Home আলোচিত সংবাদ বিজ্ঞান মেলায় ডা. জুবাইদা রহমান, বললেন তিনি মুগ্ধ!

বিজ্ঞান মেলায় ডা. জুবাইদা রহমান, বললেন তিনি মুগ্ধ!

23

খুলনাঞ্চল রিপোর্ট।।
জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান মেলায় অভিনব বিজ্ঞান প্রযুক্তির উদ্ভাবনীর জন্য বিজ্ঞানীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার ২৩ মে বিকেলে জ্ঞিান মেলা ও পুরস্কার বিতরণীতে যোগ দিয়ে এই অভিনন্দন বার্তা দিয়েছেন ডা. জুবাইদা রহমান। মেলা আয়োজনের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যদের ধন্যবাদও জানান তিনি।

জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজসেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন ডা. জুবাইদা।

তিনি প্রতিযোগিদের উদ্দেশ্যে বলেন, তিনি আশা করেন প্রতিযোগি নিজ নিজ ক্ষেত্রে সফল হবেন এবং বিশ্বের বুকের বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন। প্রতিযোগিদের বক্তব্যে ডা. জুবাইদা মুগ্ধ হয়েছেন বলেও জানান।