Home আঞ্চলিক কয়রায় একাধিক মামলার দুই আসামী গ্রেপ্তার

কয়রায় একাধিক মামলার দুই আসামী গ্রেপ্তার

45


কয়রা(খুলনা) প্রতিনিধি
বৃহস্পতিবার ১২ জুন খুলনার কয়রা উপজেলায় হত্যা মামলা সহ একাধিক মামলার ঘটনায় জড়িত দুই মাসুম বিল্লাহ (৪৪) ও আলমগীর মোল্লার (৪৭) গ্রেপ্তার । দীর্ঘ অপরাধমূলক ইতিহাসের বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। জাতীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, গুরুতর আঘাত, চুরি এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
মাসুম বিল্লাহর অপরাধ চিত্র: বেলায়েত সানার ছেলে মাসুম বিল্লাহ (৪৪) মদিনাবাদ, কয়রার বাসিন্দা। তিনি হত্যা মামলার (কয়রা থানার এফআইআর নং-১৩, তারিখ- ১৮ এপ্রিল, ২০২৫) এজাহারভুক্ত আসামী। এছাড়াও, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, হত্যাচেষ্টা, দস্যুতা, মারামারি, ও চাঁদাবাজিসহ ৬টি মামলা বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে।
আলমগীর মোল্লার অপরাধ চিত্র: নুরু মোল্লার ছেলে আলমগীর মোল্লা (৪৭) কালনা, কয়রার বাসিন্দা। তিনিও হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। মাসুম বিল্লাহর মতোই তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, হত্যাচেষ্টা, হামলা, চুরির চেষ্টা ও যৌন হয়রানি সহ ৫টি মামলা বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানান, এই দুই আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনার পর এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।