Home আঞ্চলিক গোপালগঞ্জে শ্রমিকদের হামলায় সেনা সদস্য আহত

গোপালগঞ্জে শ্রমিকদের হামলায় সেনা সদস্য আহত

10
oplus_0


গোপালগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জের সদর উপজেলার চাপাইল সেতুতে টোল দেয়া-নেয়াকে কেন্দ্র করে শ্রমিকদের হামলায় সেনার সদস্য আহত হয়েছে। আহত সেনা সদস্য হলেন ঢাকা হেড কোয়ার্টারের সিপিএল এম ডি সাজ্জদ হোসেন। এ ঘটনায় যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।

বুধবার (১১ জুন) সন্ধ্যা ছয়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল সেতু এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেফতার কৃতরা হলেন, আনোয়ার (৬৫), আলআমিন (৩০), শাহিন ভূঁইয়া (২১), ইমন সিকদার (১৭) ও শিমুল (২৭)। যৌথবাহিনী তাদের গ্রেফতার করে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নড়াইল জেলার নড়াগাতি থেকে পিকআপে করে মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন সেনা সদস্য। এ সময় চাপাইল সেতুতে পৌঁছালে টোল দেয়া নেয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে কথাকাটাকাট হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে উক্ত সেনার সদস্যর উপর হামলা চালিয়ে মারধর করে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং ঘটনাস্থল ৫ শ্রমিককে আটক করে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আহত সেনা সদস্যের বাবা মনিরুজ্জামান রাত সাড়ে এগারোটার জানান, আমার ছেলের উপর যে হামলা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। হামলার খবর শুনে আমি গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করার জন্য এসেছি। বর্তমানে আমার ছেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।