চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার র্দশনা থানাধীন মা ও শিশু জেনারেল হাসপাতাল এর সামনে অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন চুয়াডাঙ্গা জেলার র্দশনা থানার মাথাভাঙ্গা রামনগর গ্রামের মৃত. গাউসুলের ছেলে মো. রুস্তম আলী (৪৫)।
র্যাব-৬ জানায়, চুয়াডাঙ্গা জেলার র্দশনা থানাধীন চুয়াডাঙ্গা জেলার র্দশনা থানাধীন মা ও শিশু জেনারেল হাসপাতাল এর সামনে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ২৬০ পিস ইয়াবাসহ রুস্তম আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি প্রয়াত: বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান স্মরণে শোকসভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ খুলনা মহানগরের সভাপতি যুদ্ধকালীন কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান স্মরণে নগরীর শাহীন হোটেলে সংগঠনের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. এ কে এম মফিজুল ইসলাম এবং পরিচালনা করেন মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান শিকদার ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্লা। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেনÑমহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরীফ মাহমুদ হাসান চিশতি, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মল্লিক, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, রাহমাত ইলা রুমি, আজিজুর রহমান আজাদ প্রমুখ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্লা।
করোনা প্রতিরোধে স¦াস্থসুরক্ষা সামগ্রী বিতরন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেনের নির্দেশনায় ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় জেলা ছাত্রলীগ নেতা নাইমুল ইসলাম জীম খানজাহান আলী থানা এলাকার শিরোমনি বাজার,বাদামতলা, গিলাতলা সহ বিভিন্নস্থানে করেনা সুরক্ষায় স্বাস্থ্য সামগ্রী বিতরন করেন । এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা শেখ রিয়াজ খানজাহান আলী থানা ছাত্রলীগ নেতা অভি খান, শাহিন, খায়রুল, রাকিব, হোসেন, ওমর প্রমুখ ।
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার: এলাকাবাসীর ক্ষোভ
স্টাফ রিপোর্টার:
দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ১১৯ একর জায়গার উপরে ১৯৩৭ সালে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এখানে অফিস, আবাসিক এলাকা, বাগান, পুকুর, রাস্তা, উদ্যান, নার্সারি, খেলার মাঠ, পুকুর, ছাত্রাবাস, ৬টি টিন শেড বিল্ডিং,একটি তিনতলা ভবন ছাত্রীবাস, একটি একতলা ভবন, ৬টি শ্রেণিকক্ষ, চারটি ল্যাবরেটরী, কর্মকর্তাদের আবাসিক বাসভবন নয়টি, কর্মচারীদের ১৮টি, একটি অতিথি ভবন, একটি মসজিদ, একটি লাইব্রেরী, একটি শহীদ মিনারসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর খুবই গুরত্বপূর্ন। প্রতিষ্ঠানের শুরুতে করা সীমানা প্রাচীর হয়ে যায় ব্যবহারের অযোগ্য। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ অবহিত করলে সীমানা প্রাচীর নির্মাণে অনুমতি দেন। কিন্তু সেই কাংখিত ইনস্টিটিউটের সীমনা প্রাচীর (দেয়াল) নির্মানে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অনিয়মে এলাকারবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়ে উঠেছে। সীমনা প্রাচীর নিমানের নির্মাণ সামগ্রী ব্যবহার।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে ইনস্টিটেউটের সাত হাজার ফিট সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়। করোনাসহ নানা অজুহাতে ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি ধীর গতিতে করছিল। সীমানা প্রাচীরের ব্যাজ পাঁচ ফিট গভীর ও তিন ফুট চওড়া এবং লম্বা পাঁচ ফিট করার নিয়ম থাকলেও তা করা হয়নি, রডের দুইটি খেচা ব্যাজ ঢালাই তে দেয়ার নিয়ম তা না দিয়ে একটি খেচা দিয়েই প্রায় ৬০টি কলামের ৫ ফুট উপরে তুলেছে শর্ট কলাম, নিম্ন মানের ইট ও খোয়া, কুষ্টিয়ার বালি না দিয়ে ধুলা বালির ব্যবহার করা হচ্ছে, যেখানে সিলেটের লাল বালু ব্যবহারের কথা রয়েছে, গ্রেট অনুযায়ী রড ব্যবহার না করে, কাঁদা মাটির মধ্যে ব্যাজ ঢালাইসহ নানা অনিয়মের কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান মহুয়া এন্টরপ্রাইজ। ৫৬টি ব্যাজ ও শর্ট কলাম প্রাক্কলন (সিডিওল) বর্হিভুত কাজ করেছে। যা ভেঙ্গে পুর্ণরায় নতুন করে করার কথা থাকলেও করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। প্রাক্কলন (সিডিউল) অনুযায়ী কোন কাজ হচ্ছে না দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) দেয়াল নির্মাণে।
খুলনা জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক ও আওয়ামী লীগ নেতা শেখ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এত নিম্নমানের কাজ হচ্ছে দেখে অবাক হয়ে যেতে হয়। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে উন্নয়ন আর তাতে এত দুর্নীতি, এই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা কী ঘুমিয়ে আছেন?। গত ২৯ জানুয়ারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান মিলন ও প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, সিভিল ঠিকাদার মোঃ শাহাজাহান, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ মোড়ল, মুক্তিযোদ্ধা ওবাইদুল্লাহ রনো সরজমিনে কাজ দেখতে যান। তাদের চোখে প্রথম এ সকল অনিয়মগুলো ধরা পরে।
মধ্যডাঙ্গা এলাকার পাট ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান বলেন, এত নিম্নমানের কাজ আমি কখনো দেখিনি, ইটসহ সকল নির্মাণ সামগ্রী নিম্নমানের। এ কাজ করছে তিনি শ্রমিকলীগের নাকি কেন্দ্রীয় নেতা, তার দাপটেই এত নিম্নমানের কাজ করছে। ইটের গাথুনী ও কলম ঢালাই এর পরে ৫/৭ দিন পর্যন্ত পানি দিতে হয়। কিন্তু আমার বাড়ী প্রাচীরের পশ্চিম পাশে এ পর্যন্ত ঠিকাদারের লোকদের পানি দিতে দেখিনি।
এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃষিবিদ ড.এস এম ফেরদৌস জানান, আমরা সঠিকভাবে নিয়ম অনুযায়ী কাজ বুঝে নিব।
দেয়ালের বাহির সাইডে বসবাসকারী আব্দুর রহিম, সোবাহানসহ একাধীক এলাকাবাসী বলেন, এখানে ভাল কাজ হচ্ছে না। সিমেন্ট ও রড ভাল না দিয়ে কাজ করছে। ফলে যে কোন সময় এ দেয়াল ভেঙ্গে আমরা চাপা খেয়ে মারা যাব। তারা বলেন, শেখ হাসিনা টেকসই কাজ করার জন্য সব প্রতিষ্ঠানকে বললেও এ সমস্ত চোর স্বভাবের লোকজন খারাপ কাজ করে যাচ্ছে।
এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা। কাজ সমাপ্তের নিদিষ্টি সময়ে শেষ না হওয়ার শঙ্কা। এ বিষয়ে ক্যাাপাসিটি ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট প্রজেক্ট পরিচালক মোঃ বেনোজির আলম বলেন, অনিয়মের বিষয়টি দেখে সঠিক ভাবে ভেঙ্গে করা হবে।
কয়রায় বনজীবি মুন্ডা নারীদের মাঝে নৌকা বিতরন
শাহজাহান সিরাজ, কয়রা
কয়রায় আদিবাসী সদস্যদের জীবন মান উন্নয়নের লক্ষে ৩০ জন বনজীবি মুন্ডা নারীদের মাঝে বিনামুল্যে নৌকা বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় ৬নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন আইসিডির উদ্যোগে ও এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ বাঞ্চের সার্বিক সহযোগিতায় এ সকল নৌকা বিতরন করা হয়। করোন ও আম্পান ঘূর্ণিঝড়ের কবলে নিজস্ব ভিটা না থাকা অসহায় মুন্ডা সম্প্রদায় কর্মহীন হয়ে পড়েছিল। আদিবাসী মুন্ডা নারী পুরুষদের অধিকাংশ জীবিকার জন্য সুন্দরবননের উপর নির্ভরশীল। নদীতে নেমে পানির পোকামাকড়ের ভয়কে উপেক্ষা করে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করত। নিজস্ব নৌকা না থাকায় কেউ কেউ আবার অন্যের কাছ থেকে নৌকা ভাড়া করে মাছ, কাঁকড়া মেরে জীবিকা নির্বাহ করতে কষ্ট হয়ে যেত তারপর আবার ছেলেমেয়েদের পড়াশুনার খরচ। ঠিক সেই মহুর্তে এ সকল অসহায় মুন্ডা নারীদের স্তায়ী কর্মসংস্থান সৃষ্টি করতে এলজির সহযোগিতায় আইসিডির এই উদ্যোগ। কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে নৌকা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ বাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাইন বিল্লাহ ও কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক। আরও বক্তব্য রাখেন খুলনা লাইন্স কাব অব সুন্দরবনের সাধারন সম্পাদক দিলারা ইয়াছমিন দিলু, আইসডির উপদেষ্টা মাওলানা মোস্তাফিজুর রহমান,সদস্য আশিকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে নৌকা পেয়ে এক প্রতিক্রিয়ায় মুন্ডা বনজীবি নারী সদস্য ময়না মুন্ডা বলেন,এ ধরনের সহযোগিতা তার অনেক কাজে লাগবে। এ থেকে মাছ ও কাঁকড়া ধরে সংসার চালাতে পারবে। এ সকল মুন্ডা সম্প্রদায়ের লোকজনের দাবী তারা রাস্তার সোলপ ও নদীর চরে বাস করে তাই চরটাকে তাদের নামে ডিসিআর করা হলে তারা একটা পাড়া ভালভাবে বসবাস করতে পারবে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। সমাজের পিছিয়ে পড়া এ জনগোষ্ঠিকে সহযোগিতা করায় কয়রাবাসি এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চকে ধন্যবাদ জানিয়েছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক শিক্ষক, আদিবাসি নারী, পুরুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক উপস্থিত ছিলেন।
সুন্দরবনে অভায়ারন্যে এলাকায় মাছ ধরার অপরাধে ২ জেলে আটক
কয়রা প্রতিনিধি
সুন্দরবন খুলনা রেঞ্জের নীলকোমল টহল ফাঁড়ির অধিনস্থ কাগা নদীর শাখা খাল অভায়ারন্যে এলাকায় মাছ ধরার অপরাধে নৌকা সহ ২ জেলে আটক করেছে বন বিভাগ। জানা গেছে গতকাল শনিবার ভোর ৫ টার দিকে নীলকোমল টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে অভায়ারন্যে এলাকায় মাছ ধরার অপরাধে জাল, নৌকা অন্যান্য সরঞ্জাম সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন আঃ আলিম সানা (২১) ও আবু সাঈদ গাজী (২৬)। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষ (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, প্রবেশ নিষিদ্ধ এলকায় বন বিভাগের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বন আইনের মামলা হয়েছে।
খুলনা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে খুলনা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কেক কাটেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর প্রজন্মলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ ও পরিচালনা করেন জেলা সংগঠনের সদস্য সচিব মোঃ মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম সুজন। আরও উপস্থিত ছিলেন ২৮নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেখা, শিউলি বিশ্বাস, ইসমাইল হোসেন, শামীম হোসেন, সনজিৎ শানু, সেখ আসাদ, সবুজ, জলিল, লিটন, বাদশা, শহিদুল, আলামিন, মিজানুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ।
শরণখোলায় ৪ গরু চুরি পাথরঘাটা থেকে উদ্ধার
শরণখোলায় (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় গরু চুরির ঘটনায় বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মানিকখালী বাজার থেকে এক চোর আটক সহ ৪ গরু উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে। মিজানুর রহমান মাতুব্বর জানা যায়, গতকাল (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সোনাতলা গ্রামের মৃত মোশাররফ মাতবরের প্রতিবন্ধী পুত্র রুবেল মাতুব্বর (২২)’র ২টি বাছুর সহ ২টি গাভী গরু চুরি যায়। ভোরে গোয়ালঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে রুবেল চিৎকার শুরু করলে তার চাচা ও ভাইয়ের এগিয়ে এসে। পরবর্তীতে গরুর খোঁজে চাচা মাহববুব মাতবর ও নান্না মাতবর পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার মানিকখালী বাজারে যায়। এসময় তাহারা গরু ৪টি সনাক্ত করে এবং গরুর সাথে ইউনুচ (৪৫) নামের এক চোরকে আটক করে স্থানীয়দের মাধ্যমে পুলিশে সোর্পদ করলে অন্যরা পালিয়ে যায়। ইউনুচ পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের বাসিন্দা মোতালেবের ছেলে। এ ব্যাপারে খালিদ মাতুব্বর বাদী হয়ে শরণখোলা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাহ আল সাইদ জানান, স্থানীয়দের সহযোগিতায় একজন চোরসহ গরু আটক করা হয়েছে। চোরসহ গরু শরণখোলায় আনার জন্য পুলিশ প্রেরণ করা হচ্ছে।
কেসিসি’র উন্নয়নমূলক সকল কাজ সিডিউল অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি’র উন্নয়নমূলক সকল কাজ সিডিউল অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। শনিবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র প্রকৌশলীদের সাথে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তৃতাকালে তিনি এ নিদের্শনা প্রদান করেন। উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন সকল প্রকার উন্নয়ন কাজ বন্ধ থাকে। এ ঘাটতি পূরণে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে সিটি মেয়র এ সভা আহবান করেন। উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সিটি মেয়র আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে যে সকল উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হয় গুণগত মান বজায় রেখে তা দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ প্রদান করেছেন। এ অর্থ কাজে লাগিয়ে খুলনাকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
কেসিসি’র প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মো: লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন, শেখ মো: মাসুদ করিমসহ উপসহকারী প্রকৌশলীগণ সভায় উপস্থিত ছিলেন।
বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকল চালুর দাবীতে শিল্পাঞ্চল এলাকাসমূহে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত
খবর বিজ্ঞপ্তি
বন্ধ ঘোষিত পাটকলসমূহ রাষ্ট্রায়ত্ব খাতে রেখেই আধুনিকায়ন করে চালু করার দাবীতে খুলনা’র শিল্পাঞ্চল এলাকাগুলোতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে মানববন্ধনের কর্মসূচি পালন করতে পার্টি কর্মী সমাবেশে সিদ্ধান্ত হয়। গতকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫:৩০টায় খালিশপুর প্লাটিনাম এমúøইজ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মী সমাবেশে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওয়ার্কার্স পার্টি, মহানগর নেতা কমরেড মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং পার্টি সভ্য নাজমুল হোসেন বাবুর সঞ্চালনায় এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-ইল ইসলাম ও সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান। কর্মী সমাবেশে বক্তব্য রাখেনÑশ্রমিকনেতা ওমর ফারুখ, আঃ হান্নান খান, জসিম গাজী, সামসুর রহমান, আব্দুর রব, মোঃ ফোরকান আলী, মোঃ জলিল, ইউসুফ আলী, অশোক বাওয়ালী, সুজিত কুমার, নারী নেত্রী লাকী বেগম, খাদিজা বেগম, সুফিয়া বেগম, যুবনেতা খায়রুল বাশার, নওশের শহিদ, ছাত্র নেতা সাইফুল ইসলাম সাদ্দাম, আল আমিন গাজী প্রমুখ।
সম্পদ সৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের গুরুত্ব অপরিসীম-সিটি মেয়র
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে খুলনার মহেশ^রপাশা সিএসডি চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সম্পদ সৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের গুরুত্ব অপরিসীম। মুজিববর্ষে সরকার দেশে এক কোটি গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন। দেশে জনসংখ্যার তুলনায় বনজ সম্পদ ও বনভূমি অপ্রতুল। এ কারণে পতিত জমিতে বৃক্ষরোপণের মাধ্যমে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সঠিকভাবে এর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতে হবে। মেয়র মুজিববর্ষে সকলকে কমপক্ষে তিনটি করে গাছের চারা রোপণের আহবান জানান।
এসময় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহেশ^পাশা সিএসডি’র ব্যবস্থাপক মোঃ মকলেচ আল আমিন, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, খানজাহান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুল, মহেশ^পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান (ফিরোজ), সাধারণ সম্পাদক এসএম শাহ আলম, প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মুজিববর্ষ উপলক্ষে শিরোমণি পুলিশ টেনিং সেন্টার চত্ত্বরে এবং বাংলাদেশ ক্যাবলস শিল্প লিমিটেড চত্ত্বরে গাছের চারা রোপণ করেন। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মেয়র শিরোমণি চক্ষু হাসপাতালে বোর্ড সভায় যোগদান করেন।
পাইকগাছায় হামলা মারপিট সহ ১১ জিডির হোতাকে আটক করেছে পুলিশ: তাদেরকে ছাড়াতে একটি প্রভাবশালী মহলের দৌড়ঝাপ শুরু
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় হামলা মারপিট সহ ১১ জজিডির হোতা আলতাফ, খানজু ও আজিজুলকে আটক করেছে পুলিশ। তাদেরকে ছাড়াতে একটি প্রভাবশালী মহলের দৌড়ঝাপ।
জানাগেছে, পাইকগাছায় লস্কর গ্রামের ১১ জিডির হোতা আলতাফ গাজী, আজিজুল ও তার সহযোগী খানজাহান আলী গাজী ওরফে খানজুকে পুলিশ আটক করেছে। এলাকা বাসী জানিয়েছে ঘের দখল জায়গা জমি দখল, হামলা ও মারপিটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সর্বশেষ লস্কর গ্রামের শাহামত গাজীর ছেলে মোহর আলীকে মারপিট ও গাছপালা কাটার ঘটনায় থানায় ১২ সেপ্টেম্বর আলতাপ ও খানজাহান বিরুদ্ধে ৫৬২নং জিডির হলে পুলিশ শনিবার সকালে এ দুজনকে আটক করে। ইতিপূর্বে এদের বিরুদ্ধে লস্করের শিক্ষক রমাকান্ত মন্ডল, জাফর সানা, সুকুমার মন্ডল, মোক্তার গোলদার, বাঁকা গ্রামের রাজমিস্ত্রী শহিদুল মোড়ল সহ একাধিক ব্যক্তি আলতাফ ও খানজাহান বিরুদ্ধে একাধিক অভিযোগ সহ থানায় ১১জিডি করে। এলাকার একাধিক ব্যক্তি আরো জানান, লস্করে ২৮ আগষ্ট সকালে মুক্তার গোলদারের বাড়িতে হামলা চালিয়ে রাজমিস্ত্রী শহিদুল, তার ছেলে সোহান ও হাফিজুর মোড়কে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় লস্কর ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ হয়। যার প্রেক্ষিতে শুক্রবার বিকেলে চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন শালিসী সভা আহবান করলে গ্রামের শত শত মানুষ উপস্থিত হলেও আলতাফ গংরা এ সভাকে চ্যালঞ্জ করে হাজির না হওয়ায় এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠলে প্রশাসন পর্যন্ত গড়ায়। এবিষয়ে ওসি মোঃ এজাজ শফি জানান, লস্করের শান্তিশৃংখলা বজায় রাখার স্বার্থে তাদের অপরাধ নিবারণ কল্পে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে ১৫১ ধারায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।
বলেশ্বর নদে মাছ ধরতে গিয়ে সংঘর্ষে তিন জেলে আহত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বলেশ্বর নদে মাছ ধরা নিয়ে দু’ দল জেলের মধ্যে সংঘর্ষে তিন জেলে আহত হয়েছেন। শুক্রবার বিকেলে পূর্ব সুন্দরবনের বগী স্টেশনের ডুমুরিয়া টহল ফাঁড়ি সংলগ্ন নদে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার জেলেদের সাথে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জেলেদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত তিন জনকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জেলেরা হলেন, শরণখোলা উপজেলার বগী গ্রামের রফেজ জমাদ্দারের ছেলে কামাল জমাদ্দার (৪৫), মৃত কাদের মল্লিকের ছেলে ছরোয়ার মল্লিক (৪০) ও মৃত লতিফ খলিফার ছেলে কালাম খলিফা (৩০)। আহত জেলেরা জানান, এদিন দুপুরে তারা বলেশ্বর নদে ইলিশের জাল ফেলে নৌকায় অবস্থান করছিলেন। একই সময় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের জেলে আ. হাই গাজীর ছেলে সুমন গাজী, মৃত হানিফ গাজী ছেলে ছগির গাজী, মৃত সিরাজ গাজী ছেলে রাসেল গাজী ও মৃত হাসেম গাজী ছেলে সাহাদাৎ গাজী একই এলাকায় জাল ফেলেন। নদীর ¯্রােতে জালের ওপর জাল উঠে যাওয়ায় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে পিটিয়ে ও কুপিয়ে তাদের তিনজনকে আহত করেন। এ সময় প্রায় ২০হাজার টাকা মূল্যের জাল কেটে নিয়ে যায় হামলাকারীরা। এঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন আহত জেলেরা।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, জেলেদের মারধরের বিষয়টি শুনেছেন। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, এব্যাপারে প্রতিপক্ষ জেলেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ জখম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পূর্ব শত্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় রাধিকা সরদার (২৫) নামের এক গৃহবধু রক্তাক্ত জখম হয়েছে। গত শুক্রবার সকালে ্উপজেলার আটলিয়া ইউনিয়নের নিচুখালী নামক পল্লীতে এ ঘটনা ঘটে। আহতকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত’র পরিবার সূত্রে জানা যায়,উপজেলার নিচুখালী এলাকায় দিনমজুর নীলকোমল সরদারের সাথে এখলাস সরদারের পূর্ব শত্রুতা চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে একই এলাকার প্রতিপক্ষ এখলাস,সুকুমার সহ ৪/৫ জন দা,লাঠিসোটা নিয়ে নীলকোমলের বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ রাধিকা রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তÍতি চলছিল।.
ডুমুরিয়া উপজেলা বিএনপির নিন্দা
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এস, এম শফিকুল আলম মনার ফেসবুক ফেক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও কুরুচিপূর্ণ পোষ্ট করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরা হলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ,১ম যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,শেখ শাহিনুর রহমান,হাবিবুর রহমান হবি,মোল্যা কবির হোসেন,অরুন কুমার গোলদার,মশিউর রহমান লিটন, মোল্যা মশিউর রহমান,শেখ ফরাদ হোসেন, আমিনুর রহমান মোড়ল, জহুরুল ইসলাম আকুঞ্জি, মাষ্টার আমিরুল ইসলাম, শেখ আতিয়ার রহমান, মোঃ জহুরুল হক, শহিদুল ইসলাম মোড়ল, আহম্মদ আলী ফকির, আব্দুস সালাম মহলদার, সরদার মোজাফ্ফার হোসেন, শাহানুর ইসলাম শাহিন, শেখ আব্দুস সালাম, মোঃ শাহাদাত হোসেন হালদার, এফ এম গোলাম সরোয়ার, এস এম রবিউল ইসলাম বাবলু, ইকরামুল হোসেন, হেমায়েত রশিদ খান, আব্দুর রব আকুঞ্জী, অধ্যাপক জি,এম আমানউল্লাহ, খান শফিকুল ইসলাম, গাজী মোনায়েম, অধ্যাপক হুমায়ুক কবীর স্বপন, সরদার দৌলত হোসেন, শেখ আব্দুল গফ্ফার, আবুল কাশেম মোল্যা, শেখ শফিকুল ইসলাম, আজমল হুদা মিঠু, সরদার আব্দুস সালাম, জি এম শাহেদুজ্জামান বাবু,সরদার শহিদুজ্জামান শহিদ, ডাঃ অংশুপতি বৈরাগী, স্বপন তালুকদার, শেখ আব্দুল মান্নান, নিত্যানন্দ মন্ডল, খান জিয়াউর রহমান জীবন, শেখ মাহাবুবুর রহমান, মাষ্টার আইয়ুব আহম্মেদ, শেখ দেলোয়ার হোসেন, মওলানা আব্দুস সালাম আল-আজাদ, মাষ্টার সেলিম হালদার, খান আবুল কালাম আজাদ, পারভেজ গাজী, আরজিনা বেগম, জাহানারা ইসলাম, রোজিনা বেগম, তাজনুর রহমান খান, কৃষ্ণপদ বিশ্বাস, মোল্যা আবরার হোসেন সৈকত, নাসিম কাদের, আতাউর রহমান, মোঃ সায়েদ।
ডুমুরিয়ায় বিষপানে গৃহবধূ’র আত্মহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পারিবারিক কলহের জের ধরে সুরাইয়া বেগম (৩০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সকালে উপজেলার আরাজি সাজিয়াড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়,উপজেলার আরাজি সাজিয়াড়া এলাকায় আঃ হামিদ শেখের দ্বিতীয় স্ত্রী এক সন্তানের জননী সুরাইয়া বেগম সকলের অজান্তে বিষপান করে।এরপর পরিবারের লোকজন টের পেয়ে তাকে ডুমুরিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় থানায় এশটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খুলনা জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে অভিযোগ করে বলেন, গত বুধবার জনৈক মিরাজুর রহমানের একটি ফেসবুক আইডি থেকে খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড.শফিকুল আলম মনার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, কল্পনাপ্রসূত ও কুরুচিপূর্ণ বক্তব্য পোষ্ট করা হয়। যা শিষ্টাচার ও নীতি-নৈতিকতা পরিপন্থী। নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের কুরুচিপূর্ণ, অসত্য পোষ্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন কমিটির আহবায়ক ও সাবেক এমপি ডাঃ গাজী আঃ হক, যুগ্ন আহবায়ক যথাক্রমে মোঃ সেলিম সরদার, শেখ আবুল বাশার, ওয়াহিদুজ্জামান নান্না, আলহাজ্ব হারুন অর রশিদ, মনির হাসান টিটো, শেখ আঃ সালাম, আনোয়ার হোসেন বাবু, শেখ লুৎফর রহমান প্রমুখ।
আল্লামা শফীর মৃত্যুতে শোক ও মৎস্য মন্ত্রীর মায়ের সুস্থ্যতা কামনা
খবর বিজ্ঞপ্তি
হেফাজতে ইসলামীর আমির আল্লামা আহমদ শফী গতকাল সন্ধ্যায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুতে আওয়ামী মৎস্যজীবী লীগ গভীরভাবে শোকাহত। আল্লামা শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ। শোক সন্তপ্ত পরিবারের প্রতিও তাঁরা গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে দেশ একজন জ্ঞানী আলেম হারালো। তার এ পূর্ণতা কখনোই পূরণ হবার নয়। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এ দোয়া করি মহান রব্বুল আলামীনের দরবারে।
অপর এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ মৎস্য মন্ত্রী স ম রেজাউল করিমের মাতা মাজেদা বেগম (৮৫) গত শুক্রবার রাতে ব্রেইন স্ট্রোক করে খুলনা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থ্যতা কামনা করেছে জেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন), জ্যেষ্ঠ সহ-সভাপতি তপক ম-ল (তপু), সহসভাপতি মো. বাহাদুর শেখ, ড. বায়েজিদ মোড়ল, শেখ তুহিনুল ইসলাম, কাজী তারিক আহমদ, বুদ্ধদেব হালদার জুয়েল, বিকাশ চন্দ্র বিশ্বাস, রাশিদুল হাসান রাজা, মো. রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক শেখ সরোয়ার হোসেন, অর্থ সম্পাদক শেখ শাকিল হোসেন, দপ্তর সম্পাদক এসএম হাফিজুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুদা, গোবিন্দ রায়, মো. মুরাদ হোসেন, শেখ ইফতেখার হাসান বাপ্পি, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক জুলফাত উল্লাহ আগা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হাসান শিপার, শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মো. তারেক বিশ্বাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম আছাদুজ্জামান, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুহাম্মাদ হাসান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গাজী রকিব উদ্দীন সোহাগ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রবীন্দ্রনাথ বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ জলিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সমিত দেব রায়, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক মোদাচ্ছের আলী মাস্টার, মহিলা বিষয় সম্পাদীকা বুলু রাণী ম-ল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তপন কুমার পাল, উপদপ্তর সম্পাদক শেখ ওবায়দুর রহমান, উপযুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী টিপু, উপমহিলা বিষয়ক সম্পাদীকা সঞ্চিতা রায়, কামরুল হাসান চাঁন, শাহারিয়ার খোকন, সাগর কুমার নাগ, সিরাজুল ইসলাম বেপারী, রিফাতুল জান্নাত, পূর্ণিমা ম-ল প্রমূখ।
খুলনা বিভাগে করোনাভাইরাস: নতুন শনাক্ত ৭৮, বেড়েছে সুস্থতার হার
স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগে প্রথম করোনা শনাক্ত হয়েছিল চুয়াডাঙ্গায় শুক্রবার থেকে ঠিক ছয় মাস আগে ১৯ মার্চ। আজ শনিবার পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার সংখ্যা ২১ হাজার ১৯৯ এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৬১২ জন। বিভাগে চলতি সেপ্টেম্বর মাসে করোনাভাইরাসের সংক্রমণের হার কমেছে, বেড়েছে সুস্থতার হার। চলতি মাসের প্রথম ১৯ দিনে গড়ে প্রতিদিন ১১৮ জন রোগী শনাক্ত হয়েছেন। বিপরীতে একই সময়ে প্রতিদিন গড়ে ১৯৩ জনের বেশি করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন। গত আগস্ট মাসে বিভাগে গড়ে প্রতিদিন প্রায় ২৩০ জন করোনায় সংক্রমিত এবং গড়ে ২২০ জন সুস্থ হয়েছিলেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৯ মার্চ। ৮৫তম দিনে সংখ্যাটা হাজারে পৌঁছায়। ৩ জুলাই ১০৭তম দিনে এসে বিভাগে রোগীর সংখ্যা ৫ হাজার অতিক্রম করে। ২৩ জুলাই ১২৭তম দিনে রোগী ১০ হাজার এবং ১২ আগস্ট ১২৭তম দিনে কোভিড রোগী ১৫ হাজার ছাড়ায়। ৭ সেপ্টেম্বর ১৭৩তম দিনে শনাক্তের সংখ্যা ২০ হাজার এবং ১৭ সেপ্টেম্বর ১৮৩তম দিনে রোগীর সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে যায়।
এদিকে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭ জন সুস্থ হয়েছেন। এই সময়ের মধ্যে নতুন করে ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে এ ভাইরাসে সংক্রমিত হয়ে ঝিনাইদহের একজন মারা গেছেন। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে চুয়াডাঙ্গায় ৩ জন, যশোরে ২০, ঝিনাইদহে ৬, খুলনায় ৩০, কুষ্টিয়ায় ১৫, মাগুরায় ১, মেহেরপুরে ২ ও সাতক্ষীরায় ১ জন রয়েছেন। এ সময় বাগেরহাট ও নড়াইলে কোনো রোগী শনাক্ত হননি।
বিভাগে মারা যাওয়া করোনা রোগীদের মধ্যে খুলনায় ৯৩ জন, কুষ্টিয়ায় ৬৫, যশোরে ৪৪, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ৩২ জন করে, সাতক্ষীরায় ৩০, বাগেরহাটে ২২, নড়াইলে ২০, মেহেরপুরে ১৫ এবং মাগুরায় ১৩ জন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, বিভাগে এ পর্যন্ত খুলনা জেলায় সর্বোচ্চ ৬ হাজার ২২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া যশোরে ৩ হাজার ৭৪৪ জন, কুষ্টিয়ায় ৩ হাজার ১৪৯, ঝিনাইদহে ১ হাজার ৮৫৭, চুয়াডাঙ্গায় ১ হাজার ৩৮৮, নড়াইলে ১ হাজার ২৯১, সাতক্ষীরায় ১ হাজার ৯১, বাগেরহাটে ৯৭৩, মাগুরায় ৮৮৫ ও মেহেরপুরে ৫৯৩ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা বলেন, এ বিভাগে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ শতাংশের একটু বেশি। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।
নগরীর বিএনপির কল সেন্টারে করোনায় মৃত্যুবরণকারীদের দাফনের টিমকে পিপিই ও ফেস সিট প্রদান
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতুবরণকারীদের দাফন কাজে গঠিত টিমকে পিপিই ও ফেস সিট প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় নগরীর ৫৭, রূপসা স্ট্যান্ড রোডস্থ খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠিত ‘কল সেন্টারে’ পিপিই ও ফেস সিট প্রদান করেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। মঞ্জু বলেন, কোভিড-১৯ এ প্রতিদিন মৃত্যুর সংখ্যা ৩০ জনের কোটায় আছে, তেমনি আক্রান্ত সংখ্যাও কম নয়। খুলনা মহানগর বিএনপির কল সেন্টার শুধু আক্রান্ত ব্যক্তিদের সেবা দিচ্ছে না, তার পাশাপাশি মৃত্যু ব্যাক্তিদের দাফন-কাফন কাজে নিয়োজিত গঠিত টিমকে সুরক্ষার জন্য পিপিই প্রদান করেছে। এই দুর্যোগময় মুহুর্তে যারা এ কাজে দায়িত্ব পালন করছে তাদের ধন্যবাদ জানান তিনি। দলের সকল নেতা কর্মিদের সুরক্ষিত থেকে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করারও আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, রেহেনা ঈশা, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, বদরুল আনাম খান, সিরাজুল ইসলাম লিটন, আবু তালেব, কাওসারী জাহান মঞ্জু, আলমগীর হোসেন প্রমুখ।
বানৌজা মংলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন
খবর বিজ্ঞপ্তি
খুলনা, ১৯ সেপ্টে¤¦র ২০২০ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বানৌজা মংলার ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ‘সোনালী দিনগুলো’ শিরোনামে বিশেষ প্রামাণ্যচিত্র এবং জাতির জনকের সাড়ে তিন বছর শাসনামলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড, বৈদেশিক চুক্তি, সামরিক বাহিনী গঠন, মিলিটারি একাডেমি উদ্বোধন, শিল্পকারখানা স্থাপন, দেশ গঠনে সকল নাগরিককে উদ্বুদ্ধকরণ বিষয়ক বঙ্গবন্ধুর দিকনির্দেশনামূলক ভাষণ প্রদর্শন করা হয়। এ সময় ঘাঁটির সকল কর্মকর্তা এবং নাবিকবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে নৌবাহিনী জাহাজ আবু উবাইদ্াহ এর ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর জীবনী ও কর্ম সম্পর্কে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে জাহাজের সকল কর্মকর্তা ও নাবিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় সাতক্ষীরায় মতবিনিময় সভা
সাতক্ষীরা প্রতিনিধি
শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় পাচার প্রতিরোধ কমিটির কর্ম পরিধির সুযোগ ও চ্যালেঞ্জ বিষয়ে সাতক্ষীরা জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইনসিডিন বাংলাদেশের আয়োজনে শনিবার বেলা ১১ টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মাহফুজা রুবি।
ইনসিডিন বংলাদেশের প্রতিনিধি সাকিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসালামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামান, জেলা জনশক্তি জরিপ অফিসার আব্দুল মজিদ, নির্যাতিত নারীদের পক্ষের আইনজীবি আসাদুজ্জামান দিলু, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি প্রমুখ।
বক্তারা বলেন, শিশু পাচার প্রতিরোধে সরকারের দপ্তর সমুহের কাজের সমন্বয়, মামলার দ্রুত নিষ্পত্তি এবং মামলার ভিকটিম ও স্বাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সাথে বক্তারা সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকাকে বিশেষ জোন হিসেবে ঘোষনার দাবী জানান।
কয়রায় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামী আন্দোলন খুলনার ত্রান ও নগদ অর্থ প্রদান
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে খুলনার কয়রার উত্তর বেদকাশী দিঘির পাড়, কয়রা সদর ও মহারাজপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্দোগে আম্পানের ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি কেন্দ্রীয় শূরা সদস্য মুফতী আমানুল্লাহ, জেলা সভাপতি কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মাওঃ আব্দুল্লাহ ইমরান, নগর সেক্রেটারী কেন্দ্রীয় শূরা সদস্য শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ আসাদুল্লাহ আল গালিব, নগর সহ দপ্তর মুহাম্মদ সাইফুল ইসলাম, সংখ্যালঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সাধারণ সম্পাদক গাজী মুরাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন নগর সাধারণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ, ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা থানার জয়েন্ট সেক্রেটারী মোঃ নুরুজ্জামান বাবুল, ইসলামী আন্দোলন কয়রা উপজেলা সভাপতি মাওঃ নুরুজ্জামান, সেক্রেটারী মাওঃ শিহাব উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ জিয়াউল হক, মোঃ মোতালেব হোসেন, মোঃ সালমান ফারসী, আলহাজ্ব রুহুল কুদ্দুস, মোঃ ফেরদৌস হোসেন, আলহাজ্ব আব্দুল কুদ্দুস, আব্দুর সাত্তার খোকন প্রমুখ নেতৃবৃন্দ।
বটিয়াঘাটা বিএনপির নিন্দা
বটিয়াঘাটা প্রতিনিধি
গত ইং ১৬ সেপ্টেম্বর গরৎধুঁৎ জধযসধহ নামক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা সম্পর্কে সভ্যতা ও শিষ্টাচার বহির্ভূত, কাল্পনিক, ভিত্তিহীন, অসত্য ও কুরুচিপূর্ণ পোস্ট করা লেখনীতে ক্ষুব্ধ ও বিষ্মিত হওয়ার পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতিদাতারা হলেন উপজেলা বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম খান জনি, যুগ্ম-আহবায়ক যথাক্রমে খন্দকার ফারুক হোসেন, মোঃ রাজ আহম্মদ, মোঃ শামীম গোলদার, মোঃ সাইফুর রহমান, মোঃ কামরুল ইসলাম ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাহেবের কবরখানা পূজা কমিটিতে মানিক শীল সভাপতি ও রবিন দাস সাধারণ সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
সাহেবের কবরখানা সার্ব্বজনীন পূজা কমিটির বার্ষিক সাধারণ সভা গতকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় বি কে স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বরুণ দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবি দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু। মূল্যবান বক্তব্য রাখেনÑমহানগর পূজার কমিটির কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, মহিলা কাউন্সিলর কনিকা সাহা, সদর থানা সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার। এছাড়া বক্তব্য রাখেনÑমানিক শীল, উজ্জ্বল ব্যানার্জী, বিষ্ণু ঘোষ, বাবু শীল, ভবেশ সাহা, শিপ্্রা ঘোষ, পরি দত্ত, বিদ্যুৎ দত্ত, শংকর সাহা, মহাদেব সাহা, সমীর দে, মদন দাস, বাপ্পী রায়, নীলকান্ত ঘোষ, বিপ্লব দে, সজল দাস, সুনীল দাস, পাপ্পু সরকার, অলোক দে, উত্তম দে, দেবব্রত সরকার, জয় দে, অমিত সাহানী, কাজল সাহা, অনিন্দ্য সাহা, স্গর দে, প্রদীপ দে, মদন দে, সেতু সাহা, বিপ্র সাহা, সুমিত সাহা, রাজু সাহা, শুভ দে, অয়ন সাহা, শৈশব চক্রবর্ত্তী, সোহাগ সানা প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে ৭ জন সাবজেক্ট কমিটির আলোচনা সাপেক্ষে আগামী ১ বছরের জন্য মানিক শীল সভাপতি, মহাদেব সাহা সিনিয়র সহ-সভাপতি, রবিন দাস সাধারণ সম্পাদক, অমিত সাহানীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
ইমারত নির্মাণ আইন ভঙ্গকারী সওজ প্রকৌশলীর আয়ের উৎস নিয়ে প্রশ্ন
স্টাফ রিপোর্টার
ইমারত নির্মাণ আইন ভঙ্গ করে খুলনা আটরা শিল্পাঞ্চলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র অনুমতি ছাড়াই পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের এক সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে। মো: জিয়াউদ্দিন নামে ওই প্রকৌশলী বর্তমানে সাতক্ষীরায় কর্মরত। বিষয়টি কেডিএ’র গোচরিভূত হওয়ার পর নির্মাণ কাজ বন্ধ করতে নির্দেশ এবং শোকজ করা হয়েছে তাকে।
কেডিএ’র সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর ২০২০ কেডিএ পরিদর্শক মোঃ মাহাবুবুর রহমান সরেজমিন পরিদর্শনে যেয়ে খুলনার আটরা শিল্প এলাকায় ওই অননুমোদিত নির্মাণ কাজের বাস্তব চিত্র দেখেন। তারই আলোকে গত ৯ সেপ্টেম্বর ২০২০ কেডিএ’র অথরাইজড অফিসার স্বাক্ষরিত পত্রে প্রকৌশলী মো: জিয়াউদ্দিনকে শোকজ করা হয়। উক্ত পত্রে উল্লেখ করা হয়, আপনি ১৯৫২ সালের ইমারত নির্মাণ বিধিবদ্ধ আইনের সংশ্লিষ্ট ধারা খেলাপ করে খুলনা জেলার খানজাহান আলী থানার অন্তর্গত গিলাতলা মৌজাধীন ভূমিতে অথরাইজড অফিসারের বিনা অনুমতিতে ৯০০ বর্গফুট পরিমাপের আরসিসি কলাম বিশিষ্ট নির্মাণ কাজ করছেন- যা উক্ত বিধিবদ্ধ আইনের ধারা মতে দন্ডÍনীয় অপরাধ।
কেডিএ’র পত্রে উপরোক্ত অননুমোদিত নির্মাণ কাজ বন্ধ রাখতে মো: জিয়াউদ্দিনকে নির্দেশ দেয়া হয়েছে এবং নির্মিত অননুমোদিত কাজ ভেঙ্গে ফেলার আদেশ কেন দেয়া হবে না, তা আগামী ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে যথাযথ কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও উল্লেখ করা আছে চিঠিতে। এর আগে নগরীর আটরা শিল্পাঞ্চলে শরীফা প্রিন্টার্স এন্ড প্যাকেজার্স প্রাইভেট লিমিডেট নামের কারখানার বাউন্ডারি ঘেঁষে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী জিয়াউদ্দিনের পৈত্রিক জমিতে আবাসিক ভবনের অনুমোদনের বাইরে ঝুল-বারান্দা নির্মাণের বিষয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইউনিয়ন ভূমি কর্মকর্তা এমএম মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টিম সরেজমিন পরিদর্শনে যান। পরিদর্শনকালে অভিযোগের সত্যতা পেয়ে তিনি উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করেন।
উক্ত প্রতিবেদনে ইউনিয়ন ভূমি কর্মকর্তা লিখেছেন, স্থানীয় বাসিন্দা মৃত আফতাব উদ্দিন মোড়লের ছেলে জিয়াউদ্দিন মোড়ল গং তিনতলা বাড়ীটি ৩৩ হাজার ভোল্ট বিদ্যুৎ লাইন সংলগ্ন। যেকোন সময়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। উক্ত জিয়াউদ্দিন কোন নিয়মকানুন না মেনে ঝুঁকিপূর্ণভাবে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তার সংলগ্ন গৃহাদি নির্মাণ করেছেন। এ বিষয়ে অভিযুক্ত জিয়াউদ্দিনের নিকট ঝুঁকিপূর্ণ নির্মাণের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কোন প্রকার তথ্য দিতে অস্বীকার করেন।
অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজের ব্যাপারে কেডিএ এবং স্থানীয় ভূমি অফিসের সরেজমিন প্রতিবেদনে সত্যতা মিললেও সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো: জিয়াউদ্দিন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এর আগে একই বিষয়ে তাকে ফোন করলে তিনি অভিযোগের মূল বিষয়টি এড়িয়ে যান সাংবাদিকের কাছে।
এ ব্যাপারে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার আওতাধীন ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিসমত আলী বিস্ময় প্রকাশ করে বলেন, একজন সহকারী প্রকৌশলী হিসেবে কত টাকা বেতন পান তিনি ? এত বড় স্থাপনা নির্মাণে তার আয়ের উৎস বৈধ কি না তা খতিয়ে দেখা দরকার। তাছাড়া সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী হিসেবে মো: জিয়াউদ্দিন সড়ক-মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে যেখানে ভূমিকা রাখেন, সেখানে তিনিই ইমারত নির্মাণ আইন ভঙ্গ করে খুলনা আটরা শিল্পাঞ্চলে কেডিএ’র অনুমতি ছাড়াই পাকা ও ঝুঁকিপূর্ণ স্থাপনা নির্মাণ করতে পারেন না। এটা শুধু নৈতিকতা বিরোধী নয়, বড় ধরণের অপরাধও। এজন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানান এই আওয়ামী লীগ নেতা।
এ ব্যাপারে কেডিএ’র অথরাইজড অফিসার মোঃ মুজিবর রহমান বলেন, অননুমোদিত নির্মাণ কাজের জন্য ভবন মালিককে শোকজ করা হয়েছে। তিনি স্বশরীরে এসে বা লিখিতভাবে ঘটনার ব্যাখ্যা দিবেন। ব্যাখ্যা সন্তোষজনক না হলে কেডিএ আইনানুগ ব্যবস্থা নেবে।
মোংলা বন্দরে করোনা আক্রান্ত হয়ে এক কর্মচারীর মৃত্যু ও শীর্ষ কয়েকজন কর্মকর্তা আক্রান্তের পর ১১ সিদ্ধান্ত বাস্তবায়নের আদেশ জারি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
করোনা আক্রান্ত হয়ে মোংলা বন্দরের এক কর্মচারী মৃত্যু ও বর্তমানে বন্দরের শীর্ষ কয়েকজন কর্মকর্তাসহ অনেকে অসুস্থ হওয়ার পর সকল কার্যক্রম স্বাভাবিক রাখতে করণীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন মো: গিয়াস উদ্দিন বুধবার এ ১১টি সিদ্ধান্ত কার্যকরের আদেশ জারি করেছেন। আদেশের প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে নিরাপত্তা, ট্রাফিক, হারবার, মেডিকেল এবং যান্ত্রিক ও তড়িৎ বিভাগের কাজের পরিধি অনুযায়ী নুন্যতম লোকবল দিয়ে কাজ পরিচালনার ব্যবস্থা করতে হবে। এছাড়া অন্যান্য বিভাগের কাজ কর্ম পালাক্রমে ২৫% লোকবল দিয়ে সম্পন্ন করতে হবে। দ্বিতীয়ত বিভাগীয় প্রধান ডিউটি রোস্টার প্রস্তুত করে দাপ্তরিক কাজ পরিচালনা করবেন। তৃতীয়, আবশ্যিকভাবে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে মেরামত ওরক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের কাজ যথা সময়ে সম্পন্নের ব্যবস্থা নিতে হবে। চতুর্থ, বিভাগীয় প্রধানরা পেক্ষাপট বিবেচনা করে উত্থাপিত ও আহুত যে কোন বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। পঞ্চম, পরিচালন কার্যক্রম অব্যাহত রাখার জন্য গণপরিবহণের ব্যবহার পরিহার করার জন্য প্রয়োজনে বন্দরে অবস্থিত ডরমেটরী/রেস্ট হাউস অস্থায়ীভাবে ব্যবহার করা যেতে পারে। ষষ্ঠ, বন্দরের বিভিন্ন অফিস, জেটি ও আবাসিক এলাকায় প্রবেশের সময় প্রবেশ মুখে স্থাপিত ডিজইনফেকটেন্ট ট্যানেল আবশ্যিকভাবে ব্যবহার করতে হবে। সপ্তম, আবাসিকের কর্মকর্তা/কর্মচারীদের বাসার বর্জ্য বাসভবনের নিচে স্থাপিত ড্রামে রাখতে হবে। সেগুলো নেয়ার জন্য কেউই ভবনে উঠতে পারবে না। অষ্টম, কর্তৃপক্ষের ব্যবহৃত গাড়ীগুলো প্রতিনিয়ত জীবাণুমুক্ত রাখতে হবে। নবম, আবাসিক এলাকায় বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে। দশম, অফিসসমূহ স্প্রে করে জীবাণুমুক্ত করতে হবে। সর্বশেষ একাদশ, কর্তৃপক্ষের সাথে আর্থিক লেনদেন সম্ভব হলে ক্যাশ/নগদের পরিবর্তে ব্যাংকের মাধ্যমে সম্পাদন করা যেতে পারে।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বন্দরের ট্রাফিক বিভাগের সহকারী তত্ত্বাবধায়ক আমির হোসেনের মৃত্যু হয়েছে।
এছাড়া বর্তমানে আক্রান্ত রয়েছেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ আলী, পরিচালক (প্রশাসন) গিয়াস উদ্দিন, হারবার মাষ্টার কমান্ডার ফখর উদ্দিন, সচিব ওহিউদ্দিন, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, সিভিল ও হাইড্রোলিক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাবেয়া রউফ, চেয়ারম্যানের একান্ত সচিব মাকরুজ্জামান মুন্সী ও তড়িৎ বিভাগের সহকারী প্রকৌশলী উম্মে কুলসুম।
ফকিরহাটে ক্যারিয়ার কোয়াপরিটিভ কাউন্সিলের অভিজ্ঞতা বিনিময়
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়নে বসবাসরত বিভিন্ন বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে সদ্য গঠিত সংগঠন ক্যারিয়ার কোয়াপরিটিভ কাউন্সিল এর উদ্যোগে মিলন মেলা ও অভিজ্ঞতা বিনিময় সভা শনিবার বিকাল ৪টায় পিলজংগ গণগ্রন্থগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষাবিদ সেখ আব্দুল মান্নান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট পল্লী বিদ্যৃৎ সমিতির সাবেক সভাপতি ও শিক্ষানুরাগী অসিত মুখ্যাজী মন্টু। ব্যাংক কর্মকর্তা কল্যান আশিষ দত্ত এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, খুমেক ইর্ন্টানী চিকিৎসক ডাঃ দীপ্ত কুমার দে, খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী রুপা রানী ঘোষ, বাঁধন মুখ্যার্জী, বিশ^জিৎ দাশ, ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সজিব কুমার পাল, নর্দান বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল আবেদীন ও বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী গোপাল দাশ সহ বিভিন্ন শিক্ষার্থী প্রমুখ। এসময় বিভিন্ন বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বাগেরহাটে টিআর-কাবিখা প্রকল্পে হরিলুট
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরনখোলায় কাজের বিনিময় খাদ্য সহ টাকা উন্নয়ন কর্মসুচী (টিআর- কাবিখা) প্রকল্প বাস্থবায়নের ক্ষেত্রে হরিলুটের ঘটনা ঘটেছে। উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দু-দফায় (টিআর-কাবিখার) একাধিক প্রকল্প বাস্থবায়ন করতে গিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার গ্রুপ নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি অর্থ হরিলুটের এক প্রকার প্রতিযোগীতা চালিয়েছেন। গৃহীত ওই প্রকল্প গুলোর কাজ ৩০শে জুন ২০২০ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও অনেক প্রকল্প এখনো চলমান। কোথাও আবার সামান্য কাজ করে প্রকল্প সমাপ্তের পাশাপাশি কিছু প্রকল্প কাগজে-কলমে সমাপ্ত দেখানো হয়েছে।
অনুসন্ধানে জানাগেছে, ২০১৯-২০অর্থ বছরে ১২০টি প্যাকেজে অনুকুলে (টিআর) প্রকল্পে ৭৩লাখ ৪৭হাজার ৫২২টাকা এবং ৩২টি প্যাকেজের আওতায় কাবিখা প্রকল্পের জন্য ৩শতাধিক মেট্রিকটন চাল বরাদ্দ দেয় ত্রান দুর্যোগ মন্ত্রনালয় ও অধিদপ্তর । উপজেলার চারটি ইউনয়নের ওই সকল প্রকল্প গুলো বাস্থবায়ন করতে গিয়ে কতিপয় অসাধু ঠিকাদার চক্র সংশ্লিষ্ট কর্তা-ব্যাক্তিদের যোগসাজশে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তার মাটি ভরাট, রাস্তা সংস্কার , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন সহ নানা প্রকল্পের অর্থ লুট-পাট করেছন। উপজেলা প্রকল্প বাস্থবায়ন বিভাগের তৎকালীন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের দ্বায়সারা তদারকির কারনে সরকারের লাখ লাখ টাকা সহ বরাদ্ধ কৃত চালের অধিকাংই লোপাট করা হয়েছে ।
সরেজমিনে দেখা গেছে, কাবিখা প্রকল্পে উপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ৯ মেট্রিকটন চাল বরাদ্ধ হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া বলেন,এ বিষয়ে আমার কিছুই জানা নেই। তবে , দেখেছি বিদ্যালয় সংলগ্ন খাল খননের কিছু মাটি স্থানীয় এক ব্যাক্তি ছিটিয়ে দিয়েছেন। অপরদিকে, চাল রায়েন্দা সিনিয়র মাদ্রাসার মাঠ ভরাটের জন্য ৮মেট্রিকটন চাল বরাদ্ধ হয়। কিন্তু মাঠে নাম মাত্র বালু দিয়ে এক প্রকার দ্বায় সেরেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। এছাড়া উত্তর সোনাতলা আনছার হাওলাদারের দোকান হতে গুচ্ছ গ্রামের পুকুর পর্যন্ত একটি রাস্তা সংস্কারর জন্য ১১মেট্রিক টন চাল বরাদ্ধ থাকলেও স্থানীয়রা জানান , অতিরিক্ত কাঁদা হতে মুক্তি পাওয়ার জন্য গ্রামবাসীদের নিকট থেকে কিছু চাঁদা তুলে রাস্তাটিতে সামান্য বালু ফেলে রাখা হয়েছে। অন্যদিকে, টিআর প্রকল্পে ৪০হাজার ৫৪৯ টাকায় রায়েন্দা ইউনিয়নের কদমতলা এলাকার জামাল গাজীর ঘর পর্যন্ত একটি রাস্তার দুই পাশে মাটি ভরাট এবং ৬০হাজার টাকায় ঝিলবুনিয়া এলাকার তোমেছ খানের বাড়ীর কালভার্ট হইতে হারুন খানের বাড়ীর পুকুর পর্যুন্ত রাস্তা ইটসলিংয়ের কথা থাকলেও স্থানীয় বাসিন্দা মোঃ জামাল গাজী ও মোঃ হারুন খান সহ ওই এলাকার কয়েক জন বলেন, সড়ক দুইটিতে চলতি বছরে এধরনের কোন কাজ হয়নি। তাছাড়া উপজেলা সদর রায়েন্দা বাজারের ভাসানী কিন্ডার গার্ডেনের অনুকুলে ২০হাজার টাকা বরাদ্ধ থাকলেও এ পর্যুন্ত আদৌ কোন টাকা পাননি বলে জানান, ওই স্কুলের শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন। অপরদিকে, ৬০হাজার ৫৩২ টাকায় ধানসাগর ইউনিয়নের ছুটুখার বাজার মসজিদের পার্শের একটি রাস্তা পাইলিংয়ের নাম মাত্র কাজ করে বাকী অর্থ হজম করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার । এমনকি একই ইউনিয়নের পহলান বাড়ী বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি (পিএসএফ) ৩০হাজারের অধিক টাকায় মেরামতের নির্দেশ থাকলেও নিদিষ্ট সময়ের পর ইতিমধ্যে তিন মাস অতিবাহিত হলেও ওই (পিএসএফটি) অকেজো অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে । তবে, ধানসাগরের ইউপি চেয়ারম্যান মোঃ মইনুল হোসেন টিপু বলেন, কোন ইউনিয়নে কি কাজ হয়েছে তা জানি না। আমার ইউনিয়নে আমি নিজে প্রকল্পের কাজ নিয়ম অনুসারেই করেছি। এছাড়া ছুটুখার বাজারের ওই প্রকল্পের সম্পুর্ন টাকা এখনো পাইনি। তাই কিছু কাজ বাকি থাকলেও তা করে দেওয়া হবে ।
নাম গোপন রাখার শর্তে, উপজেলা আওয়ামীলীগের এক নেতা বলেন, উপজেলা জুড়ে (টিআর-কাবিখার অধিকাংশ প্রকল্পেই হরিলুটের ঘটনা ঘটেছে। প্রকল্প গুলো তদারকি করা যাদের দ্বায়িত্ব ওই সকল কর্তা ব্যাক্তিরা উধাসীন থাকায় প্রকল্প বাস্থবায়নের ক্ষেত্রে হরিলুটের ঘটনা ঘটে। কর্ম ক্ষেত্রে তারা দ্বায়িত্ববান হলে সরকারের উন্নয়নের সু-ফল জনগন ভোগ করতে পারবেন। তাছাড়া র্দুনীতির লাগাম টানা সম্বভ নয় । প্রকল্পের নানা অনিয়মের বিষয়ে শরনখোলা উপজেলার তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রনজিত কুমার সরকার মুঠোফোনে বলেন, আমি এখন আর ওই উপজেলার দ্বায়িত্বে নেই। তবে, গৃহীত প্রকল্পের অধিকাংশ পরিদশর্ন করেছি। সংশ্লিষ্ট ঠিকাদাররা যতটুকু কাজ করেছেন আমি তাদেরকে ততটুকুর বিল দিয়েছি। এছাড়া কোন ঠিকাদার প্রকল্পের কাজ না করে থাকলে কিংম্বা অনিয়মের আশ্রয় নিলে সর্বপরি তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদ্বয় দেখবেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, কোন প্রকল্পের বিষয়ে অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে ।
কেসিসি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতির পিতার মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
নগরীর কদমতলাস্থ খুলনা সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৫৮২)’র সভাপতি মো. আব্দুর রহমান বেপারীর পিতা মো. শুকুর আলী বেপারীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হচ্ছেন সহ-সভাপতি মো. তৈয়ব আলী হাওলাদার, গাজী কালু , বাবুল মোল্লা, সাধারণ সম্পাদক মো. বারেক খান, মো. ফারুক ও আলম সরদারসহ নেতৃবৃন্দ। শুকুর আলী বেপারীর মৃত্যুর সংবাদ শুনে ২১নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জামান মিয়া স্বপন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমরানুল হক বাবু ও আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার বাস ভবনে ছুটে যান এবং শোকাহত পরিবারকে শান্তনা দেন। উল্লোখ্য, মো. শুকুর আলী বেপারী শুক্রবার সকালে রেলওয়ে ঘাটকলনীর বাসায় হৃদযন্ত্রে ক্রিয়া বন্দ হয়ে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৫বছর। তিনি স্ত্রী, ৩পুত্র ও ৩কন্যাসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার শেখপাড়া আস্তনা জামে মসজিদে তার আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাষ্টি বোর্ডের সভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাষ্টি বোর্ডের সভা গতকাল শনিবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। হাসপাতালের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে এবং হাসপাতালের ম্যানেজিং ট্রাষ্টি ও প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ মোঃ আব্দুর রবের সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন ট্রাষ্টি বোর্ডের ট্রেজারার ড. সৈয়দা লুৎফুন নাহার, ট্রাষ্টি সদস্য শেখ আকরাম হোসেন, মিসেস হালিমা ইসলাম, বি এম এ সালাম, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু। সভায় ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে ভিডিও কনফারেন্সে যোগদেন ট্রাষ্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, ট্রাষ্টি সদস্য প্রফেসর কাজী শহিদুল আলম, সৈয়দ হাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি। সভায় হাসপাতালের চিকিৎসার মানউন্নয়নে গুরুত্বপুর্ণ বিভিন্ন বিষয়ে উপস্থাপন এবং বিষয় গুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
যোগিপোল ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
যোগিপোল ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডবাসীর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় তেলিগাতী পাকার মাথায়(চাতালে) হাজার হাজার মানুষের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাজী সাদেক আলী বয়াতির সভাপতিত্বে এবং আ’লীগ নেতা দিপংকার হালদার ও খায়রুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। বক্তৃতা করেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সহ-সভাপতি আলহাজ্জ মোড়ল আনিছুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, থানা আ’লীগ নেতা শেখ আব্বাস উদ্দিন, দৌলতপুর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহফুজা শাহাবুদ্দিন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, ইউপি সদস্য শাহ মোঃ নুরুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, মহিলা মেম্বর ফিরোজা বেগম, হাফিজা বেগম, সাবেক মেম্বর সাবিনা ইয়াসমিন, ব্যাংকার শেখ জাহিদ ইকবাল. খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, হিন্দু বৈদ্র খ্রিষ্টান ঐক্য পরিষদের থানা সভাপতি দেবাশীষ মন্ডল উজ্জল, সাবেক ছাত্রলীগ নেতা আবু হেনা বাবলু, শেখ তরিকুল ইসলাম, ইয়াসিন ফকির, অম্বিকা রাণি মন্ডল, এ্যাড. হুমাউন ফকির, মাসুম খন্দকার, সুমন খন্দকার, জাহাঙ্গীর হাবিব টাইফুনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেসিসি ২নং ওয়ার্ড এলাকার বিভিন্ন স্থানে সিটি মেয়রের
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক কোটি গাছের চারা রোপণের ঘোষণা অনুযায়ী গতকাল শনিবার কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক। সকাল সাড়ে ৯টায় সিটি মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি, এ বাবুল রানাকে সাথে নিয়ে কেসিসি ২নং ওয়ার্ডের অন্তগত মহেশ^রপাশা খাদ্র গুদামে বৃক্ষরোপণ কর্মসুচি উদ্বোধন করেন। এরপর সকাল ১০টায় তিনি আর আর এফ পুলিশ লাইনে বৃক্ষরোপণ কর্মসুচিতে অংশগ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন আরআর এফ পুলিশ লাইনের কমান্ডিং অফিসার (এসপি) তাসলিমা খাতুন, এএসপি নাছিম খান পিপিএম, মিহির, আঃ লতিফ। সকাল সাড়ে ১০টায় তিনি খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বৃক্ষরোপণ কর্মসুচিতে অংশগ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ট্রানিং সেন্টারের কমান্ডার ডিআইজি আব্দুল কুদ্দুস আমীন, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ সুপার শুকা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার কাদের বেগ,হায়দার আলী এবং বেলা ১১টায় তিনি শিরোমণির বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জগদিস চন্দ্র মন্ডল, মহাব্যবস্থাপক(প্রশাসন মোসলেম উদ্দীন, জিএম(উৎপাদন) ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম, ইউনিয়নের সভাপতি আঃ কাদের, সাধারণ সম্পাদক বেগ কামরুল ইসলামসহ প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, সহ-সভাপতি মাষ্টার মনিরুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাকছুদ আলম খাজা, কেসিসি ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, থানা আওয়ামী লীগ নেতা বেগ আনিছুর রহমান, শেখ কামাল আহম্মেদ, সেলিম রেজা, জাকারিয়া রিপন, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, সুরুজ্জামান হানিফ, কামাল মুন্সি, মোহন মুন্সি, রানা হাওলাদারসহ থানা ও ২নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল বলেন মুজিব জন্মশত বার্ষিকী ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যাপোক বনায়নের লক্ষে ওয়ার্ডের ২৮টি গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচি বাস্তবায়নের লক্ষে চিঠি দেওয়া হয়েছে এরই অংশ হিসাবে ওয়ার্ডের কয়েকটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়।
কেশবপুরে প্রতিযোগিতামূলক মাছ শিকার আকর্ষণীয় হয়ে উঠেছে
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে প্রতিযোগিতামূলক মাছ শিকার আকর্ষণীয় হয়ে উঠেছে। গত এক মাসে উপজেলার ৪টি পুকুরে টিকিট কেটে ছিপে মাছ শিকারের প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার উপজেলার মাদারডাঙ্গা গ্রামে টিকিট কেটে ছিপে মাছ শিকারের দৃশ্য উপভোগ করার জন্য শত শত মানুষের ভিড় জমে। এর আগে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের নেপাকাটি গ্রামের আজিজুর রহমানের পরিবারের পুকুর, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ পুকুর ও ভোগতী নরেন্দ্রপুর গ্রামের বিল্লাল হোসেনের পুকুরে টিকিটের মাধ্যমে মাছ শিকারের আয়োজন করা হয়।দেশের বিভিন্ন জেলা থেকে দক্ষ মাছ শিকারিরা হুইল ও ছিপের মাধ্যমে মাছ শিকার করতে আসেন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাছ শিকারের দৃশ্য উপভোগ করার জন্য এলাকাবাসীর পাশাপাশি পাশ্ববর্তী জেলা উপজেলা থেকেও বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত হন। শুক্রবার উপজেলার মাদারডাঙ্গা গ্রামের আহমদ আলীর পুকুরে মাছ শিকার উপভোগ করতে উপস্থিত হন এলাকার নারী পুরুষের পাশাপাশি শিশুরাও। মাদারডাঙ্গা গ্রামের মাছ শিকার দেখতে আসা উপজেলার পাঁজিয়া ইউনিয়নের নেপাকাটি গ্রামের অলিয়ার রহমান (৪০) বলেন, সম্প্রতি কেশবপুরের বিভিন্ন স্থানে মাছ ধরার প্রতিযোগিতা দেখার জন্য সব বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উপজেলার মধ্যকুল গ্রাম থেকে আসা রাজু (৩০) বলেন, উপজেলার সবকটি পুকুরে মাছ ধরার প্রতিযোগিতা উপভোগ করতে উপস্থিত হই। নেপাকাটি গ্রামের নজরুল ইসলাম ও ভোগতি নরেন্দ্রপুর গ্রামের বিল্লাল হোসেনের পুকুরে মাছ শিকারের দৃশ্য দেখে তিনি খুবই আনন্দিত হন।
মোড়েলগঞ্জে পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ কয়েকটি ভবন যুগ যুগ ধরে পড়ে রয়েছে
আরিফুল ইসলাম আরিফ,মোড়েলগঞ্জ
বাগেরহাটের মোড়েলগঞ্জে স্বাধীনতা পরবর্তী উপজেলার প্রশাসনিক এলাকায় একাধিক ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এসব ভবনগুলো প্রতিনিয়ত ধসে ধসে পড়ছে। ভেঙ্গে পড়ে প্রায়ই ছোট খাট দুর্ঘটনা ঘটছে। এসব অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত অপসারন করা না হলে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা। জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরে ঢোকার মুখেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এককালের উপজেলা প্রশাসনের ব্যবহৃত পরিত্যক্ত বিশাল একাধিক ভবন। ভবনটির দরজা জানালা কালের ক্রমে বেহাত হয়ে গেছে। প্রতিটি কক্ষের রড,সিমেন্ট দৃশ্যমান। অনেক ভবনের ছাদও ভেঙ্গে পড়েছে। পলেস্তরা নেই বললেই চলে। এ ভবনটি দুই যুগ আগে পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। পাশেই রয়েছে পরিত্যক্ত টিডিডিসি হল, দুটি খাদ্য গুদাম। কয়েকদিন আগেও এ ভবনের একটি কক্ষে রাখা হতো কৃষি দপ্তরের গাড়ি। কয়েকদিন আগে ছাদ ধসে পড়েছে কৃষি দপ্তরের ব্যবহৃত গাড়ি উপর। একই চত্বরে রয়েছে সবেচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) ঝুঁকিপূর্ণ ভবন। ভবনগুলো এখন রাতে-দিনে অনেকে প্রাকৃতি ডাকে সাড়া দিতে ব্যবহার করছে। রয়েছে গরু-ছাগলের মলমূত্র । উপজেলা প্রশাসনের প্রধান সড়কের পাশের এসব পরিত্যক্ত ভবনের ভিতরের দুর্গন্ধে পথচারিদের নাক চাপে চলতে হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, উপজেলা চত্ত্বরের এসব অতি ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনগুলোর দ্রুত অপসারন কর্ াহবে। সে বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই আলম বাচ্চু বলেন, ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম সহ একটি টিম পরিত্যক্ত ভবনগুলোর অবস্থান পরিদর্শন করা হয়েছে। উপজেলা সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ অপসারনে অতিশীঘ্র অপসারন করার ব্যবস্থা করা হবে। এসব অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারন করা না হলে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসি জানায়।
মোড়েলগঞ্জে ব্যবসায়ীর মৃত্যুতে দোয়া মাহফিল ও আলোচনা সভা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে শনিবার এমবিআই ব্রিকস্ এর পরিচালক মো.এনামুল হক দুলাল এর অকাল মৃত্যুতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মরহুম এনামুল হক দুলাল এর বন্ধু মহলের আয়োজনে খান আবুবকর স্মৃতি ইসলামি একাডেমী ও এতিমখানা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামীলীগ ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সাবেক পৌর কমিশনার আবুল কালাম হাওলাদার, মোড়েলগঞ্জ প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের মোড়েলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ, দৈনিক প্রবাহ প্রতিনিধি এইচএম শহিদুল ইসলাম, ব্যবসায়ী শরিফুল ইসলাম শাহীন, আহসান হাবীব পিপুল, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, মরহুমের মেজো ভাই আলম শেখ প্রমুখ। সভায় বক্তরা মরহুম এনামুল হক দুলালের স্মৃতিচারণ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ মো. শাহজাহান শেখের ছোট ভাই এনামুল হক দুলাল (৪৬) ১১ সেপ্টেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে,৩ ভাই, ৪ বোনসহ বহু আত্মীয় স্বজন রেখেন গেছেন।
রামপালে ছাত্রনেতার উদ্যোগে বন ও পরিবেশ উপমন্ত্রীর জম্মদিন পালন
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহারের জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় ছাত্রনেতা রুশাদ হোসেন অনিক এর উদ্যোগে রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও রামপাল টাইমসের সম্পাদক খৈয়াম হোসেন। দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ সাদী, ইউপি সদস্য নান্নু সরদার, আয়াত শিকারী সহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। এ সময় উপমন্ত্রী এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
ঝিনাইদহে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি
‘চিকিৎসা আছে সর্প দংশনে সরকারী হাসপাতালে, সবখানে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে শনিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, মেডিকেল অফিসার ডা: তালাত তাসনিম শুভ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান। আলোচনা সভায় বক্তারা বলেন, সাপে কামড়ালে গ্রামীন চিকিৎসা না দিয়ে হাসপাতালে আনতে হবে। হাসপাতালে সর্প দংশনের চিকিৎসা রয়েছে। এছাড়াও সচেতনতা বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
ঝিনাইদহে বন্ধ থাকা নির্মাণাধীন পৌর মার্কেট চালু ও দোকান পাওয়ার দাবীতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বন্ধ থাকা নির্মাণাধীন পৌর মার্কেটের নির্মাণ কাজ চালু ও দোকান পাওয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের এইচএসএস সড়কের পৌর মার্কেটের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে পুরাতন ওই মার্কেটের ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মন্টু, এইচএসএস সড়ক দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু, মুন্সী সুপার মার্কেটের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা দোকান মালিক সমিতির সদস্য সাইদুর রহমান টিটুসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে পুরাতন পৌর মার্কেটে অর্ধ-শতাধিক ব্যবসায়ী ব্যবসা করে নিজেদের জীবিকা নির্বাহ করে আসছিল। পৌরসভা থেকে পুরতান মার্কেট ভেঙ্গে বহুতল মার্কেট নির্মাণের কাজ চলছিল। মার্কেটের কাজ শেষ হলে ব্যবসায়ীরা তাদের দোকান বুঝে পেত। এতে উন্নত মানের দোকান ও ব্যবসায় ভালো হতো বলে আশায় বুক বেঁধে ছিল। মার্কেট নির্মাণাধীন হওয়ায় শহরের বিভিন্ন স্থানে ওইসকল ব্যবসায়ীরা কোন মত ব্যবসায় করে আসছে। কিন্তু সম্প্রতি একটি মহলের রোষানলের শিকার ও পরিবেশ আইনবিদ সমিতি (বেলা’র) হাইকোর্টের রীটের কারণে ওই মার্কেটের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে অর্ধ-শত ব্যবসায়ী ও তাদের পরিবার মানবেতর জীবন যাপন করছেন। ব্যবসায়ীরা দ্রুত নির্মাণ কাজ চালু করে মার্কেটন নির্মাণ শেষ করে তাদের পাওনা দোকান পাওয়ার দাবী জানান।
নিরাপদ খাদ্য আন্দোলন ঝিনাইদহের নেতৃত্বে ফয়সাল-সোহাগ
ঝিনাইদহ প্রতিনিধি
খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার নিশ্চিতে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আন্দোলন, বাংলাদেশ’র ঝিনাইদহ জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ঝিনাইদহ প্রেসকাবের সহ-সভাপতি এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা’র ঝিনাইদহ প্রতিনিধি ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার বিশেষ প্রতিনিধি ফয়সাল আহমেদ আহ্বায়ক ও সময় টিভির জেলা প্রতিনিধি সোহাগ আলী সদস্য সচিব মনোনীত হয়েছেন। শুক্রবার সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কামরুজ্জামান বাবলু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজম আগামী পাঁস মাসের জন্য ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, আমিনুর রহমান টুকু, এম রবিউল ইসলাম রবি, শাহ আলম মিয়া, সালমা ইয়াছমিন, মানোয়ার হোসেন, হাবিবুর রহমান হাবিব, আতিয়ার রহমান, বাবুল হোসেন, আব্দুর রাজ্জাক, শারমিন সুলতানা ও টিপু সুলতান। উল্লেখ্য, ভেজাল খাদ্য উৎপাদন, বিপণন প্রতিরোধ এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে দেশের সকল জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও মানববন্ধন কর্মসূচি পালন করে যাচ্ছে সংগঠনটি।
১০ দিন পার হলেও ঝিনাইদহের আলোচিত কারিশমা হিজড়া হত্যার রহস্য উদঘাটন হয়নি
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের আলোচিত কারিশমা হিজড়া হত্যার ঘটনায় ১০ দিন পেরিয়ে গেলেও রহস্য উদঘাটন না হওয়ায় হতাশায় দিন কাটাচ্ছে স্বজনরা। গত ৯ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার উদয়পুর গ্রামে নিজ ঘর থেকে কারিশমা (৪০) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান আলীর সন্তান। কারিশমার বড় ভাই নুরুন্নবী বলেন, উদয়পুর গ্রামে ওই বাড়িতে কারিশমা একাই থাকতো। সম্প্রতি অন্যত্র বাড়ি তৈরী করায় শহরের টার্মিনাল এলাকার কাজল নামের এক ব্যক্তির কাছে তিনি বাড়িটি বিক্রি জন্য বায়না করে। বুধবার দুপুরে ওই বাড়িতে ক্রেতারা গেলে তার নিজ ঘরে লাশ দেখতে পায়। তিনি আরও অভিযোগ করেন, বিছানায় বসা অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখা যায় কারিশমার মৃতদেহ। টাকা ও গহনার কারণে কে বা কারা তাকে নির্মমভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে। তিনি তদন্ত স্বাপেক্ষে কারিশমা হত্যার মূল রহস্য উদঘাটন ও সুষ্ঠ বিচার দাবি করেন। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কামাল হোসেন বলেন, এটি একটি কুলেস হত্যা। তবে এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যায়নি। ঘটনার সূত্র ধরে প্রথমেই আলামত জব্দ করেছি। এ বিষয়ে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে এঘটনার রহস্য উদঘাটনে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুতই এ ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
ঝিনাইদহ সদর উপজেলা ভুমি অফিসে ভোগান্তি ছাড়াই চলছে ই-নামজারি সেবা
ঝিনাইদহ প্রতিনিধি
ভূমি ব্যবস্থাপনায় মিউটেশন বা নামজারী একটি অতীব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। জমি কিনলে বা অন্য কোনো উপায়ে জমির মালিক হয়ে থাকলে হালনাগাদ রেকর্ড সংশোধন করে নতুন মালিকের নামে জমি রেকর্ড করাকে নামজারি বলা হয়। বর্তমানে অনলাইনেও নামজারি করা যায়। এটিকে বলা হচ্ছে ই-নামজারি। অর্থাৎ পুরানো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নামে জমি রেকর্ড করাকে নামজারী/নাম খারিজ বলে। ভূমি মালিকানার রেকর্ড বা খতিয়ান বা স্বত্বলিপি হালকরণের জন্য জরিপ কার্যক্রম চুড়ান্ত করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। যে সময়ের মধ্যে উত্তরাধিকার সূত্রে, এওয়াজ সূত্রে বিক্রয়, দান, খাস জমি বন্দোবস্ত ইত্যাদি ভূমি মালিকানার পরিবর্তন প্রতিনিয়ত ঘটতে থাকে। যার ফলে প্রতিনিয়ত পরিবর্তনশীল ভূমি মালিকানার রেকর্ড হালকরণের সুবিধার্থে কালেক্টরকে (জেলা প্রশাসক) ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা বলে জমা, খারিজ ও নামজারী এবং জমা একত্রিকরণের মাধ্যমে রেকর্ড হাল নাগাদ সংরক্ষণ করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা ভুমি অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায়, সহকারী কমিশনার ( ভুমি) খান মোঃ আবদুল্লা আল মামুন তার নিজের অফিস কক্ষ ছেড়ে চেয়ার টেবিল নিয়ে প্রতিষ্ঠানের মেইন ফটকে ফাঁকা জায়গায় বসে গ্রাহকদের সেবা দিচ্ছেন। ছুটির দিন ব্যতিত প্রতিনিয়তই তিনি এসকল কর্মকান্ড অব্যাহত রেখেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার স্যার এর নির্দেশনায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ স্যারের সার্বিক তত্ত্বাবধানে সেবা গ্রহীতাদের হয়রানি মুক্ত করতেই এ ধরণের কার্যক্রম চলমান রয়েছে। অনেক সময় দেখা যায় কিছু গ্রাহক অফিস কক্ষে যেয়ে সরাসরি কথা বলতে ভিতি ও সংকোচ বোধ করেন, যার ফলে কিছু দালাল চক্র সুযোগ গ্রহন করে গ্রাহকদের আর্থিক ক্ষতি সাধন করেন। গ্রাহকদের এসমস্ত ভোগান্তির অবসান ঘটাতে এবং করোনা কালীন সময়ে জনসমাগম এড়াতেই তার এই পন্থা অবলম্বনের মুল উদ্দ্যেশ্য বলেও তিনি জানান।
ই-নামজারি সেবা নিতে আসা পদ্মাকর ইউনিয়নের সবুর হোসেন বলেন, এতে জনগণ যেমনটি দালাল চক্রের হাত থেকে রক্ষা পাচ্ছে, তেমনি যথাযথ সময়ের মধ্যে তার কাজ সম্পন্ন করে ঘরে ফিরতে পারছে। আসমা খাতুন নামের অপর এক সেবা গ্রহীতা বলেন, এ ধরণের মহতী উদ্যোগ যদি সকল সরকারি অফিসে থাকতো তাহলে কোন মানুষই ভোগন্তির স্বীকার হত না।
ফকিরহাটের গাবতলা মৎস্য আড়তে সম্ভাবনার হাতছানি
পি কে অলোক, ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়নের জয়বাংলা মোড়ে (গাবতলা) অবস্থিত মৎস্য আড়ৎ এখন দক্ষিণাঞ্চলের নির্ভরযোগ্য মৎস্য আড়তে পরিনত হয়েছে। বৈশ্বিক মহামারী (কোভিড-১৯) করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৪মাস বন্ধ থাকার পর পূনঃরায় চালু হয়েছে। পুনঃরায় চালু হবার পর প্রথম দিকে ক্রেতা-বিক্রেতা তেমন দেখা না গেলেও বর্তমানের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আর এই ভিন্নতার কারণে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই মৎস্য আড়ৎ। ফকিরহাট বটিয়াঘাটা রামপাল রুপসা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা-বিক্রেতায় ভরপুর থাকে উপজেলার এই মৎস্য আড়ৎ। বিভিন্ন স্থান থেকে আসা মাছ ক্রয়ের পর পাঠানো হয় ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের বড় বড় মোকামে। স্বচ্ছতা বজায় রাখার জন্য সঠিক প্রক্রিয়ায় ওজন মাপা,সুদক্ষ হিসাব রক্ষক দিয়ে সকল হিসাব পরিচালনা করা ও আর্থিক লেনদেন সর্বদা নগত পরিশোধ করার কারণে খামারি ও চাষিদের আস্থার প্রতিকে রুপ নিয়েছে এই মৎস্য আড়ৎ।
জানা যায়,গত ১লা সেপ্টেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইউনুস আলী’র অনুমতি ক্রমে স্বাস্থ্যবিধি মেনে মৎস্য আড়তটি চালু করা হয়। তারই ধারাবাহিকতায় চালু হয় এই মৎস্য আড়ৎ। মাছ বিক্রয় করতে আসা চাষি দুলাল চন্দ্র হালদার, ফিরোজ তরফদার বলেন, করোনার কারণে আমাদের বেশ ক্ষতিসাধন হয়েছে, তবে এখন কিছুটা লাভের মুখ দেখতে পাচ্ছি। এই মৎস্য আড়ৎ এ মাছ বিক্রি করে টাকার জন্য ঝামেলা হয়না কারণ এখানে নগদ কেনা-বেচা হয়। যার কারণে আমরা বিক্রি করে প্রশান্তিতে আছি। জয়বাংলা মোড় মৎস্য আড়ৎ কমিটির সাধারন সম্পাদক বিপুল চন্দ্র রায় বলেন, আমরা দীর্ঘ ৪মাস পর আড়ৎ খুলেছি। আমরা সর্বদা চেষ্টা বাজারে আগত ক্রেতা-বিক্রেতা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য আমরা মনিটরিং ও সচেতন করি। জয়বাংলা মোড় মৎস্য আড়ৎ কমিটির সভাপতি অলিপ কুমার দাশ বলেন,আমরা চেষ্টা করছি যাতে আগত ক্রেতা-বিক্রেতা মাছ বিক্রি করতে এসে কোন প্রকার বিরম্বনায় না পড়ে। আমাদের এই মৎস্য আড়ৎ এ নগদ টাকায় কেনা-বেচা,সঠিক মাপ ও সরকারী নিয়মনিতী মেনেই পরিচালিত হয়। আশা করি এভাবে পরিচালনা ভবিষৎ এ করতে পারলে এই দক্ষিনাঞ্চলের একটি বড় মৎস্য আড়ৎ এ পরিনত হবে।
আশাশুনির ভাঙ্গন কবলিত ওয়াপদার বাঁধ অতি শীঘ্রই নির্মান করা হবে: রুহুল হক এমপি
আশাশুনি প্রতিনিধি
সুপার সাইকোন আম্ফানের তান্ডবে ও পরবর্তীতে জোয়ারের পানির চাপে আশাশুনি উপজেলার ভাঙ্গন কবলিত বাঁধের নির্মান কাজ অতি দ্রুত শুরু করা হবে। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি উপরোক্ত কথা বলেন। শনিবার বেলা ১১ টার দিকে প্রতাপনগর ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনের মাধ্যমে আশাশুনির সফর শুরু করেন। প্রতাপনগর ইউনিয়নের ভাঙ্গন কবলতি এলাকায় ট্রালার যোগেগমন করে পানিবন্ধী মানুষের সাথে কথা বলেন। বাঁধের উপর, উচু স্থানে, আশ্রয় কেন্দ্রে হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। তিনি কবলিত মানুষের সাথে কথা বলেন, তাদের অবস্থা সম্পর্কে খোজ খবর নেন। প্লাবিত মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রবল ¯্রােত ও বৃষ্টিপাতের কারনে এখনই মূল বাঁধের কাজ করা যাচ্ছেনা। এজন্য বৃহত্তর অংশের মানুষকে রক্ষার্থে রিং বাঁধের কাজ চলছে। খুব শীঘ্রই মূল বাধে টেকসই নির্মান কাজ করতে সরকারের পরিকল্পনা রয়েছে। তিনি সকলকে বাঁধের কাজে সহযোগিতার আহবান জানিয়ে বলেন, প্লাবিত মানুষ বাস স্থানের সমস্যা, খাদ্য সমস্যা, রান্না সমস্যা, সুপেয় পানি সমস্যা ও স্যানিটেশন সমস্যা নিয়ে ভুগছেন। এসব মানুষের খাদ্য সহায়তার জন্য ইতিমধ্যে ব্যাপক ত্রাণ দেওয়া হয়েছে। আরও দেওয়া হবে। মানুষের ঘরে উঠা পর্যন্ত সরকার সকলের পাশে থাকবে এবং পরবর্তীতে ক্ষতি পুষিয়ে নিতে সরকারে পরিকল্পনা রয়েছে। তিনি প্লাবিত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে এমপি রুহুল হক, আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়নে প্লাবিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম করিব, এমপি প্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভজিত মন্ডল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, পূজা উদযাপন পরিষদ সভাপতি নীল কন্ঠ সোম, সাধারণ সম্পাদক রনজীত বৈদ্য, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, পানি উন্নয়ন বোর্ডের এসও রাব্বি হাসান, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী সহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্যাতন ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
আশাশুনি প্রতিনিধি
স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের দাবী করায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামীকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। মামলার বাদী স্ত্রী খাদিজা খাতুন জানান, আশাশুনি উপজেলার বেউলা গ্রামের নুরুল ইসলাম ও জামিলা খাতুনের মেয়ে খাদিজা খাতুনের সাথে একই উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের আকরাম আলীর ছেলে তুহিন আলমের সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামী তুহিন তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করতে থাকে। আদালতে দায়েরকৃত পিটিশন মামলা সূত্রে জানাগেছে, ঘটনার দিন স্বামী তুহিন আলম যৌতুকের জন্য স্ত্রী খাদিজাকে দরজার হাক দিয়ে বেদম মারপিট করে। একপর্যায়ে খাদিজা মারাত্মক আহত হলে তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার। পরে আহত খাদিজা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আদালতে ২৯১/২০১৯ নং পিটিশন মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি পর্যালোচনা করে আশাশুনি থানাকে মামলা রেকর্ড করতে নির্দেশ এবং ঘটনার তদন্ত পূর্বক তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ প্রদান করেন। স্বামী তুহিন আলম নিজেকে নির্দোষ দাবী করে আদালতে হাজিরা দিতে গেলে তার বেল আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
হাস্যোজ্জ্বল এক কৃষকের
আহাদ আলী
জমির পরিমাণ মাত্র ৪ বিঘা। এ জমিতে বোরো ও আমন মৌসুমে আধুনিক পদ্ধতিতে ধান চাষ করে জীবিকা চলে ইসলাম সরদারের। রূপসা উপজেলার আলাইপুর গ্রামের তুরফান সরদারের ছেলে ইসলাম সরদারের বয়স প্রায় ৬৮ এর কাছাকাছি। দুই ছেলে ও স্ত্রী নিয়ে ইসলাম সরদারের সুখের জীবন।
আমন ও বোরো মৌসুমে বেশি ফলনের জন্য তিনি দেশি জাতের পরিবর্তে উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের ধান চাষ করেন । সুস্থ ও সবল চারা উৎপাদনের জন্য ইসলাম সরদার আদর্শ বেড পদ্ধতিতে বীজতলা তৈরি করেন । এ পদ্ধতিতে বীজতলার চারার পরিচর্যা, পোকামাকড় ও রোগবালাই দমন এবং পানি সেচ ও নিষ্কাশনে সুবিধা হয় বলে তিনি জানান। উর্বরতা বজায় রাখার জন্য তিনি জমিতে পর্যাপ্ত জৈব সারও ব্যবহার করেন । তিনি বোরো মৌসুমে হিরা-২ ও ব্রিধান-৬৭ এবং আমন মৌসুমে ব্রিধান-৭১, ব্রিধান-৭৫ ও ব্রিধান- ৮৭ জাতের ধান চাষ করেন ।
ব্রিধান -৮৭ অধিক ফলনশীল জাতের একটি রোপা আমন ধান । এ জাতের ধানের চাল লম্বা ও চিকন হওয়ায় বিদেশে রপ্তানিযোগ্য। রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রাজস্ব খাতের অর্থায়নে এবছর ইসলাম সরদারের ৩৩ শতক জমিতে ব্রিধান-৮৭ জাতের রোপা আমন ধানের একটি প্রদর্শনী স্থাপন করা হয়। এজন্য বিনামূল্যে প্রয়োজনীয় বীজ ও সারসহ আন্তঃপরিচর্যার জন্য নগদ পনের শ’ টাকা সহায়তা দেয়া হয়েছে । স্থানীয় উপ-সহকরী কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রহমান এর পরামর্শে তিনি সুষম মাত্রায় সার ব্যবহারের পর সারি ও লোগো পদ্ধতিতে প্রদর্শনীর জমিতে ২৫ দিন বয়সের ধানের চারা রোপণ করেন। এরপর ভালো ফলনের আশায় নিবিড় পরিচর্যা যথা- সময়মতো আগাছা দমন , ইউরিয়া সার উপরি প্রয়োগ, পানি সেচ এবং পোকামাকড় ও রোগবালাই দমনের ব্যবস্থা করে চলেছেন। ইতোমধ্যে ব্রিধান-৮৭ জাতের ধানের চারাগুলো কুশি থেকে কাইচ থোড় ও থোড়ে রূপান্তরিত হয়েছে। আমন ধানের সবুজ রঙে ভরে গেছে পুরো ক্ষেত । এজাতের ধানের বাড়-বাড়তি দেখে ইসলাম সরদারের মনে নতুন আশার সঞ্চার করেছে । এধান থেকে ভালো ফলন পাবেন বলে তিনি মনে করেন। তাই পরিচর্যা শেষে ধান ক্ষেতে তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়।
আদর্শ কৃষক ইসলাম সরদার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কোন উন্নত প্রযুক্তি গ্রহণ ও ব্যবহারে যেমন আগ্রহী , তেমনি এলাকার কোন কৃষি বিষয়ক সমস্যায় অন্য কৃষকদেরও পরামর্শ দিয়ে সেবা করে থাকেন । এতে সমাজে তার মর্যাদা বেড়েছে, পরিচিতি পেয়েছেন একজন আদর্শ কৃষক হিসেবে । তার দেখাদেখি এলাকার অনেক কৃষক আধুনিক পদ্ধতিতে ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন এবং তাদের মাঝে এক নতুন আশার সঞ্চার করেছে ।
কপিলমুনির কাশিমনগর লোকনাথ মন্দিরের কমিটি গঠন: যুগোল দে সভাপতি, প্রকাশ দালাল সম্পাদক
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনির কাশিমনগর-ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্রচারী শান্তি নিকেতনের কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় মন্দির ভবনে প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে যুগোল কিশোর দে সভাপতি, আনন্দ মোহন বিশ্বাস সিনিয়র সহ সভাপতি, প্রকাশ চন্দ্র দালাল সাঃ সম্পাদক ও জয়ন্ত পালকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
কপিলমুনি প্রেসকাবের সভাপতি পিন্টুকে হত্যার হুমকির ঘটনায় জরুরী সভা
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
সর্বহারা পার্টির পরিচয় দিয়ে কপিলমুনি প্রেসকাবের সভাপতি শেখ শামসুল আলম পিন্টুকে হত্যার হুমকির ঘটনায় গতকাল সন্ধ্যায় প্রেসকাব মিলনায়তনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসকাবের সভাপতি শেখ শামসুল আলম পিন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু’র পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মুস্তাফিজুর রহমান পারভেজ, প্রেসকাবের সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম মহব্বত, সাবেক সভাপতি শেখ আব্দুল গফুর, সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, কোষাধ্যক্ষ এ কে আজাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম শফিউল ইসলাম, দপ্তর সম্পাদক জি এম হাসান ইমাম, নির্বাহী সদস্য এস এম আব্দুর রহমান, এস এম লোকমান হেকিম, মিলন কুমার দাশ, মহাদেব সাধু, এস এম লোকমান হেকিম, মিলন কুমার দাশ, মহাদেব সাধু। বক্তারা বলেন, পিন্টুকে হুমকির ঘটনায় সংশ্লিষ্ট হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
কেশবপুরে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি,
কেশবপুরে শনিবার দুপুরে মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও নছিমন থানা হেফাজতে নিয়েছেন।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, কেশবপুর-কলাগাছি সড়কের রামভদ্রপুর বটতলা এলাকায় মোটরসাইকেল ও শেওলা বোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ৩ ব্যক্তি ও নছিমনের চালক আহত হন। আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী ভালুকঘর গ্রামের সাইফুল্লাহ বাবু (২১), বারুইহাটি গ্রামের শামিম (১৭) ও রিয়াদ হোসেন (২০) এবং পাঁজিয়া এলাকার নছিমন চালক ইমরান হোসেন (২৫)। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনায় ইঞ্জিন চালিত নছিমনটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এ ব্যাপারে কেশবপুর থানার উপ পরিদর্শক তাপস কুমার রায় জানান, দুর্ঘটনাস্থল থেকে নছিমন ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
যশোর মুক্তিযোদ্ধা স্কুল এন্ড কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
যশোর অফিস
মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নামে যশোর জেলা শহর থেকে ৭ কিলোমিটার অদূরে কচুয়া ইউনিয়নের নরসিংহকাটি, মাথাভাঙ্গা এবং ঘোপ, নরসিংহকাটি, নিমতলী (ত্রিসীমানা) ফতেপুর এলাকায় দু’টি পক্ষের মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে। ইতিপূর্বে কলেজের জন্য জমি বরাদ্ধ ও ক্রয় পূর্বক নির্মাণের অবকাঠামো তৈরী করা হয়েছে। একটি পক্ষ কলেজের অবকাঠামো তৈরী করে নিয়োগ বাণিজ্যে নেমে পড়েছেন। নিয়োগ বাণিজ্যর জন্য স্থানীয় পত্রিকায় শিক্ষকসহ উক্ত কলেজের জন্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। ইতিমধ্যে একটি পক্ষ কলেজের অধ্যক্ষ হিসেবে নূর মোহাম্মদকে নিয়োগ দিয়ে নগদ ৪লাখ টাকা, প্রাইমারী সেকশনের প্রধান শিক্ষক হিসেবে দিগন্ত হরি এর কাছ থেকে ৩লাখ টাকা ও উপধ্যক্ষ নিয়োগ দিয়ে ৩লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। উক্ত তিন জনের কাছ থেকে বাকী ৮ লাখ টাকা গ্রহন করার হবে বলে জানিয়েছেন, নতুন করে নির্মিত কলেজের গঠিত উপদেষ্টা কমিটির ২ নং সদস্য তোফায়েল আহমেদ ও কার্য্য নির্বাহী কমিটির সদস্য ইদ্রিসুর রহমান। পর্যায়ক্রমে মোট ৭১ জনকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,যশোর জেলা শহর থেকে প্রায় ৭ কিলোমিটার অদূরে রুপদিয়া বাজার থেকে মুনসেফপুর সড়ক দিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা যেতে রাস্তার ডান পাশে অবস্থিত নরসিংহকাটি,মাথাভাঙ্গা,কচুয়া,যশোর সদর,যশোর লেখা সাইনবোর্ডে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত লেখা স্থাপিত ২০১৯ খ্রিঃ লেখা রয়েছে। উক্ত স্থানে কলেজ নির্মাণের ব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওদুদ মোল্যা জানান, তিনি মুক্তিযোদ্ধা কলেজ নির্মাণের ব্যাপারে নরসিংহ মৌজায় তিনি ২০ শতক জমি দানসহ ৫০ শতক জমি ক্রয়ের ব্যাপারে বায়না পত্র হয়। এই মৌজায় কলেজ নির্মাণের ব্যাপারে ইতিপূর্বে সিদ্ধান্ত ও কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তালেব,সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খলিলুর রহমান,সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান,দাতা সদস্য ওদুল মোল্যা প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে মেহেদী হাসান মিন্টু এবং প্রধান উপদেষ্টা হিসেবে যশোর সদর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদসহ ২০ জনের কমিটি ইতিপূর্বে গঠন করা হয়েছে। উক্ত কলেজে অধ্যক্ষ হিসেবে ইতিপূর্বে মাসুম বিল্লাহ, উপাধ্যক্ষ এনামুল হক ও প্রাইমারী সেকশনের প্রধান হিসেবে মনিরুল ইসলামকে উৎকোচ ছাড়া নিয়োগ দেওয়া হয়েছে। ওদুদ মোল্যা জানান, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জন্য যশোর সদর-৩ আসনের এমপি’র ডিও লেটার,যশোর টিএনও,সহকারী ভূমি কমিশনার ও উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমতি পত্র নেওয়া হয়েছে।তাদের দেওয়া অনুমতি পত্র তাদের কাছে রয়েছে। অপরদিকে, মাত্র কয়েকশ’ গজ অদূরে ঘোপ,নরসিংহকাটি,নিমতলী (ত্রিসীমানা) ডাকঘরঃ ফতেপুর সদর যশোর এলাকায় ৫২ শতকের মধ্যে ৫১.৫০ শতক জমির মালিকদের কাছ থেকে ক্রয় করে তিনটি পদে নিয়োগ দিয়ে হাতিয়ে নেওয়া টাকা দিয়ে টিনের ছাউনী দিয়ে দাঁড় করানো হয়েছে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অবকাঠামো। বীর মুক্তিযোদ্ধাগণ দ্বারা পরিচালিত কে.জি.থেকে পি.জি পর্যন্ত একটি কারিগরী ও তথ্য প্রযুক্তি শিক্ষামূলক প্রতিষ্ঠান লেখা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দাঁড় করানো হয়েছে। বর্তমানে উক্ত কলেজের কমিটির উপদেষ্টা-২ তোফায়েল আহমেদ ও কার্য্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ইউপি মেম্বর ইদ্রিসুর রহমান জানান,বিগত ২০১৯ সালের নভেম্বর মাসে পরিকল্পনা করে উপদেষ্টা কমিটি করা হয়। এই কমিটির উদ্যোক্তা হিসেবে মহাপরিচালক খুলনা বিভাগীয় সমন্বয়ক অধ্যক্ষ রওশন আলম উপদেষ্টা মন্ডলের সদস্য কচুয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন ওদুদ মোল্যাকে বাদ দিয়ে জুলাই মাসে নতুন কমিটি গঠন করা হয়। যে কমিটির প্রধান উপদেষ্টা কচুয়া উনিয়নের বর্তমান চেয়ারমান লুৎফর রহমান বলে জানান। তাছাড়া,যশোরের মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ এর মাধ্যমে নবনির্মিত কলেজের অবকাঠামো স্থাপন করা হয় বলে তারা জানা। এমনকি তারা আরো বলেন, এমপি’র ডিও লেটার নিয়ে এগিয়েছে বলে দাবি করেন। যার কারণে সম্প্রতি স্থানীয় একটি পত্রিকায় উক্ত কলেজের নামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে ৯১টি পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। সূত্রগুলো বলেছে,প্রয়োজনীয় কাগজপত্র বিহীন ও সরকারী অনুমতি ছাড়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নিয়োগের নামে যে অর্থ বাণিজ্যে নেমে পড়েছে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য স্থানীয় বাসিন্দারা সরকারে আশু দৃষ্টি কামনা করেছেন।
যশোরে চোরই ইজিবাইকসহ চোর আটক
যশোর অফিস
ইজিবাইক রির্জাভ ভাড়া নিয়ে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকারাস্তার উপর চালককে কোমলপানীর সাথে চেতনা নাশক দ্রব্য দিয়ে অচেতন কওে ইজিবাইক নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন আলী রেজা ওরফে রাজু নামে এক চোরকে ধওে গণপিটুনী দিয়ে পুলিশে দিয়েছে। সে যশোরের ঝিকরগাছা উপজেলার লক্ষীপুর পশ্চিম পাড়ার বর্তমানে যশোর ষদর উপজেলার ধর্মতলা তিন রাস্তার মোড় এলাকার রফিজ উদ্দিন মোল্যার ছেলে। এ সময় তার সহযোগী অজ্ঞাতনামা ২ জন পালিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের মৃত আব্দুস সামাদ মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মন্ডল শুক্রবার বিকেলে কোতয়ালি মডেল থানায় আলী রেজা ওরফে রাজুর বিরুদ্ধে দায়েরকৃত এজাহারে বলেছেন, তার ছেলে বাবুল আকতার (৪০) শুক্রবার দুপুরে বাঘারপাড়া থানাধীন রোস্তমপুর বাজারে ইজিবাইক নিয়ে অবস্থান কালে উক্ত রাজুসহ অজ্ঞাতনামা ২জন বাবুল আকতারকে তার ইজিবাইক রির্জাভ করে রওয়ানা করে। দুপুর পৌনে ২ টায় ইজিবাইক যশোর সদর উপজেলার দিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর পৌছালে উক্ত ইজিবাইকের যাত্রীরা কোমল পানীয়র সাথে বিষ জাতীয় চেতনা নাশক দ্রব্য মিশিয়ে বাবুল আকতারকে ফুসলিয়ে পান করায়। বাকুল আকতার ইজিবাইকে বসে পান করার পর অচেতন হয়ে পড়ে। বাবুল আকতারকে ইজিবাইকের যাত্রীরা ইজিবাইক থেকে নামিয়ে ইজিবাইক নিয়ে চুরি করে পালাতে থাকে। ঘুনি গ্রামের সেলিম কাজী ঘটনা দেখে দ্রুত ইজিবাইকসহ চোর রাজুকে গ্রেফতার করে চিৎকার দেয়। আশপাশের লোকজন এসে রাজুকে আটক করে। এ সময়ে রাজুর সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। পরে তাদেরকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। শনিবার সকালে রাজুকে আদালতে সোপর্দ করা হয়।
যশোরে শনিবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ২০ মোট আক্রান্ত ৩৭৪৪জন
যশোর অফিস
করোনা ভাইরাসে ১৯ সেপ্টেম্বর শনিবার যশোরে নতুন করে ২০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ৩৭৪৪জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২৫৪২জন। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন শনিবার সকালে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, শনিবার ১৯ সেপ্টেম্বর সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে নমুনা রিপোর্টের মধ্যে ২০ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ রয়েছে বলে জানানো হয়। এর মধ্যে যশোর সদর উপজেলায় ১২ জন,চৌগাছায় ৩জন,ঝিকরগাছায় ২জন,অভয়নগর,বাঘারপাড়া ও শার্শা উপজেলায় ১জন রয়েছে।
যশোরে প্রয়াত নায়ক সালমান শাহ হত্যার ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন
যশোর অফিস
বাংলা সিনেমার সুপারস্টার খ্যাত সালমান শাহর মৃত্যুর ২৪ বছর পেরিয়েছে। এত বছর পরেও প্রিয় নায়কের জন্য ভক্তদের হাহাকার থেমে নেই। সালমানের ৪৯তম জন্মদিন স্মরণে হত্যার ন্যায়বিচারের দাবিতে শনিবার বেলা ১২ টায় প্রেসকাব যশোরের সামনে মানববন্ধন করেছে সালমান ভক্তরা। কাঠেপুল যুব সংঘের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে যশোরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, মৃত্যুর দুই যুগ পেরিয়ে গেলেও এখনও তার মৃত্যুরহস্য উন্মোচিত হয়নি। মুলত সালমানের ব্যাপক জনপ্রিয়তার বিষয় একটি পক্ষ মেনে নিতে না পেরে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। কিন্তু তারা এখন দুধে ধোয়া তুলসি পাতা সাজছেন। তারায় ঘটনাটি ভিন্ন খ্যাতে নিতে অপচেষ্টা চালাচ্ছে। সালমান ভক্তরা তা কখনোই তা মেনে নেবেনা। প্রয়োজনে ন্যায়বিচারের দাবিতে সারাদেশের ভক্তরা একত্রিত হয়ে উত্তাল করে তুলবে রাজপথ। এ বিষয়ে তারা প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। কাঠেরপুল যুবসংঘের সহযোগিতায় মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন কাঠেরপুল যুব সংঘের উপদেষ্টা সাংবাদিক জাহিদ আহম্মেদ লিটন। আরো বক্তব্য রাখেন সালমান ভক্ত শাহেদ উর রহমান রনি, রিকি খান, ডি এন মিথুন, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন বাবু, রায়হান উদ্দীন, সৈয়দ আলামিন আবিদ, শফিকুল রহমান, মিজানুর রহমান, বিল্লাল হোসেন প্রমুখ। মানববন্ধনে সাংবাদিক সাজ্জাদুল কবীর মিটন, এম আর খান মিলন, আয়যুব হোসেন মনা, মাসুদ রানা বাবু, জাহিদ হাসান অংশ নেন। তারাও হত্যার ন্যায় বিচারের দাবি জানান। মানববন্ধন শেষে সালমান শাহ’র রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভূইয়া কর্মসূচী সমাপনী ঘোষনা করেন। উলেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজ বাসা থেকে বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও আসামিপক্ষের ভাষ্যমতে লাশ পাওয়া গিয়েছিল ‘ঝুলন্ত অবস্থায়’ এবং এটি আত্মহত্যা।
অন্যদিকে সালমানের মা নীলা চৌধুরী সহ প্রয়াত এই নায়কের স্বজনরা মামলার শুরু থেকেই দাবি করে আসছেন। এটি একটি পরিকল্পিত হত্যাকা- এবং লাশ ছিল বিছানায়। সালমানের পরিবারের নারাজি আবেদনে মামলাটি আবারও আদালতে ওঠে। পরবর্তীতে ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআইকে) দিয়ে পুনরায় আলোচিত এ মামলাটির তদন্ত করতে নির্দেশ দেন। যা এখনো তদন্তধীন।
যবিপ্রবি’র নতুন ওয়েবসাইট উদ্বোধন
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। নতুন এই ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে ডিজিটাল, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও প্রকল্প এবং তথ্য সংযুক্তি ও প্রাপ্তির বিস্তর সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া ওয়েবসাইটটিতে নতুন কিছু ফিচারও সংযোজন করা হয়েছে। ১৯ সেপ্টেম্ববর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন। উদ্বোধীন অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে নিয়ে যাওয়া। এ জন্য প্রথমে যবিপ্রবির সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল মন-মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পরিবর্তিত বিশে^র সাথে তাল মিলিয়ে চলতে হবে। চতুর্থ শিল্প বিপবের জন্য আমাদের দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে।অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ গড়তে সোনার মানুষ চেয়েছিলেন। সেই সোনার মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষকেরা। আশা করি, আপনাদের হাত ধরেই সোনার দেশ গড়ার জন্য সোনার সন্তান তৈরি হবে, সোনার একাডেমিশিয়ান তৈরি হবে। নতুন এই ওয়েবসাইট তৈরির কাজে যাঁরা জড়িত ছিলেন তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান যবিপ্রবি উপাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ বলেন, ওয়েবসাইট যত উন্নত হয়, সেটা দেখে প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ তত ভালো ধারণা পায়। বিশ্ববিদ্যালয়ের নতুন এই ওয়েবসাইটে আরও সুন্দর ও আপডেট তথ্য সংযোজন করা হয়েছে। আশা করছি, সকলের সার্বিক সহযোগিতায় এই ওয়েবসাইটটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি ওয়েবসাইটে পরিণত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিটি সেলের পরিচালক ড. ইমরান খান। তিনি নতুন ওয়েবসাইটে সংযুক্ত বিভিন্ন ফিচার সম্পর্কে ধারণা দেন। এরপর নতুন ওয়েবসাইট নিয়ে আদ্যপান্ত তুলে ধরেন যবিপ্রবির কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি (সিএসই) বিভাগের সাবেক শিক্ষার্থী ও ওয়েবসাইটটির ডেভেলপ দলের সদস্য রিদওয়ানুল জাওয়াদ স্বাধীন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহযোগিতায় নতুন এই ওয়েবসাইটটি ডেভেলপ করেন যবিপ্রবির কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি (সিএসই) বিভাগের তিনজন সাবেক শিক্ষার্থী।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিন ড. এ এস এম মুজাহিদুল হক, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ড. সুমন চন্দ্র মোহন্ত, ড. আব্দুলাহ আল মামুন, ড. মো. মেহেদী হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ওয়েবসাইট কমিটির সদস্য অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, মো. মুনিবুর রহমান, সদস্য সচিব শামীম রহমান প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও দপ্তর প্রধানগণও উপস্থিত ছিলেন।











































