।। খবর বিজ্ঞপ্তি।।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এঁর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির ৫ (পাঁচ) দিনের কর্মসুচি সফল করায় খুলনা মহানগরবাসী ও দলীয় নেতাকর্মীতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি।
সোমবার (০২ জুন) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জানানো হয়।
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বস্তরের নেতা-কর্মীরা পরিশ্রম করে এই কর্মসুচি সফল হয়েছে। বিএনপিকে জনগণের দল উল্লেখ করে বিবৃতিতে আগামী দিনেও বিএনপির সকল কর্মসুচিতে খুলনাবাসি বিএনপির পাশে থাকবেন বলে আশা প্রকাশ করা হয়।











































