Home খেলাধুলা জোকোভিচ-মারে আলাদা হলেন

জোকোভিচ-মারে আলাদা হলেন

8


স্পোর্টস ডেস্ক

কোচ হিসেবে আর নোভাক জোকোভিচের সঙ্গে থাকছেন না অ্যান্ডি মারে। পারস্পরিক সম্মতিতে এই সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।


এর আগে গত নভেম্বরে অস্ট্রেলিয়ান ওপেন সামনে রেখে মারেকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন পুরুষ এককে রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। যেখানে ২০২৪ প্যারিস অলিম্পিকস দিয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানা তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারের কোচিংয়ের প্রথম অভিজ্ঞতা এটি।

জোকোভিচ মারের কোচিংয়ে গত অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে ওঠেন। কিন্তু পায়ের চোটের কারণে ওই ম্যাচে প্রথম সেটে হারের পর লড়াই থেকে সরে দাঁড়ান সার্বিয়ান তারকা।

এ নিয়ে জোকোভিচ বলেন, ‘গত ছয় মাস ধরে কোর্টের ভেতরে ও বাইরে কঠোর পরিশ্রম, আনন্দ ও সমর্থনের জন্য ধন্যবাদ কোচ অ্যান্ডি। একসঙ্গে আমাদের বন্ধুত্বকে আরও গভীর করতে পারাটা খুব উপভোগ করেছি।’

তিনি আরও বলেন, ‘একসঙ্গে কাজ করার অবিশ্বাস্য সুযোগের জন্য নোভাককে ধন্যবাদ। গত ছয় মাস ধরে তার দলের কঠোর পরিশ্রমের জন্যও ধন্যবাদ। নোভাককে বাকি মৌসুমের জন্য শুভকামনা জানাই।’