Home আঞ্চলিক খুলনায় বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেফতার ৫

খুলনায় বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেফতার ৫

68

স্টাফ রিপোর্টার।।


খুলনার চানমারি বাজার এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ২৭০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চানমারী এলাকার তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, খুলনার শিপইয়ার্ড এলাকার রূপসা ইস্টান রোডের রাজু আহমেদ ও জুনায়েদ হোসেন মুন্না, চানমারী মাষ্টারপাড়ার মিরাজ, চানমারী ২ নম্বর গলির নিরব ইসলাম জিয়া এবং বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজার উত্তর কাশেমতলার শামীম হোসেন।

তাদের জিজ্ঞাসাবাদ শেষে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।