Home স্বাস্থ্য ঘরে তৈরী করুন চাপলি কাবাব

ঘরে তৈরী করুন চাপলি কাবাব

11

মিলি রহমান
গরু বা খাসির কিমায় ঘরে বসে সহজেই তৈরী করুন চাপলি কাবাব। জেনে নিন সহজ রেসিপি।


উপকরণ: গরু বা খাসির কিমা ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি এক চা চামচ, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ, টমেটো কুচি সিকি কাপ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস এক টেবিল চামচ, তেল দুই টেবিল চামচ, পিটা ব্রেড তিন-চারটি এবং ব্রাশ করার জন্য অতিরিক্ত তেল বা মাখন
যেভাবে তৈরি করবেন-

  • একটি বাটিতে কিমা, পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা, মসলা, লবণ, লেবুর রস ও তেল একসঙ্গে মিশিয়ে নিন।
  • পিটা ব্রেড মাঝখানে কেটে অর্ধেক করুন বা এক পাশে কেটে পকেট তৈরি করুন।
  • প্রতিটি পিটা টুকরার ভেতরে কিমার মিশ্রণ সমানভাবে ভরে দিন।
  • পিটার দুই পাশ ব্রাশ করে দিন অলিভ অয়েল বা মাখন দিয়ে গ্রিল প্যানে, গ্রিলারে বা ননস্টিক তাওয়ায় মাঝারি আঁচে ভাজুন।
  • দুই পাশ ভালো করে ক্রিস্পি হওয়া পর্যন্ত গরম গরম পরিবেশন করুন টাহিনি সস, রায়তা বা সালাদের সঙ্গে।