কালীগঞ্জ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ১৬টি ককটেলসহ রাজ্জাক মোল্লা নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাতে ৩ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাজ্জাক মোল্লা ওই গ্রামের আফসার আলী মোল্লার ছেলে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। সে সময় রাজ্জাক মোল্লার বাড়ি থেকে ১৬ টি ককটেল ও ককটেল তৈরীর উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুলু বলেন, আটককৃত রাজ্জাক মোল্লা কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তাহেরের পিতা এবং বিএনপির একজন কর্মী। তবে তার কাছ থেকে যে ককটেল পাওয়া গেছে এর দায়ভার সংগঠন নেবে না।
উল্লেখ্য, সম্প্রতি সময়ে জামাল ইউনিয়নে সামাজিক ও রাজনৈতিক বিরোধের মারামারিতে দুই সহোদর নিহত হয়। এ নিয়ে মামলা ভাংচুর লুটপাটের ঘটেছে। ঘরবাড়ি ছাড়া রয়েছে অনেক মানুষ। এরই মধ্যে ককটেল ও ককটেল তৈরীর সরঞ্জামাদী উদ্ধার হয়েছে। এটা আবারও এলাকার পরিস্থিতি উত্তপ্ত করার প্রস্ততি ছিল কিনা তা নিয়ে মানুষকে ভাবিয়ে তুলেছে।











































