Home স্বাস্থ্য করলা ভাজি মুচমুচে করবেন যেভাবে, দেখুন রেসিপি

করলা ভাজি মুচমুচে করবেন যেভাবে, দেখুন রেসিপি

33


মিলি রহমান
জৈষ্ঠ্যের গরমে খাবার পাতে তিতের তুলনা নেই। আর তা যদি হয় মুচমুচে করলা ভাজি। তাহলেতো কথাই নেই। তাই জেনে নিন মুচমুচে করলা ভাজির রেসিপি।
উপকরণ: পাতলা গোল করে কাটা করলা ২ কাপ, আলু (পাতলা গোল করে কাটা) ২ কাপ, বেরেস্তা আধা কাপ, কাঁচা মরিচ ৪টি, লবণ দেড় চা-চামচ ও গোলমরিচ গুড়া সিঁকি চা-চামচ।
প্রণালি: করলায় লবণ মেখে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। করলা ধুয়ে পানি নিংড়ে আলাদা পাত্রে রাখুন। আলু কেটে পানিতে ভিজিয়ে রাখুন। ভাজার আগে পানি ঝরিয়ে নিন। আলাদা পাত্রে করলা ও আলুতে লবণ মাখিয়ে রাখুন। ডুবোতেলে ভাজার জন্য কড়াইতে তেল গরম করুন। প্রথমে আলু তারপর করলা ভেজে মুচমুচে করে নিন। এবার তেল ছেঁকে উঠিয়ে আলাদা আলাদা পাত্রে কিচেন টাওয়েলে রাখুন, এতে বাড়তি তেল কিচেন টাওয়েল শুঁষে নেবে।
প্রথমে মাঝারি আঁচে তারপর আঁচ কমিয়ে ভাজতে হবে। চুলা বন্ধ করে তারপর এই তেলে চুলা বন্ধ অবস্থাতেই কাঁচা মরিচগুলো ছেড়ে দিতে হবে। ৫ মিনিট পর তেল ছেঁকে উঠিয়ে ফেলুন। এবার একটি বড় বোলে মুচমুচে করলা, আলু, ভাজা কাঁচা মরিচ ও গোলমরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে পরিবেশন পাত্রে সাজিয়ে পরিবেশন করুন। তথ্য সূত্র: প্রথম আলো।