Home আঞ্চলিক খুলনায় ৯০০ পিস ইয়াবার মামলায় এক আসামির ১১বছর কারাদন্ড

খুলনায় ৯০০ পিস ইয়াবার মামলায় এক আসামির ১১বছর কারাদন্ড

8

স্টাফ রিপোর্টার  

সোনাডাঙ্গা নবপল্লী এলাকা থেকে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতারের সোনাডাঙ্গা মডেল থানার মাদক মামলার এক আসামিকে ১১বছর সশ্রম কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬মাস কারাদ-াদেশ দিয়েছে আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন খুলনা জেলার রূপসা থানার কাজদিয়া নিকলাপুর গ্রামের  মো. আব্দুর রশিদ শেখের ছেলে মো. আব্দুল খলিল শেখ (২৫)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। 

আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান,  ২০১৮ সালের ২১ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে সোনাডাঙ্গা থানাধিন নবপল্লী এলাকায় অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় নবপল্লী জামে মসজিদের সামনে থেকে ৯০০ পিস ইয়াবাসহ খলিল শেখকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই আহসান কবির বাদী হয়ে খলিল শেখের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং- ৩২। ওই বছরের ১২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. এনামুল হক আদালতে খলিল শেখকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।