Home আঞ্চলিক সিনিয়র রিপোর্টার এম এ জলিল এর মেঝ বোনের ইন্তেকাল

সিনিয়র রিপোর্টার এম এ জলিল এর মেঝ বোনের ইন্তেকাল

20


স্টাফ রিপোর্টার।।
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সিনিয়র রিপোর্টার এম এ জলিল এর মেঝ বোন রোকেয়া পারভীন (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)। সোমবার (১৬ জুন) সকাল ৭টার দিকে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

যোহর বাদ নিরালা কবরখানা মসজিদে জানাযা শেষে তাকে নিরালা সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দু’মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। উল্লেখ্য রোকেয়া পারভীন বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন মোড়লের স্ত্রী।


মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে ও শোক শোন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক খুলনাঞ্চল পরিবার। বিবৃতিদাতারা হলেন, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটনসহ দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সকল সাংবাদিক ও কর্মকর্তা, কর্মচারীরা। বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় ও শোক শোন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয় গভীর সমবেদনা।