মিলি রহমান
ডিম দিয়ে অনেক রান্নাই হয়। কেউ ভেজে খান কেউবা সিদ্ধ করে। সব সময় তো এভাবেই খেয়ে থাকেন। এবার স্বাদ পরিবর্তনের জন্য রান্না করতে পারেন ডিমের কোর্মা। রইল সহজ রেসিপি। চলুন, জেনে নেওয়া যাক।
উপকরণ: ৬ টি ডিম, ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ চা চামচ জিরার গুড়া, ১ চা চামচ ধনিয়ার গুড়া, ১/২ চা চামচ গরম মসলার গুড়া, ১ চা চামচ লবণ, ৬ টি কাচা মরিচ, ১ কাপ তরল দুধ, ১ টেবিল চামচ টক দই, ৪ টি এলাচ, ২ টুকরা দারুচিনি, সাদা গোল মরিচ, ৪ টেবিল চামচ তেল, ১ চা চামচ ঘি, ১ চা চামচ শুকনা মরিচের গুড়া, কুচানো টমেটো ১টি
টম্যাটো সস ১২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ মুঠো, মিষ্টি পরিমাণমতো, ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। গোটা গরম মসলা থেঁতলে নেবেন। দুধ ও টমেটো সস ভালো করে একসঙ্গে ফেটিয়ে রাখুন।
তেল বা ঘি গরম করে ডিমগুলো ১ চিমটি শুকনো মরিচের গুড়া ও ১ চিমটি লবণ দিয়ে মাখিয়ে অল্প ভেজে তুলুন। প্যানে তেল গরম হলে ডিম হালকা করে ভেজে তুলে রাখতে হবে। এরপর পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে তুলে রাখতে হবে।
ওই তেলে গোটা গোলমরিচ ও গরম-মসলা ফোড়ন দিন। এবার পেঁয়াজ ও রসুন ভাজবেন। এরপর অন্যান্য মসলাগুলো দিয়ে দিন। ভাজা হলে টমেটো দিয়ে ভাজুন। সঙ্গে লবণ-মিষ্টি দিন। টমেটো শুকনা হলে তাতে ডিম দিন এবং টকদই ও দুধের মিশ্রণ ঢেলে রান্না করুন। ডিমের ঝোল মাখামাখা হলে নামিয়ে ধনেপাতা কুচি ও বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।











































