Home আঞ্চলিক খুলনায় কেএমপি’র অভিযানে মাদকসহ ৭জন গ্রেফতার

খুলনায় কেএমপি’র অভিযানে মাদকসহ ৭জন গ্রেফতার

11

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও গাঁজার গাছসহ ৭জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে গতকাল রবিবার সংশিষ্ট থানায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র কানাই লাল জানান, গত ২৪ ঘন্টায় পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে ২টি গাঁজার গাছ, ১৭৫ গ্রাম গাঁজা ও ২২ পিস ইয়াবাসহ ৭জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন সোনাডাঙ্গা মডেল থানাধিন আল আকসা গলির লোকমান সর্দারের ছেলে মো. ইমরান (২১), খালিশপুর লাল হাসপাতালের পিছনের আব্দুল মালেক শেখের ছেলে মো. আলাউদ্দিন হোসেন মামুন (৩৮), খানজাহান আলীর আটরা পালপাড়ার মৃত. আব্দুল মান্নান কাজীর ছেলে মো. মনির হোসেন (৪২), খুলনা সদর থানার মাষ্টারপাড়া মসজিদ গলির মো. হাতেম আলী গাজীর ছেলে মো. মনিরুজ্জামান ওরফে মনি (৪২), সোনাডাঙ্গা মডেল থানাধিন পশ্চিম বানিয়াখামার টিএসসি মোড় এলাকার মো. মোতাহার আলী শিকদারের ছেলে মো. নাসির শিকদার (২৮), লবণচরা থানাধিন রিয়াবাজার মধ্যপাড়ার আমিরের গলির মো. আ. রহমান হাওলাদারের ছেলে মো. ইমন হাওলাদার (২০) ও মাত্তমডাঙ্গা ডাক্তার বাড়ীর মৃত. শওকত মোলার ছেলে মো. সেলিম হোসেন মোল্যা (৪২)।