Home বিনোদন নুসরাত ফারিয়ার পাশে বাঁধন

নুসরাত ফারিয়ার পাশে বাঁধন

27


স্টাফ রিপোর্টার

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে দেশের শোবিজ জগতের অনেক তারকা এরই মধ্যে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়ার একটি ছবি শেয়ার করে আজ সকালে এক পোস্টে বাঁধন লিখেছেন, কি লজ্জার বিষয়! এই মেয়েটির কোনো দোষ নেই। সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।