Home জাতীয় মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৪

49

ঢাকা অফিস
রাজধানীর মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘সন্ত্রাসী’ ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ (৫৬) আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে ১৫টিরও অধিক মামলা রয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর বসিলা সেনা ক্যাম্প থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গোয়েন্দা তথ্য মতে, এক্সেল বাবু কুখ্যাত কিশোর গ্যাং টিনএজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলক্যানো এবং দুর্র্ধষ অপরাধী কবজিকাটা আনোয়ার ওরফে শ্যুটার আনোয়ারের গডফাদার হিসেবে পরিচিত।
এদিকে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিকট প্রদান করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।