Home জাতীয় বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযান: ৫৮ দিনে ৯৯ কোটি টাকা মূল্যের মাছ ও জাল...

বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযান: ৫৮ দিনে ৯৯ কোটি টাকা মূল্যের মাছ ও জাল জব্দ

9


ঢাকা অফিস
সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞার সময় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ৯৯ কোটি ২১ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের অবৈধ মাছ ও জাল জব্দ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা বুধবার মধ্যরাতে শেষ হয়েছে। গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার।
সাগর মোহনা ও উপকূলে ছোট নৌকা ও ট্রলারে যেসব সাধারণ জেলে মাছ শিকার করেন, তাঁরা অধিকাংশই নিষেধাজ্ঞা মেনে মাছ ধরায় বিরত ছিলেন।
দীর্ঘদিন বিরত থাকার পর আবারো সাগরে মাছ ধরতে নামছেন জেলেরা। এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। কলগুলোতে বরফ তৈরির প্রস্তুতিও শুরু হয়েছে।