Home আন্তর্জাতিক ভারতের জন্য আরও এক মাস আকাশসীমা বন্ধ রাখবে পাকিস্তান

ভারতের জন্য আরও এক মাস আকাশসীমা বন্ধ রাখবে পাকিস্তান

14


অনলাইন ডেস্ক।।

ভারতের জন্য আরও এক মাস আকাশসীমা বন্ধ রাখতে পাকিস্তান। আগামী সপ্তাহ থেকে এটি কার্যকরে পদক্ষেপ গ্রহণ করা হবে। রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।


গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আকাশ সীমা বদ্ধ করে দেয় ভারত। পরের দিন পাকিস্তানও তাদের আকাশসীমা বদ্ধ ঘোষণা করে। ফলে ব্যাপক সমস্যায় পড়ে যায় নয়াদিল্লি।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আকাশসীমা বন্ধ থাকার সময় শেষ হওয়ার পরই নতুন করে আকাশসীমা বন্ধ রাখার বিষয়ে এভিয়েশন বিভাগকে নোটিশ দিবে এয়ারম্যান।

উচ্চ পর্যায়ে সূত্র দ্য নিউজকে শনিবার জানিয়েছে, যে পরিস্থিতির কারণে পাকিস্তান আকাশসীমা বন্ধ করেছে, তার কোনো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে ইসলামাবাদ আবারও এমন পদক্ষেপ নিতে যাচ্ছে।

সূত্রটি স্মরণ করিয়ে দিয়েছে যে, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অরগানাইজেশনের (আইসিএও) নিয়ম অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র এক মাসে একবারের বেশি আকাশসীমা বন্ধ রাখতে পারে না।

প্রসঙ্গত, পেহেলগামের হামলাকে কেন্দ্র করে চলতি মাসের শুরুতে ভারত ও পাকিস্তান তিনদিনের জন্য সামরিক সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে দুই দেশের মধ্যে পাল্টা পাল্টি ক্ষেপণাত্র ও বিমান হামলার ঘটনা ঘটে।


জম্মু-কাশ্মীরে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাধিক পদক্ষেপ নেয়ার পর ইসলামাবাদ জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে গত ২৪ এপ্রিল তাদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দেয়। যা আগামী ২৩ মে পর্যন্ত কার্যকর থাকবে। আর এর ফলে ভারত তাদের বাণিজ্যিক এবং সামরিক বিমান পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারছে না। এতে ব্যাপক ঝামেলায় পড়েছে প্রতিবেশী দেশ। শত শত ফ্লাইটের জ্বালানি এবং পরিবহন খরচে বেড়েছে।

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ভারত প্রতিদিন ২০০ থেকে ৩০০ ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইট দিল্লি, মুম্বাই, অমৃতসর, আহমেদাবাদ থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আমেরিকার মতো দূরত্ব পথে যাত্রা করে।