে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। মঙ্গলবার (১৭ জুন) জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার রওনক জাহান তাকে সাময়িক বরখাস্ত করেন।


যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানানা, তার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ উঠেছিলো। প্রথমে তাকে ক্লোজড পরে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযোগগুলো নিয়ে তদন্ত চলমান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১১ নভেম্বর উপজেলার ফুলসারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ অপ্রাপ্ত বয়ষ্ক তার সহপাঠী এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা মেয়েকে উদ্ধারের জন্য চৌগাছা থানা পুলিশের সহযোগিতা চায়।

পরে মেয়েটি উদ্ধারের জন্য চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন অভিযুক্ত মাসুম বিল্লাহকে না পেয়ে ছেলের বাবা জাহিদুল ইসলামকে থানায় উঠিয়ে আনেন। ছেলেকে হাজির করতে না পারায় বৃদ্ধ জাহিদুল ইসলমকে দুইদিন থানায় আটকে রাখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পলাতক ছেলে ও মেয়েকে হাজির করে উভয় পরিবারের মধ্যে মিমাংসা করে নেয়। কিন্তু পালিয়ে যাওয়া ছেলে ও মেয়েকে থানায় হাজির না করলে জাহিদুল ইসলামকে ছেড়ে দিতে পারবে না বলে জানিয়ে দেন এসআই আশরাফ। এক পর্যায়ে ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে থানা থেকে ছেড়ে দেন পুলিশের এ কর্মকর্তা।

এদিকে, গত ৫ এপ্রিল উপজেলার মসিয়ূরনগর বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এসআই আশরাফ। এদের মধ্যে দুইজন ক্রেতা এবং একজন বিক্রেতা ছিল। অভিযোগ রয়েছে মোটা অংকের ঘুষ গ্রহণ করে বিক্রেতাকে ছেড়ে দিয়ে ক্রেতা দুইজনকে আটক দেখানো হয়। এসব অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন।