Home স্বাস্থ্য ঘরেই তৈরী করুন আমের পাটিসাপটা

ঘরেই তৈরী করুন আমের পাটিসাপটা

27


মিলি রহমান
চলছে জ্যৈষ্ঠ মাস। এই সময় আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা ফল পাওয়া যায়। এরই মধ্যে বাজার ছেয়ে গেছে পাকা আমে। গোটা এক বছর অপেক্ষা করতে হবে এই সুমিষ্ট ফলটির জন্য। তবে আম শুধু খাওয়ার জন্যই নয়, পিঠাপুলিতেও আম ব্যবহার করতে পারেন।
তেমনই একটি খাবার পাটিসাপটা। আম দিলে এর স্বাদ বাড়বে আরো কয়েকগুণ। কিভাবে তৈরি করবেন তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক সেই রেসিপি।
উপকরণ: ১/২ কাপ আমের পাল্প; ১ কাপ চালের গুঁড়া; ১/২ কাপ কাপ ময়দা; ১/২ কাপ কাপ চিনি; ১ টেবিল চামচ ঘি; ১ চিমটি লবণ; প্রয়োজনমতো পানি ও প্রয়োজনমতো তেল।
পুরের জন্য: ২ টেবিল চামচ সুজি; ৩ কাপ তরল দুধ; ১/২ কাপ আমের পাল্প; ১/২ কাপ চিনি; ১ টেবিল চামচ কাজুবাদাম; ১ টেবিল চামচ পেস্তা; ১ টেবিল চামচ আমের টুকরা
৪টি এলাচ ও ১ চিমটি লবণ।
প্রণালী: একটি পাত্রে পাকা আমের পাল্প ঢেলে নিতে হবে। একে একে চালের গুঁড়া, ময়দা, চিনি, লবণ, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। প্রয়োজনে অল্প পানি দিয়ে ভালো করে মেখে বাটার তৈরি করতে হবে। ১/২ ঘণ্টা রেস্টে রাখতে হবে ঢাকনা
প্যান গরম করে সামান্য তেল ব্রাশ করে সুজি লালচে করে ভেজে নিতে হবে। তরল দুধ দিয়ে দিতে হবে। চিনি, পাকা আমের পাল্প, এলাচ, টুকরা কাজুবাদাম, টুকরা করা পাকা আম, এক চিমটি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে অনবরত নাড়তে হবে।

অল্প নরম থাকতে নামিয়ে নিতে হবে। প্যান গরম করে সামান্য তেল ব্রাশ করে তৈরি করা বাটার দিয়ে অল্প সময় ঢাকনা দিতে হবে। তৈরি করা পুর একপাশে দিয়ে ভাঁজ করে নিতে হবে। তৈরি হয়ে যাবে পাকা আমের পাটিসাপটা পিঠা। পরিবেশনের আগে তৈরি করা পিঠার ওপরে পেস্তা কুচি দিয়ে দিতে হবে।