Home আঞ্চলিক খুলনা অঞ্চলে শোক ও শ্রদ্ধায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালন

খুলনা অঞ্চলে শোক ও শ্রদ্ধায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালন

12

খুলনাঞ্চল ডেস্ক
জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, আলোচনা সভা ও তবারক বিতরণ করে বিভিন্ন সংগঠন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
॥ বটিয়াঘাটা ॥
বটিয়াঘাটা উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প গতকাল শুক্রবার দিনব্যাপী সদর বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবু বকর সিদ্দিক নিরুর সভাপতিত্বে ও সদস্য সচিব বাহাদুর মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি। সেবা প্রদান করেন ডাঃ মোঃ ইস্তিকার হোসেন, ডাঃ মোঃ মোহায়মিনুল রহমান ও ডাঃ জেরিন সুলতান নিশা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, জিয়াউর রহমান জিকু, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম, যুবনেতা শফিকুল মোল্লা শফিক, বিল্লাল, অমি, ফারুক, বাদল, কবির, বিশ্ব, কাসেম শেখ, সোহাগ শেখ, শফিকুল ফারাজি, মোঃ সোহেল সরদার, মামুন, মিন্টু, লিটন, জাকারিয়া, আজিম, রুমি, আরিফ, ইউনুস, রাশেদ, আজিজ, মাসুম, জাহাঙ্গীর, শামিম, শহিদুল, মনির, আলামীন আকন প্রমুখ। এছাড়া আসর বাদ বিএনপির কার্যালয়ে শ্রমিক দলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম আকুঞ্জির সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আরিফুজ্জামান দুলু। উপস্থিত ছিলেন মোল্লা ইমরান আহমেদ, পলাশ মহালদার, রবিউল ইসলাম, জুয়েল শেখ, জাহাঙ্গীর আলম, সোহাগ শেখ, ওয়াহিদুজ্জামান বাবু, আল আমিন, আসাদ আকঞ্জি, হাফিজ মলঙ্গী, রবিউল শেখ, ইমরান মোলঙ্গী ,ইখতিয়ার আকুঞ্জি, ইউনুস হাওলাদার, বক্তিয়ার আকুঞ্জি, শ্রমিক নেতা বাপ্পি গাজী, ইসমাইল হোসেন, কবির খান, মাসুম হাওলাদার , ফেরদাউস সানা, শ্রমিক নেতা সামাদ সানা প্রমুখ।
॥ দাকোপ ॥
খুলনার দাকোপে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) দিনব্যাপি বিভিন্ন কর্মসুচীর মধ্যে নেতাকর্মীদের কালো ব্যাজ ধারন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোক র‌্যালী, আলোচনা সভা, জোহর বাদ উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদে কোরআন খানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় দাকোপ উপজেলা বিএনপির কার্যালয়ে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক দীপক সরদার, বেনী মাধব বিশ্বাস, গাজী জাহাঙ্গীর আলম, মোঃ শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জান্নাতুল ফেরদাউস, কামরুল ইসলাম টুকু, মহিদুল হাওলাদার, এস এম ফয়সাল হোসেন, ইমরান হোসেন, হাফিজুর রহমান, মোঃ মহিবুর রহমান, গাজী আরশাফ, আঃ রহিম তালুকদার, রউফ সরদার, মউজ উদ্দিন সরদার, ঈছা সানা, গোলাম কাদের, আরিফ বিশ্বাস, শহিদুল মোল্ল্যা, হালিম হাওলাদার, মনিরুল ইসলাম খান, রাজু হাওলাদার, সুদাম রায়। অন্যান্যের মধ্যে বক্ততা করেন বিএনপি নেতা মানস গোলদার, তরিকুল ইসলাম নান্নু, সুব্রত রায়, জাকির শেখ, সাত্তার সরদার, মাসুদ আহম্মেদ, হাবিবুল্লাহ গাজী, সঞ্জয় সাহা, শফিকুল ইসলাম মোল্ল্যা, আজিম হাওলাদার, মিনারুল ইসলাম, শাহাবুদ্দিন গাজী, মাজেদুল ইসলাম, আমল গোলদার, দেলোয়ার হোসেন, সুমন কাজী, কৌশল্যা রায়, মনজিলা বেগম, জি এম রুম্মন, ইয়াসিন শেখ প্রমুখ। সভায় শেষে একটি শোক র‌্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
॥ ডুমুরিয়া ॥
ডুমুরিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে আলোচনা, গীতা পাঠ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পবিত্র জুম্মা নামাজ বাদ বারআনী বাজার জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা ফায়জুল করিম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন, শেখ শাহিনুর রহমান, শেখ মাহাবুর রহমান,মোল্যা মশিউর রহমান, শফিকুল ইসলাম খান, শফিকুল জোয়াদ্দার,সোহাগ গোলদার, আব্দুল গফফার, শেখ শাহনেওয়াজ হোসেন,আবু সাইদ, আলহাজ্ব অহিদুল ইসলাম,জিয়া,মনু সরদার,মুস্তাইনসহ অনেকে। অপরদিকে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ টুটুল কুন্ডুর সভাপতিত্বে কেন্দ্রীয় কালিবাড়ী মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির আহ্বায়ক নিত্যানন্দ মন্ডল। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক পরিতোষ বালা,সুধাংশু শেখর,দিলিপ গাইন, বিপুল মন্ডল, গোপাল মন্ডল,প্রভাত মন্ডল,স্বপন দেবনাথ,কানূ দেবনাথ, শান্তি দে, অরুণ মন্ডলসহ অনেকে।সভা শেষে প্রার্থনা সভায় গীতা পাঠ করেন শিব প্রসাদ দাস। দোয়া ও প্রার্থনা শেষে তবারক বিতরণ করা হয়।
॥ পূর্ব বাজার বণিক সমিতি ॥
পূর্ব রূপসা বাজার বনিক সমিতির পক্ষ থেকে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বাদ জুম্মা সমিতির স্থায়ী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জুবায়ের আহমদ নাইম। এ-সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে তাবারক বিতরণ করেন বিএনপি নেতা মীর ফিরোজ, খায়রুল ইসলাম খোকন, হুমায়ুন কবির, জাকির হোসেন টিপু, রনি মোল্লা, পলক কুমার পরামানিক, মতিউর রহমান মামুন, হাসেম আলী, রবিউল, শামিম, মান্নান, মাহবুব, আব্দুর রশিদ, হাসান হাওলাদার প্রমুখ।
॥ রূপসা শ্রমিক দল ॥
রূপসায় শ্রমিক দলের পক্ষ থেকে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বাদ আসর পূর্ব রূপসা বাসস্ট্যান্ড জামে মসজিদে শ্রমিক দল নেতা মো. মাসুম বিল্লাহ ও আবু সাঈদ গাজী’র নেতৃত্বে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক দল নেতা জালাল হাওলাদার, আব্দুল বারিক শেখ, আলতাফ হোসেন, ফারুক হোসেন, তরিকুল ইসলাম, আলী আকবর রাজু, মিজান, জাকির হোসেন, রসুল মোল্লা, শহিদুল ইসলাম, অহিদুল ইসলাম, খোকন বেপারি, মহব্বত বেপারি প্রমুখ।
॥ নৈহাটি ইউনিযনের ৪নং ওয়ার্ড বিএনপি ॥
রূপসার নৈহাটী ইউনিয়নের তালিমপুর, নিকলাপুর ও জয়পুর ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বাদ জুম্মা ওয়ার্ড বিএনপি নেতা কেএম মনির, মো. জাকির হোসেন ও গোলাম রসুলের নেতৃত্বে জহিরের বটতলা মোড়, জয়পুর, নিকলাপুর বাইতুল ফোরকান জামে মসজিদ ও তালিমপুর মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম তুহিন। অনুষ্ঠানে তাবারক বিতরণ করেন খুলনা জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম। এ-সময় সার্বিক সহযোগিতায় ছিলেন, তানভীর আহমদ শিবলু, আল-মামুন, পলাশ, বেল্লাল, নুর ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা, মো. সাইদ, শেখ, আজিজুল, মিজান, শহিদুল, ইসলাম, আব্দুল্লাহ প্রমুখ।
॥ নড়াইল ॥
দিবসটি উপলক্ষে শুক্রবার (৩০ মে) দুপুরে সদর উপজেলা ও পৌর বিএনপি’র পক্ষ থেকে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। নড়াইল পৌর বিএনপি’র সভাপতি তেলায়েত হোসেন বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, সাধারন সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, বিএনপি নেতা নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, পিপি অ্যাডভোকেট আব্দুল হক, পৌর বিএনপির সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান প্রমুখ।আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান।
॥ জেলা যুবদল ॥
খুলনা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বাদ জুম্মা রূপসার নৈহাটী ইউনিয়নের রামনগর নৌ-পুলিশ ফাঁড়ির সন্নিকটে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়ারুল ইসলাম রিপন ও মমিনুর রহমান সাগর মোল্লা’র নেতৃত্বে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন, মো. তুলুন শেখ, মতিউর রহমান মামুন, মো. সোহাগ, জিহাদ ভূইয়া, সিফাত, রবি, অনিক, সাকিব, রনি, রিয়াজুল প্রমুখ।
॥ মোংলা ॥
শক্রবার বেলা ১১টায় মিঠাখালী বাজারে উপজেলা বিএনপির আয়োজনে শাহাদাৎবার্ষিকীর এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী ও চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলম শেখ।
॥ রামপাল ॥
শুক্রবার বিকাল ৪টায় রামপাল উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম সামেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, যুগ্ম আহ্বায়ক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী এবং জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মো. বোরহান খান।
এছাড়াও আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মোড়ল, আলতাফ হোসেন বাবু, ফকির শাহাদাৎ হোসেন, শেখ ফিরোজ কবির, মো. শহিদুল ইসলাম, আলী আকবর সম্রাট, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস. এম. আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী ওজিয়ার রহমান, সদস্য সচিব মো. মাজহারুল ইসলাম ইয়ামিন, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
॥ কালিগঞ্জ ॥
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা সানি মার্কেট প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকাল ৫টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির নলতা ইউনিয়ন সার্চ কমিটির সদস্য মাস্টার শাহিনুর রহমান। সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোখলেছুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম গাজী, আশাশুনি উপজেলা জাসাসের আহবায়ক আসাদুজ্জামান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ; কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলন; নলতা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আশরাফুল ইসলাম ওসমান; নলতা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাবিবুল ইসলাম; ভাড়াশিমলা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক রমজান আলী; জাকির হোসেন, ওমর ফারুক, আরিফুল রহমান, আসাদুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
॥ কালিগঞ্জ উপজেলা বিএনপি ॥
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকাল ৫টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান। সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।আলোচনায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রচার সম্পাদক কিসমাতুল বারী, সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান বাবু, সাবেক দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব আমিনুর রহমান আঙ্গুর, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কাজী হুমায়ুন কবির ডাবলু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি সদস্য আরশাদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোনাজাত আলী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম আহমেদ, সদস্য সচিব কাজী আবু সাঈদ সাইদ সোহেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শফিউদ্দিন সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল মামুন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ জহুরুল ইসলাম।
॥ তালা ॥
তালায় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে তালা উপজেলা বিএনপির আয়োজনে তালা শিল্পকলা একাডেমী হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. হাবিবুল ইসলাম হাবিব। এসময় তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, তালা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার,রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, স.ম ইয়াছিন উল্লাহ, সাবেক যুবদলের নেতা হাফিজুর রহমান হাফিজ, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,ধানদিয়া ইউপি চেয়ারম্যান সরদার জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা জেল কৃষক দলের যুগ্ম আহবায়ক আলী হোসেন,তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ,আনিচুজ্জামান আনিচ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব সামরুল ইসলাম মিলন, উপজেলা তাতীদল আহবায়ক মোস্তফা প্রমুখ।