Home বিনোদন শুটিংয়ে ফিরলেন মৌসুমী

শুটিংয়ে ফিরলেন মৌসুমী

18


স্টাফ রিপোর্টার।।

চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত অভিনেত্রী মৌসুমী। দীর্ঘ সময় ধরেই তার দেখা নেই পর্দায়। এর মধ্যে ক’দিন আগে তার স্বামী চিত্রনায়ক ওমর সানী জানান, মৌসুমী অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। ফেরার আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে, এবার কয়েকদিনের ব্যবধানে অভিনয়ে ফিরছেন মৌসুমী। জানা গেছে, সম্প্রতি ‘পিএস চাই’ টেলিফিল্মের শুটিং শেষ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় টেলিছবিটির শুটিং হয়েছে। এতে তার সহশিল্পী হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান। রোববার একটি ভিডিও শেয়ার করে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর।

ভিডিওতে মৌসুমীকে বলতে শোনা যায়, ‘পিএস চাই সুন্দরী’ নামে আমাদের কাজ আসছে। এটি কোরবানির ঈদের জন্য নির্মাণ হচ্ছে। এতে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করেছেন। বসের সঙ্গে শুটিং করার ফাঁকে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে এসেছি। অন্য রকম গল্পের কাজ এটি। জানা গেছে, এটিভি’র (ইউএসএ) ঈদ আয়োজনে টেলিছবিটি প্রচার হবে। এই টেলিছবি ছাড়াও একই চ্যানেলের একটি নাটকে দেখা যাবে তাকে। উল্লেখ্য, বর্তমানে নিউ জার্সিতে মা ও মেয়ে ফাইজাকে নিয়ে সময় কাটাচ্ছেন এই নায়িকা। জীবনের এই নতুন অধ্যায়ে পরিবারকেই সময় দিচ্ছেন মৌসুমী।