Home বিনোদন মানসিক ভারসাম্য হারিয়ে গামছা পরে মাজারে অভিনেতা সমু চৌধুরী

মানসিক ভারসাম্য হারিয়ে গামছা পরে মাজারে অভিনেতা সমু চৌধুরী

48


খুলনাঞ্চল রিপোর্ট
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজারে মানসিক ভারসাম্য হারিয়ে গামছা পরা অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ। পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, স্থানীয় এক যুবক মামুন, প্রথমে সমু চৌধুরীর ছবি ফেসবুকে পোস্ট করেন। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে এবং তারা গিয়ে সমু চৌধুরীকে উদ্ধার করে। তিনি মাজার ছেড়ে থানায় বা অন্য কোথাও যেতে রাজি নন। কিছু জিজ্ঞেস করলেই উত্তেজিত হয়ে পড়ছেন। ওসি আরও জানান, সমু চৌধুরীর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা ঢাকায় অবস্থান করছিলেন। সংবাদ পেয়ে এখন গফরগাঁওয়ে আসছেন। পরিবার সদস্যরাই তাকে ঢাকায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন। এখনও জানা যায়নি, সমু চৌধুরী কীভাবে ও কখন মাজারে পৌঁছেছেন।
এরআগে বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবির সূত্র ধরে গফরগাঁওয়ের পাগলা থানার পুলিশ তাকে উপজেলার এলাকা থেকে উদ্ধার করে। ছবিতে দেখা যায়, সমু চৌধুরী গামছা পরা অবস্থায় একটি গাব গাছের নিচে পাটির ওপর শুয়ে আছেন। তার পাশে একটি পানির বোতল ও মাথার কাছে একটি কাপড়ের পুতুল রাখা রয়েছে।