রূপসা প্রতিনিধি
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি রূপসা উপজেলা শাখার পক্ষ থেকে রূপসা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ৫ জুন বৃহস্পতিবার বেলা ১১:৩০ টায় পূর্ব রূপসাস্থ ব্যাংক মোড় বাগমারা বাজার বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
রূপসা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাক্তার মো: আমির হোসাইন সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক গ্রাম ডাক্তার শাহ জামান প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন রূপসা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মো:তরিকুল ইসলাম ডালিম,সিনিয়র সহ সভাপতি কৃষ্ণ গোপাল সেন,সহ সভাপতি খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক এম এ আজিম,সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক,কোষাধ্যক্ষ আক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক মো: অলিদ সেখ,প্রচার সম্পাদক রেজাউল ইসলাম তুরান,নির্বাহী সদস্য মো: রবিউল ইসলাম তোতা,মো: আব্দুল কাদের,সাইফুল ইসলাম বাবলু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি মাওলানা আরাফাত হোসেন লিমন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো:নাজমুল হুসাইন, গ্রাম ডাক্তার মো: আলমগীর হোসেন,মো: আসলাম হোসেন,নাজমুচ্ছাদাত বাবলু,রাজিবুল ইসলাম বাবুল,মো: রেজাউল ইসলাম, আ: জব্বার রতন,ইমরান হাওলাদার,পলাশ শতাব্দী, রাকিব হাসান প্রমুখ।
নির্বাচিত নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।











































