স্টাফ রিপোর্টার।।
গোপন সংবাদের ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। খুলনা মহানগর ডিবি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আড়ংঘাটা থানাধীন মোস্তর মোড় খুলনা বাইপাস সড়কস্থ মোঃ হাসানুজ্জামানের টিনশেড বাড়ির ভাড়াটিয়া সাগরের বসতঘরের মধ্য থেকে ৬০ (ষাট) কেজি গাঁজা উদ্ধার করে। এসময় সাগর (৩২) সুকৌশলে পালিয়ে যায়। জানাগেছে সাগর দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে।
পলাতক আসামী মোঃ সাগরের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। আড়ংঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাগরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।











































