Home খেলাধুলা ভারতীয় এক ক্রিকেটারের বিরুদ্ধে আরেক ক্রিকেটারের টাকা চুরির অভিযোগ

ভারতীয় এক ক্রিকেটারের বিরুদ্ধে আরেক ক্রিকেটারের টাকা চুরির অভিযোগ

12


স্পোর্টস ডেস্ক

ভারতের নারী ক্রিকেট দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা তার সতীর্থ আরুশি গোয়েলের বিরুদ্ধে প্রায় টাকা ও গহনা চুরির অভিযোগ এনেছেন। এই অভিযোগের ভিত্তিতে দেশটির আগ্রার সদর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয় আরুশি গোয়েল এবং তার পরিবার বিভিন্ন পারিবারিক জরুরি অবস্থা ও আর্থিক সংকটের অজুহাতে দীপ্তি শর্মার কাছ থেকে প্রায় ২৫ লাখ রুপি ধার নেন। পরবর্তীতে দীপ্তি টাকা ফেরত চাইলে তারা অস্বীকার করেন এবং অসদাচরণ করেন।

আর আরুশি গোয়েল দীপ্তির আগ্রার সদর এলাকার ফ্ল্যাটে প্রবেশ করে সোনার ও রূপার গহনা, ২ লাখ রুপি মূল্যের বৈদেশিক মুদ্রা চুরি করেন এবং ফ্ল্যাটের তালা পরিবর্তন করেন।

দীপ্তির ভাই সুমিত শর্মা তার পক্ষে আগ্রার সদর থানায় এফআইআর দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে, যার মধ্যে রয়েছে:

তবে আরুশি গোয়েল এই অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

দীপ্তি শর্মা বর্তমানে জাতীয় দলের সঙ্গে ব্যস্ত এবং উত্তরপ্রদেশ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে কর্মরত। অন্যদিকে আরুশি গোয়েল দিল্লি ও উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স দলের হয়ে খেলেছেন এবং আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে জুনিয়র ক্লার্ক হিসেবে কর্মরত।