Home আঞ্চলিক কোস্ট গার্ডের নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন আজ

কোস্ট গার্ডের নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন আজ

57


মোংলা প্রতিনিধি
আজ শনিবার দুপুরে মোংলায় কোস্ট গার্ডের নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, শনিবার এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্যদিয়ে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ কোস্ট গার্ড বেইস মোংলায় নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মুঃ জসীম উদ্দিন খান, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, নৌবাহিনী, নৌপুলিশ, বনবিভাগ এবং মোংলা বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ১১ জানুয়ারি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের বোট ডকিং ও যেকোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে কোস্ট গার্ডের পশ্চিম জোনের একমাত্র স্থাপনা। যার মাধ্যমে কোস্ট গার্ডের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, মোংলা পোর্ট, নৌপুলিশ, বনবিভাগ এবং বিআইডব্লিউটিএ’র নৌযান মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শনিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের নাম ফলক উন্মোচন করবেন।