Home আঞ্চলিক সৌদি খেজুর চাষে সাফল্য: বদলে যাওয়া গল্প

সৌদি খেজুর চাষে সাফল্য: বদলে যাওয়া গল্প

39


কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার এক সময়ের সাধারণ কৃষক শোকুর আলী এবার সৌদি আরবের মরিয়ম জাতের খেজুর চাষ করে দেখিয়েছেন ব্যতিক্রমী সাফল্য। কালিগঞ্জের মাটিতে প্রথমবারের মতো সৌদি মরিয়ম খেজুরের গাছে ফল ধরেছে, যা এলাকাবাসী ও কৃষককূলের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শোকুর আলী জানান, কৃষিতে নতুন কিছু করার তাগিদ থেকেই তিনি পরীক্ষামূলকভাবে মরিয়ম জাতের কয়েকটি খেজুর গাছ রোপণ করেন। নিয়মিত যত্ন ও যথাযথ পরিচর্যার মাধ্যমে মাত্র কয়েক বছরের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। বর্তমানে গাছগুলোতে থোকা থোকা খেজুর দেখা যাচ্ছে, যা পুরো এলাকার মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শুধু সৌন্দর্য নয়, এ খেজুরের বাজারমূল্যও বেশ চমকপ্রদ। শুকুর আলীর আশা বাণিজ্যিকভাবে এই খেজুর চাষ সম্প্রসারণ করতে পারলে এলাকায় কৃষিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ইতিমধ্যে অনেকেই তার খামার পরিদর্শনে আসছেন এবং আগ্রহ প্রকাশ করছেন চাষ পদ্ধতি শেখার।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপযুক্ত মাটি ও পরিচর্যা পেলে মরিয়ম খেজুর এই অঞ্চলে আরও বিস্তৃতভাবে চাষ করা সম্ভব। এ ধরণের উদ্যোগ কৃষিতে বৈচিত্র্য আনবে এবং কৃষকের আয় বাড়াতে সহায়তা করবে। বর্তমানে প্রবাস ফেরত শোকর আলী নিজ ১৫ কাঠা জমিতে ১৪/১৫ হাজার সৌদি খেজুরের চারা প্রস্তুত করে ফেলেছেন। এরমধ্যে পৃথক ১১টি গাছে খেজুর ধরেছে থোকায় থোকায়।