Home স্বাস্থ্য সর্বোত্তম পরিমাণ ভিটামিন ডি তৈরিতে যেটুকু সময় রোদে থাকা যথেষ্ট

সর্বোত্তম পরিমাণ ভিটামিন ডি তৈরিতে যেটুকু সময় রোদে থাকা যথেষ্ট

9

মিলি রহমান।।

সর্বোত্তম পরিমাণ ভিটামিন ডি তৈরি করতে কী পরিমাণ সূর্যালোকের প্রয়োজন তা আপনার ত্বকের ধরন, আপনি কোথায় থাকেন এবং আপনি কতটা সংবেদনশীল তার ওপর নির্ভর করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো- রোদে পুড়ে না যাওয়া।

গাঢ় রংয়ের ত্বকে মেলানিন নামের একটি পদার্থ বেশি থাকে যা প্রাকৃতিক সানস্ক্রিনের মতো কাজ করে, বিকিরণ শোষণ করে এবং ত্বককে ক্ষতি থেকে রক্ষা করে। এই সুরক্ষা শেষ পর্যন্ত ভিটামিন ডি সহজে তৈরি হতে বাধা দেয়।

আপনি হয়তো মনে করতে পারেন যে মুখে রোদ লাগানোই হয়তো যথেষ্ট হবে। কিন্তু আসলে উপকার পেতে হলে হাতের নিচের অংশ এবং পায়েও রোদ লাগানো উচিত। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বাইরে বের হলে কিছুটা লাভ হতে পারে, কারণ হালকা মেঘের ফাঁক গলে কিছুটা রশ্মি পেতে পারেন আপনি।ৎ

দিনের মাঝখানে আপনি রোদ্রস্নানের চেষ্টা করতে পারেন। কারণ ত্বকের ক্যান্সার সৃষ্টির ঝুঁকি এড়িয়ে এই সময়টাই সর্বাধিক ভিটামিন ডি তৈরি করতে পারে।

ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের অধ্যাপক অ্যান ওয়েব জানান, দিনের মাঝামাঝি সূর্য যখন ঠিক মাথার ওপরে, তখন ঘর থেকে বের হওয়াটা আপত্তিকর মনে হতে পারে। কিন্তু দুপুরের খাবারের সময় হাঁটা হতে পারে আপনার প্রতিদিনের ভিটামিন ডি’র ডোজ পাওয়ার সেরা উপায়।

তবে ঘরের বাইরে যদি অনেক বেশি সময় ধরে থাকতে হয় এবং ত্বক পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে, তাহলে সাবধান হতে হবে। সানস্ক্রিন লাগানোর কথা ভাবতে হবে এবং নিশ্চিত হত হবে যে এটি কমপক্ষে এসপিএফ ৩০ মানের।

রোদে যেতে হবে বারবার, তবে কম সময়ের জন্য। কম সময়ের জন্য এবং ঘন ঘন সূর্যের আলোর নিচে যাওয়াটাই সর্বোত্তম পন্থা। একদিনে রোদে পুড়ে সবটা ভিটামিন ডি তৈরি করে নেবো- এমন ভাবনা হবে ভুল।

সংবেদনশীল বা স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে বা এমন কোনো ওষুধ গ্রহণ করলে যা রোদের প্রতি সংবেদনশীলতা বাড়াবে, সেক্ষেত্রে আরও সাবধান হতে হবে।

কিছু লোকের জন্য বাইরে পর্যাপ্ত সময় কাটানো বা খোলা ত্বকে রোধ লাগানো কঠিন হতে পারে। তাদের ক্ষেত্রে ভিটামিন ডি’র ওষুধই কার্যকর হতে পারে বলেও গবেষকরা জানিয়েছেন।

সূত্র: বিবিসি বাংলা