ডুমুরিয়া প্রতিনিধি
সারাদেশের মানুষ যখন ঈদের আনন্দ কাটাতে ব্যস্ত ডুমুরিয়া থানা পুলিশ তখনও তাদের দায়িত্ব পালনে কঠোর। থানা পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চহেড়া এলাকার বিজয় ঘোষের ছেলে মিহির ঘোষ,শোভনার অমিত মল্লিকের ছেলে অয়ন মল্লিক, পূর্ব শোভনার সিরাজুল শেখের মেয়ে নাদিরা খাতুন, মজিদ শেখের ছেলে সিরাজুল ইসলাম ও বয়ারসিং এলাকার গুরুপদ মন্ডলের ছেলে মিঠুন মন্ডল কে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট থাকায় গ্রেফতার করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন,ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।











































