Home আঞ্চলিক অভিভাবকহীন কুয়েট: চরম অচলাবস্থা, বিপাকে সাড়ে সাত হাজার শিক্ষার্থী

অভিভাবকহীন কুয়েট: চরম অচলাবস্থা, বিপাকে সাড়ে সাত হাজার শিক্ষার্থী

16

স্টাফ রিপোর্টার
প্রায় এক সপ্তাহ ধরে অভিভাবকহীন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। উপাচার্য বিহীন কুয়েট এখন চরম অচলাবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে শিক্ষক লানচিতের বিচারসহ প্রায় সহস্রাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বেতন, ভাতা এবং আসন্ন ঈদুল আযহার উৎসব ভাতা। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাড়ে সাত হাজার শিক্ষারথী ও তাদের অভিভাবকেরা। উদ্বিগ্ন রয়েছেন শিক্ষক, কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কাজও থমকে রয়েছে উপাচার্য বিহীন।
কুয়েটের সহকারী রেজিস্ট্রার সুত্রে জানাযায়, সব রকমের কাজের ক্ষমতা একমাত্র উপাচার্যের নিকট। উপাচার্যের স্বাক্ষর বিহীন কোন কিছুই পাস হয় না। প্রতিমাসে উপাচার্য কুয়েটের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের বেতনের বিলে সই করেন। কিন্তু বর্তমানে উপাচার্য বিহীন এক সপ্তাহ যাবত কুয়েটে বিরাজ করছে চরম অচলাবস্থা। বন্ধ রয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতাসহ চলমান সকল উন্নয়ন কার্যক্রম। অনিশ্চিয়তায় ভুগছেন ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। অতি সত্তর সরকার নতুন উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত এ সমস্যা উত্তরনের কোন সুযোগ নেই বলে কুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড ফারুক হোসেন জানান।
বর্তমানে কুয়েটের কয়েক শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বেতন ভাতা বিহীন রয়েছেন চরম বিপাকে। তেমনি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় কুয়েটের সাড়ে ৭হাজার শিক্ষারথী ও অভিভাবকরা চরম অনিশ্চয়তায় ভুগছেন। শিগগিরই কুয়েটে উপাচার্য নিয়োগ না দেয়া হলে চলমান প্রায় ৬০০ কোটি টাকার উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে”। অতি সত্বর এই সংকট নিরসন করে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন কুয়েটের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে ১৯ মে অন্তবর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হযরত আলী দাপ্তরিক কাজের কথা বলে ঢাকায় চলে যান। এর পর ২১ মে বুধবার তিনি শিক্ষা উপদেষ্টার নিকট তার পদত্যাগ পত্র দেন। সেই থেকে এক সপ্তাহ ধরে কুয়েট অভিভাবকহীন রয়েছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে কুয়েট বন্ধ হয়ে যায়।এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল আলমকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।